Union Bank of India Apprentice Recruitment 2026: ১৮৬৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু

 ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই) ১৮৬৫ টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস নিয়োগের উদ্দেশ্যে নোটিফিকেশন জারি করেছে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা যেন এই আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে। এই আর্টিকেলের মাধ্যমে আমরা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৬ সংক্রান্ত সকল প্রকার তথ্য যেমন নির্বাচন প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, বয়সসীমা, বেতন ইত্যাদি সম্পর্কে বিশদে আলোচনা করব। 


ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৬: 

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা একটি নোটিফিকেশনের মাধ্যমে ২৮ এ এপ্রিল ২০২৬ এ অ্যাপ্রেন্টিস নিয়োগের কথা ঘোষণা করে। এই নিয়োগের উদ্দেশ্যে রেজিস্ট্রেশন শুরু হয়েছে ২৯ শে এপ্রিল এবং প্রক্রিয়াটি ১৯ শে মে পর্যন্ত চালু থাকবে। যেকোনো শাখার গ্রাজুয়েট প্রার্থীরা এই পরীক্ষায় আবেদনের যোগ্য। ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীরা তাদের আবেদন পত্র জমা দিতে পারবে। 

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৬: এক নজরে 

বিবরণ তথ্য
সংস্থা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (UBI)
পোস্টের নাম অ্যাপ্রেন্টিস (Apprentice)
শূন্য পদ ১৮৬৫টি
আবেদন প্রক্রিয়া অনলাইন
রেজিস্ট্রেশন তারিখ ২৯ এপ্রিল থেকে ১৯শে মে ২০২৬
বয়স সীমা ২০ থেকে ২৮ বছর
নির্বাচন প্রক্রিয়া লিখিত পরীক্ষা, স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল টেস্ট
অফিসিয়াল ওয়েবসাইট www.unionbankofindia.co.in

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস রেক্রুটমেন্ট ২০২৬: শূন্যপদ 

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারা ভারতবর্ষের বিভিন্ন ইউবিআই এর শাখায় ১৮৬৫ টি শূন্য পদের জন্য প্রার্থী নিয়োগ করা হবে। 
রাজ্য / কেন্দ্রশাসিত অঞ্চল শূন্যপদ
উত্তর প্রদেশ৩৩৫
অন্ধ্রপ্রদেশ৩০৩
মহারাষ্ট্র১৯৬
তেলেঙ্গানা১৬৪
কর্ণাটক১৩১
মধ্যপ্রদেশ১১৬
তামিলনাড়ু৯৫
বিহার৬০
গুজরাট৫৮
ওড়িশা৫৮
পশ্চিমবঙ্গ৫৬
দিল্লি৪৮
কেরালা৩৯
ঝাড়খন্ড৩৪
রাজস্থান৩২
হরিয়ানা৩০
আসাম২৯
ছত্রিশগড়২৫
পাঞ্জাব২১
উত্তরাখন্ড১০
চন্ডিগড়
গোয়া
জম্মু এন্ড কাশ্মীর
সিকিম
আন্দামান অ্যান্ড নিকোবর, দাদরা-নগর হাভেলি, দমন-ডিউ, হিমাচল প্রদেশ, লাদাখ, লাক্ষাদ্বীপ, মেঘালয়, নাগাল্যান্ড, পুদুচেরি, ত্রিপুরা১ (প্রতিটিতে)
মোট শূন্যপদ ১৮৬৫

ইউবিআই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা 

বয়স সীমা:
      এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের ১ এপ্রিল ২০২৬ অনুযায়ী ২০ থেকে ২৮ বছর বয়স হওয়া বাধ্যতামূলক।
      সংরক্ষিত ক্যাটাগরির মধ্যে এসসি ও এসটি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা অধিকতম ৩ বছর, পিডাব্লিউবিডি (অসংরক্ষিত/ ইডব্লিউএস) প্রার্থীরা ১০ বছর এবং পিডব্লিউডি (ওবিসি) প্রার্থীরা ১৩ বছর ও পিডব্লিউবিডি (এসসি/এসটি) প্রার্থীরা অধিকতম ১৫ বছর ছাড় পাবে।

শিক্ষাগত যোগ্যতা: 
    প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৬০% নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রী উত্তীর্ণ হতে হবে। 

ইউবিআই অ্যাপ্রেন্টিস রেক্রুটমেন্ট ২০২৬: আবেদন ফি 

এই পরীক্ষায় আবেদনের জন্য জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ৮০০ টাকা, সকল মহিলা প্রার্থীদের ৬০০ টাকা, এসসি ও এসটি প্রার্থীদের ৬০০ টাকা এবং পিডব্লিউবিডি প্রার্থীদের ৪০০ টাকা প্রদান করতে হবে। 

ইউবিআই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া 

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়াটি চারটি ধাপে সম্পন্ন হবে। 
  • লিখিত পরীক্ষা 
  • স্থানীয় ভাষার দক্ষতা পরীক্ষা 
  • ডকুমেন্ট ভেরিফিকেশন 
  • মেডিকেল এক্সামিনেশন

ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৬: বেতন 

যে সকল প্রার্থীরা এই পদের জন্য নির্বাচিত হবে তাদের মাসিক বেতন ১৫০০০ টাকা থেকে ২০ হাজার টাকা হবে। 

ইউবিআই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে? 

  • প্রথমে ইউবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  • এপ্লাই অনলাইন লিঙ্ক এ ক্লিক করে 'union Bank of India apprentice recruitment 2026' ফর্ম ফিলাপ করতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। 
  • আবেদন ফি জমা দিতে হবে।
  • ফর্ম সাবমিট করে ফর্মের প্রিন্ট কফি সঙ্গে রাখতে হবে।
Notification PDF Download Here
WhatsApp channel Click Here
Telegram channel Click Here

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে