SSC GD Admit Card 2026: ডাউনলোড হল টিকিট @ssc.gov.in

 স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর পক্ষ থেকে এসএসসি জিডি কনস্টেবল অ্যাডমিট কার্ড ২০২৬ এর ঘোষণা করা হয়েছে ২৫শে এপ্রিল ২০২৬। যে সকল প্রার্থীরা এসএসসি জিডি কনস্টেবল ২০২৬ পরীক্ষার জন্য আবেদন করেছিল তারা এবার এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের আবেদন পত্র জমা দিতে পারবে। এই পরীক্ষাটি ৪ টি ফেজে সম্পন্ন করা হবে যার মধ্যে ফেজ ১ এর পরীক্ষাটি ২৭ এ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত চলেছে। ফেজ ২ এর পরীক্ষাটি ৪ মে থেকে ৯ মে পর্যন্ত চলবে। যে সকল প্রার্থীদের পরীক্ষা ৯ মে ২০২৬ এ নির্ধারণ করা হয়েছে তাদের অ্যাডমিট কার্ড আজ অর্থাৎ ৬ মে জারি করা হয়েছে। 




এসএসসি জিডি কনস্টেবল এডমিট কার্ড ২০২৬:

এসএসসি জিডি কনস্টেবল ২০২৬ পরীক্ষার জন্য ২৫৪৮৭ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছিল এবং প্রায় ৪৮ লক্ষ প্রার্থীরা এই পরীক্ষার জন্য ফর্ম ফিলাপ করেছিল। এই আর্টিকেলের মাধ্যমে আমরা এসএসসি জিডি কনস্টেবল ২০২৬ পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার তথ্য যেমন পরীক্ষার তারিখ, শিফট টাইম, কিভাবে এডমিট কার্ড ডাউনলোড করবে? এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব।

এসএসসি জিডি কনস্টেবল এডমিট কার্ড ২০২৬: এক নজরে 

বিবরণ তথ্য
পরীক্ষা আয়োজনকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন (SSC)
পরীক্ষার নাম এসএসসি জিডি কনস্টেবল ২০২৬
শূন্যপদ ২৫,৪৮৭টি
আবেদনকারী প্রার্থীর সংখ্যা ৪৮ লক্ষ+
পরীক্ষার তারিখ ২৭ এপ্রিল থেকে ৩০ শে মে ২০২৬
পরীক্ষার ধরন কম্পিউটার বেসড টেস্ট (CBT)
অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in

এসএসসি জিডি কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: শূন্য পদ 

এসএসসি জিডি কন্সটেবল ২০২৬ এর জন্য মোট ২৫৪৮৭ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছিল। বিভিন্ন প্যারামিলিটারি ফোর্স অনুযায়ী শূন্য পদের সংখ্যা নিচে দেওয়া হল। 
বাহিনীর নাম শূন্যপদ
সিআইএসএফ (CISF) ১৪,৫৯৫
সিআরপিএফ (CRPF) ৫,৪৯০
এসএসবি (SSB) ১,৭৬৪
আসাম রাইফেলস (AR) ১,৭০৬
আইটিবিপি (ITBP) ১,২৯৩
বিএসএফ (BSF) ৬১৬
এসএসএফ (SSF) ২৩
মোট শূন্যপদ ২৫,৪৮৭

এসএসসি জিডি কনস্টেবল অ্যাডমিট কার্ড ২০২৬: কিভাবে ডাউনলোড করবে? 

  • প্রথমে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.gov.in এ প্রবেশ করতে হবে। 
  • হোমপেজে লগ ইন এ ক্লিক করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 
  • এডমিট কার্ড স্ক্রিনে দেখা গেলে ডাউনলোড করে প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।

এসএসসি জিডি রিক্রুটমেন্ট ২০২৬: শিফট টাইম

এসএসসি জিডি কনস্টেবল ২০২৬ পরীক্ষাটি তিনটি শিফটের মাধ্যমে আয়োজিত হবে। শিফট টাইমের বিবরণ নিচে দেওয়া হল।
শিফট রিপোর্টিং সময় পরীক্ষার সময়
শিফট ১ 8:45 a.m. 10:00 a.m. - 11:00 a.m.
শিফট ২ 11:45 a.m. 1:00 p.m. - 2:00 p.m.
শিফট ৩ 3:15 p.m. 4:30 p.m. - 5:30 p.m.

প্রার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার দিনের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ 

  • প্রার্থীদের অবশ্যই রিপোর্টিং টাইমের পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। 
  • প্রার্থীদের নিজস্ব পাসপোর্ট সাইজ ফটো, ফটো আইডি প্রুফ, এডমিট কার্ড সঙ্গে রাখতে হবে। 
  • কোন প্রকার ইলেকট্রনিক গ্যাজেট যেমন মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, নথিপত্র ইত্যাদি সঙ্গে রাখা যাবে না।
WhatsApp channel Click Here
Telegram channel Click Here



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে