মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে করা হলো মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়:

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়টি ১৮৫৩ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে।

শনিবার বিধানসভায় বিশ্ব বিদ্যালয়টির নাম পরিবর্তনের বিলটি পাস হওয়ার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে রাজপরিবারের সঙ্গে যুক্ত ঐতিহাসিক ঐতিহ্য পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অনুযায়ী এখন থেকে এই প্রতিষ্ঠানটি ‘মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয়, বহরমপুর’ নামে পরিচিত হবে।


 ব্রাত্য বসু জানান, মাত্র ২২ বছর বয়সে প্রয়াত মহারাজা কৃষ্ণনাথ মুর্শিদাবাদের শিশু ও তরুণদের উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করতে নিজের সমস্ত সম্পত্তি দান করেছিলেন। তাঁর এই আত্মত্যাগ আজও শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত।

মন্ত্রী আরও বলেন, প্রখ্যাত শিক্ষাবিদ ডঃ রেজাউল করিমই সর্বপ্রথম এই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম মহারাজা কৃষ্ণনাথের নামে করার প্রস্তাব দেন। ব্রাত্য বসুর কথায়, “১২৩ বছর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তনের মাধ্যমে মহারাজা কৃষ্ণনাথকে তাঁর সম্মান ফিরিয়ে দিয়েছেন।”

নতুন আপডেটের জন্য যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল Job Guidance

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে