Coal India Recruitment 2026: ৬৬০টি ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে

 কোল ইন্ডিয়া লিমিটেড (সিআইএল) দ্বারা ৬ মে ২০২৬ একটি নোটিফিকেশনের মাধ্যমে ম্যানেজমেন্ট ট্রেনি পোস্ট এর জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করার কথা ঘোষণা করে। ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টের E-1 গ্রেড এর জন্য মোট ৬৬০টি শূন্যপদের ঘোষণা করা হয়েছে। যে সকল প্রার্থীরা পৃথিবীর এই বৃহত্তম কয়লা উত্তোলনকারী কোম্পানিতে নিজের ক্যারিয়ার বানাতে উৎসাহী তারা কোল ইন্ডিয়া লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট www.coalindia.in  এ গিয়ে নিজের আবেদন পত্র জমা দিতে পারবে।



কোল ইন্ডিয়া রেক্রুটমেন্ট ২০২৬:

কোল ইন্ডিয়া লিমিটেড সিআইএল যেটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ কোল এর অন্তর্গত একটি মহরত্ন পাবলিক সেক্টর প্রায় 2.12 লক্ষ কর্মচারী ভারতের এই বৃহত্তম কর্পোরেট সেক্টরে কর্মাধিন।
    যে সকল প্রার্থীদের বিই ,বিটেক, বিএসসি, এমএসসি, এমসিএ, এম টেক ডিগ্রী আছে তারা কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট ২০২৬ এর জন্য আবেদন করতে পারে। এই আবেদন প্রক্রিয়াটি ১২ই মে ২০২৬ থেকে শুরু হতে চলেছে। সিআইএল ম্যানেজমেন্ট ট্রেনি সংক্রান্ত সকল প্রকার তথ্য জানার জন্য আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়তে হবে।


কোল ইন্ডিয়া রিক্রুটমেন্ট ২০২৬: এক নজরে


বিবরণ তথ্য
সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড (CIL)
পোস্টের নাম ম্যানেজমেন্ট ট্রেনি (Management Trainee)
শূন্য পদ ৬৬০টি
আবেদন প্রক্রিয়া অনলাইন
রেজিস্ট্রেশন তারিখ ১২ ই মে থেকে ১১ই জুন ২০২৬
শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় বিটেক / ডিগ্রী
বেতন ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা
নির্বাচন প্রক্রিয়া সিবিটি (CBT), ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল এক্সামিনেশন
অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in

কোল ইন্ডিয়া ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট ২০২৬: শূন্য পদ 

অল ইন্ডিয়া লিমিটেড এর ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টের বিভিন্ন শাখায় নিয়োগের জন্য মোট ৬৬০টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে।
শাখা (Discipline) অসংরক্ষিত ইডব্লিউএস এসসি এসটি ওবিসি
সিভিল ৭২ ১৭ ২৬ ১৩ ৪৬
ইলেকট্রিক্যাল ৯১ ২২ ৩৩ ১৬ ৫৯
মেকানিক্যাল ৬১ ১৪ ২১ ১০ ৩৯
সিস্টেম (আইটি) ১৯ ১১
ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ১৮ ১০
জিওলজি
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং -- -- -- --
রাজভাশা (হিন্দি) -- -- --
কোম্পানি সেক্রেটারি -- -- --

কোল ইন্ডিয়া লিমিটেড রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা 

বয়স সীমা: 

  কোল ইন্ডিয়া লিমিটেডের ম্যানেজমেন্ট রেইনি পোস্টে আবেদনের জন্য প্রার্থীদের ৩০ শে এপ্রিল ২০২৬ অনুযায়ী অধিকতম ৩০ বছর বয়স হওয়া বাধ্যতামূলক।
শিক্ষাগত যোগ্যতা:
শাখা (Discipline) শিক্ষাগত যোগ্যতা
সিভিল ৬০% নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
ইলেকট্রিক্যাল ৬০% নম্বর নিয়ে ইলেকট্রিক্যাল শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
মেকানিক্যাল ৬০% নম্বর নিয়ে মেকানিক্যাল শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।
সিস্টেম (আইটি) কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/আইটি-তে বিই অথবা বিটেক অথবা বিএসসি ডিগ্রী নিয়ে প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে।
ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ৬০% নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখায় বিই অথবা বিটেক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে।
জিওলজি জিওলজি অথবা জিও ফিজিক্স-এ এমএসসি অথবা এম টেক-এ ন্যূনতম ৬০% নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ৬০% নম্বর নিয়ে সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
কোম্পানি সেক্রেটারি কোম্পানি সেক্রেটারি তে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে (অবশ্যই ICSI মেম্বারশিপ থাকতে হবে)।
রাজভাশা (হিন্দি) হিন্দিতে এমএ (MA) এবং স্নাতক স্তরে হিন্দি অথবা ইংরেজি বিষয় হিসেবে থাকতে হবে।

কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট ২০২৬: আবেদন ফি 

    এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আবেদনের জন্য জেনারেল, ওবিসি, ইডাব্লুএস প্রার্থীদের আবেদন ফি ১১৮০ টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি প্রার্থীদের কোন আবেদন ফি নেই।

কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে?

  • প্রথমে কোল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইট www.coalindia.in এ প্রবেশ করতে হবে। 
  • হোমপেজে 'recruitment of management trainee (advt no 03/2026)'এ ক্লিক করতে হবে। 
  • ইমেইল আইডি, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 
  • সকল প্রকার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা দিতে হবে। 
  • সকল নথিপত্র আপলোড করতে হবে। 
  • আবেদন ফি জমা দিতে হবে।
  • আবেদন ফর্ম জমা দিয়ে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে