RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (এনটিপিসি) এর বিভিন্ন গ্রাজুয়েট ও আন্ডারগ্রাজুয়েট লেভেল পোস্ট এর জন্য মোট ৮৮৬৮ টি শূন্যপদের ঘোষণা করা হয়েছে। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে অফিশিয়াল নোটিফিকেশনের মাধ্যমে এনটিপিসি ২০২৬ আন্ডার গ্রাজুয়েট পরীক্ষার ডেট ঘোষণা করেছে ১৩ এপ্রিল ২০২৬। আরআরবি এনটিপিসি (১০+২) লেভেল পরীক্ষা ৭,৮ ও ৯ মে এবং ১৩,১৪,১৬,১৭,১৮,১৯,২০,২১ শে জুন ২০২৬ আয়োজিত হবে।


আরআরবি এনটিপিসি এক্সাম ডেট ২০২৬:

বিজ্ঞাপন নং CEN (07/2025) এর মাধ্যমে এনটিপিসি (১০+২) লেভেল পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল তারা যেন শেষ সময় প্রস্তুতির দিকে নজর দেয়। এই পরীক্ষার মাধ্যমে স্টেশন মাস্টার,গুডস ট্রেন ম্যানেজার, ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ইত্যাদি বিভিন্ন পদে প্রার্থীর নিযুক্ত করা হবে। সিটি ইন্টিমেশন স্লিপ, এডমিট কার্ড ইত্যাদি বিষয়ে আপডেটের জন্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটের দিকে লক্ষ্য রাখতে হবে।

আরআরবি এনটিপিসি আন্ডারগ্রাজুয়েট এক্সাম ডেট ২০২৬: এক নজরে 


বিবরণ তথ্য
পরীক্ষা আরআরবি এনটিপিসি (RRB NTPC)
আয়োজনকারী সংস্থা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB)
ক্যাটাগরি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি
পরীক্ষার ধরন অনলাইন (CBT)
শূন্যপদ ৩,০৫৮
নির্বাচন প্রক্রিয়া সিবিটি ১, সিবিটি ২, সিবিএটি, সিবিটিএসটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন
অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in

আরআরবি এনটিপিসি আন্ডারগ্রেজুয়েট ২০২৬: গুরুত্বপূর্ণ তারিখ


কার্যক্রম / ঘটনা তারিখ
নোটিফিকেশন বেরোনোর তারিখ ২৭ শে অক্টোবর ২০২৫
আবেদন শুরু ২৮শে অক্টোবর ২০২৫
আবেদন শেষ ৪ঠা ডিসেম্বর ২০২৫
এডমিট কার্ড শীঘ্রই জানানো হবে (---)
পরীক্ষার তারিখ ৭ই মে থেকে ২১শে জুন ২০২৬
আনসার কি বেরোনোর তারিখ শীঘ্রই জানানো হবে (---)

আরআরবি এনটিপিসি আন্ডারগ্রেজুয়েট ২০২৬: শূন্য পদের সংখ্যা 

আরআরবি এনটিপিসি মোট শূন্যপদের সংখ্যা ছিল ৮৮৬৮ টি যার মধ্যে এনটিপিসি গ্রাজুয়েট লেভেল শূন্য পদের সংখ্যা ৫৮১০ টি এবং আন্ডার গ্রাজুয়েট লেভেল শূন্য পদের সংখ্যা ৩০৫৮টি। পোস্ট অনুযায়ী তালিকা নিম্নরূপ।

পোস্টের নাম শূন্যপদ
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ১৬৩
অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট ৩৯৪
ট্রেনস ক্লার্ক ৭৭
কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক ২৪২৪
মোট শূন্যপদ ৩০৫৮

আরআরবি এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট ২০২৬: শিফট টাইম 


শিফট রিপোর্টিং টাইম পরীক্ষা শুরু পরীক্ষা শেষ
7.30 am 9.00 am 10.30 am
11.15 am 12.45 pm 2.15 pm
3.00 pm 4.30 pm 6.00 pm


আরআরবি এনটিপিসি আন্ডারগ্রেজুয়েট ২০২৬: পরীক্ষা পদ্ধতি 

আরআরবি এনটিপিসি আন্ডারগ্রেজুয়েট লেভেল পরীক্ষাটি একটি কম্পিউটার বেস টেস্ট যেখানে প্রার্থীদের জন্য ১০০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে এক নম্বর এবং প্রতি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নেগেটিভ মার্কিং থাকবে। প্রার্থীরা পরীক্ষাটি সম্পন্ন করার জন্য ৯০ মিনিট সময় পাবে।

বিষয় প্রশ্নের সংখ্যা নম্বর
জেনারেল নলেজ (General Awareness) ৪০ ৪০
গণিত (Mathematics) ৩০ ৩০
জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং ৩০ ৩০
মোট ১০০ ১০০

প্রার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ 

  • রিপোর্টিং টাইম এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
  • এডমিট কার্ড ও ফটো আইডি অবশ্যই সঙ্গে রাখতে হবে। 
  • পরীক্ষা কেন্দ্রে বসার আগে অবশ্যই বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
Join our WhatsApp channel Click Here
Join our Telegram channel Click Here

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।