SSC Stenographer Recruitment 2026: ৭৩১ টি শূন্য পদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে

 স্টাফ সিলেকশন কমিশন এর পক্ষ থেকে একটি নোটিফিকেশনের মাধ্যমে এসএসসি স্টেনোগ্রাফার পদে রিক্রুটমেন্ট এর কথা ঘোষণা করা হয়েছে। মোট ৭৩১ একটি শূন্য পদে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নিযুক্ত করা হবে। এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া সংক্রান্ত সকল প্রকার তথ্য যেমন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ, যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে বিশদে জানার জন্য আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়তে হবে।


এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট ২০২৬:

স্টাফ সিলেকশন কমিশন দ্বারা ২৪শে এপ্রিল ২০২৬ এসএসসি স্টেনোগ্রাফার ২০২৬ নোটিফিকেশন জারি করা হয়। এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে স্টেনোগ্রাফার গ্রেড সি ও গ্রেড ডি পদে বিভিন্ন ডিপার্টমেন্টে প্রার্থী নিয়োগ করা হবে। যে সকল প্রার্থীরা দ্বাদশ শ্রেণী পাস এবং স্টেনোগ্রাফিতে অভিজ্ঞতা আছে তারা আবেদনের যোগ্য। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ১৫ই মে ২০২৬ এর মধ্যে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের আবেদন পত্র জমা দিতে পারবে।


এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট ২০২৬: এক নজরে 

স্টাফ সিলেকশন কমিশন দ্বারা গ্রেড সি ও গ্রেড ডি পদে নিয়োগের জন্য যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি চালু করেছে সেই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল। 
বিবরণ তথ্য
সংস্থা স্টাফ সিলেকশন কমিশন (SSC)
পোস্ট স্টেনোগ্রাফার (Stenographer)
শূন্য পদ ৭৩১টি
আবেদন প্রক্রিয়া অনলাইন
রেজিস্ট্রেশন তারিখ ২৪ শে এপ্রিল থেকে ১৫ ই মে ২০২৬
নির্বাচন প্রক্রিয়া লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট
অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.gov.in

এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট ২০২৬ :গুরুত্বপূর্ণ তারিখ 

স্টাফ সিলেকশন কমিশন দ্বারা ২৪শে এপ্রিল ২০২৬ এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট ২০২৬ নোটিফিকেশন জারি করে। রিক্রুটমেন্ট প্রক্রিয়া সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ তারিখের বিবরণ নিচে দেওয়া হল। 
কার্যক্রম / ঘটনা তারিখ
নোটিফিকেশন বেরোনোর তারিখ ২৪শে এপ্রিল ২০২৬
আবেদন প্রক্রিয়া শুরু ২৪শে এপ্রিল ২০২৬
আবেদনের শেষ তারিখ ১৫ই মে ২০২৬
আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ১৬ই মে ২০২৬
পরীক্ষার তারিখ জুলাই-আগস্ট ২০২৬

এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট ২০২৬: শূন্য পদ 

স্টাফ সিলেকশন কমিশন দ্বারা এসএসসি স্টেনোগ্রাফার ২০২৬ রিক্রুটমেন্ট প্রক্রিয়াটির মাধ্যমে গ্রেড সি ও গ্রেড ডি পদে বিভিন্ন ডিপার্টমেন্টে ৭৩১ টি শূন্য পদের কথা ঘোষণা করেছে।

এসএসসি স্টেনোগ্রাফার ২০২৬: যোগ্যতা

বয়স সীমা:

       এই পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীদের স্টেনোগ্রাফার গ্রেড সি পদের জন্য ১লা আগস্ট ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ৩০ বছর বয়সী হতে হবে এবং স্টেনোগ্রাফার গ্রেড-ডি পদের জন্য ১৮ থেকে ২৭ বছর বয়সী হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
      
        এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাস হতে হবে।

এসএসসি স্টেনোগ্রাফার রিক্রুটমেন্ট ২০২৬: আবেদন ফি 

এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার আবেদন ফি জেনারেল ও ওবিসি ক্যাটাগরি এর জন্য ১০০ টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউডি, মহিলা, এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি প্রার্থীদের জন্য কোন আবেদন ফি নেই।

এসএসসি স্টেনোগ্রাফার  রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে? 

এসএসসি স্টেনোগ্রাফার ২০২৬ রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে। 
  • প্রথমে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এ প্রবেশ করতে হবে।
  • হোম পেজে অ্যাপ্লাই অনলাইন লিংকে ক্লিক করতে হবে। 
  • ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে সকল প্রকার ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে আবেদনপত্র ভর্তি করতে হবে।
  • আবেদন ফি জমা দিতে হবে।
  • ফর্ম সাবমিট করে প্রিন্ট কপি ডাউনলোড করতে হবে। 
WhatsApp channel Click Here

Telegram channel Click Here

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।