CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) দ্বারা বিভিন্ন টেকনিক্যাল, ট্রেডসম্যান এবং পাইওনিয়ার পদে রিক্রুটমেন্ট এর কথা ঘোষণা করা হয়েছে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা ২০ এপ্রিল ২০২৬ থেকে তাদের আবেদন পত্র জমা দিতে পারে।
সিআরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬:
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ৮ ই এপ্রিল ২০২৬ একটি নোটিফিকেশনের মাধ্যমে কনস্টেবল (ট্রেডসম্যান ও পাইওনিয়ার) পদে পুরুষ ও মহিলা প্রার্থী নিয়োগের কথা ঘোষণা করে। এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে ২০ এপ্রিল থেকে এবং ১৯ শে মে পর্যন্ত এই প্রক্রিয়াটি চালু থাকবে। মাধ্যমিক পাস প্রার্থীরা এই পদে রিক্রুটমেন্ট এর জন্য আবেদন পত্র জমা দিতে পারে। প্যারামিলিটারি ফোর্স নিজের ক্যারিয়ার শুরু করার জন্য এটি প্রার্থীদের কাছে একটি বড় সুযোগ।
সিআরপিএফ রিক্রুটমেন্ট ২০২৬: গুরুত্বপূর্ণ তথ্য
| বিবরণ | তথ্য |
|---|---|
| সংস্থা | সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF) |
| পোস্ট | কনস্টেবল |
| শূন্য পদ | ৯,১৯৫ |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন |
| আবেদন শুরু | ২০শে এপ্রিল ২০২৬ |
| আবেদন শেষ | ১৯শে মে ২০২৬ |
| পে স্কেল | ২১,৭০০/- থেকে ৬৯,১০০/- |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.rect.crpf.gov.in |
সিআরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: শূন্যপদের তালিকা
সিআরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬ পদে নিয়োগের জন্য মোট ৯১৯৫ টি শূণ্য পদের ঘোষণা করা হয়েছে। পোস্ট অনুযায়ী শূন্য পদের তালিকা নিচে দেওয়া হল।
| পোস্টের নাম | পুরুষ | মহিলা |
|---|---|---|
| ড্রাইভার | ৩১৭৬ | -- |
| মোটর মেকানিক ভেহিকেল | ৭৩৯ | -- |
| মালি | ১৪১ | ১ |
| কার্পেন্টার | ১২৩ | -- |
| টেইলার | ১৯৫ | ২ |
| ব্রাস ব্যান্ড | ১৫৭ | ১৮ |
| পাইপ ব্যান্ড | ৩২ | ১৬ |
| বার্বার / হেয়ার ড্রেসার | ২৩১ | ৩ |
| বাগলার | ১২৬৩ | ১১ |
| পেইন্টার | ৮৩ | ১ |
| কুক / ওয়াটার কেরিয়ার | ২৪২৯ | ৪৬ |
| কবলার | ১১৮ | -- |
| সাফাই কর্মচারী | ৫৪৭ | ১৩ |
| ওয়াসার ম্যান | ৩৬৩ | -- |
| মেজন / ইলেকট্রিশিয়ান | ২০ | -- |
সিআরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা
বয়স সীমা:
সিআরপিএফ কনস্টেবল পদে আবেদনের জন্য প্রার্থীদের পহেলা জানুয়ারি ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছর বয়সী হতে হবে। ড্রাইভার পোস্ট এর জন্য ২১ থেকে ২৭ বছর এবং অন্যান্য পোষ্টের জন্য ১৮ থেকে ২৩ বছর বয়সী হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
যোগ্যতা:
- ড্রাইভার পদের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস সহ হেভি ট্রান্সপোর্ট ভেহিকেল লাইসেন্স থাকতে হবে।
- মোটর মেকানিক ভেহিকেল পদের জন্য মাধ্যমিক পাস সহ দুবছর আইটিআই এবং এক বছর কর্মদক্ষতা থাকতে হবে।
- অন্যান্য পোষ্টের জন্য মাধ্যমিক পাস সহ সংশ্লিষ্ট ক্যাটাগরিতে দক্ষতা থাকতে হবে।
সিআরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: আবেদন ফি
এই পদে আবেদনের জন্য জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের ১০০ টাকা এবং এসসি, এসটি, মহিলা ও এক্স সার্ভিস ম্যান ক্যাটাগরির প্রার্থীদের কোন আবেদন ফি লাগবে না।
সিআরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া
সিআরপিএফ কনস্টেবল পদে নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়াটি মূলত চারটি ধাপে সম্পন্ন হবে।
- কম্পিউটার বেস টেস্ট
- পিইটি এবং পিএসটি
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিকেল এক্সামিনেশন
সিআরপিএফ কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে?
- প্রথমে সিআরপিএফ এর অফিসিয়াল ওয়েবসাইট এ প্রবেশ করতে হবে।
- হোম পেজে রিক্রুটমেন্ট সেকশনে 'apply online for CRPF tradesman and constable vacancy 2026' লিংকে ক্লিক করতে হবে।
- নাম, ইমেইল আইডি, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে সকল প্রকার ইনফরমেশন দিয়ে ফর্ম ফিল করতে হবে।
- ফটো, সই ইত্যাদি আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা দিতে হবে।
- আবেদনপত্র জমা দিয়ে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।
Join our WhatsApp channel Click Here
Join our Telegram channel Click Here

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন