SSC Phase 14 Notification 2026: ৩০০৩ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু
স্টাফ সিলেকশন কমিশন দ্বারা পোস্ট ফেজ ১৪, ২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ১৩ই এপ্রিল ২০২৬। এই প্রক্রিয়ার মাধ্যমে ৩০০৩টি শূন্য পদে প্রার্থী নিযুক্ত করা হবে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.gov.in থেকে নিজের আবেদন পত্র জমা দিতে পারবে।
এসএসসি পোস্ট ফেজ ১৪ নোটিফিকেশন ২০২৬:
এসএসসি ফেজ ১৪ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে দশম পাস, দ্বাদশ পাস এবং গ্রাজুয়েট সকল প্রকার প্রার্থীদের নিয়োগ করা হবে। এই আবেদন প্রক্রিয়াটি ১৩ই এপ্রিল ২০২৬ থেকে শুরু করে ৪ মে পর্যন্ত চালু থাকবে। প্রার্থীরা অবশ্যই আবেদন পূর্বে শূন্য পদ, নির্বাচন প্রক্রিয়া, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে যেন ভালোভাবে জেনে নেয়।
এসএসসি ফেজ ১৪ নোটিফিকেশন ২০২৬ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী এসএসসি ফেজ ১৪ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হল।
| বিবরণ | তথ্য |
|---|---|
| সংস্থা | স্টাফ সিলেকশন কমিশন (SSC) |
| পরীক্ষার নাম | সিলেকশন পোস্ট ফেজ ১৪ (২০২৬) |
| রেজিস্ট্রেশন শুরু | ১৩ই এপ্রিল ২০২৬ |
| আবেদন প্রক্রিয়া শেষ | ৪ মে ২০২৬ |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন |
| যোগ্যতা | মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েট |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.ssc.gov.in |
এসএসসি ফেজ ১৪ রিক্রুটমেন্ট ২০২৬: গুরুত্বপূর্ণ তারিখ
| ঘটনা / কার্যক্রম | তারিখ |
|---|---|
| নোটিফিকেশন প্রকাশের তারিখ | ১৩ই এপ্রিল ২০২৬ |
| আবেদন প্রক্রিয়া শুরু | ১৩ই এপ্রিল ২০২৬ |
| আবেদন প্রক্রিয়া শেষ | ৪ঠা মে ২০২৬ |
| আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন | ৫ই মে ২০২৬ |
| আবেদন ফর্ম সংশোধন (Correction) | ১১ থেকে ১৩ই মে ২০২৬ |
| পরীক্ষার তারিখ | জুন ২০২৬ |
এসএসসি ফেজ ১৪ রিক্রুটমেন্ট ২০২৬: শূন্য পদের তালিকা
স্টাফ সিলেকশন কমিশন দ্বারা পোস্ট ফেজ ১৪ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে ৩০০৩ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে।
| ক্যাটাগরি | শূন্যপদ |
|---|---|
| অসংরক্ষিত (UR) | ১৫৩৪ |
| এসসি (SC) | ৩৪৬ |
| এসটি (ST) | ১৮৫ |
| ওবিসি (OBC) | ৬৬৭ |
| ইডব্লিউএস (EWS) | ২৭১ |
| মোট শূন্যপদ | ৩০০৩ |
এসএসসি ফেজ ১৪ রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা
বয়স সীমা:
এই প্রক্রিয়ায় আবেদনের জন্য প্রার্থীদের ১/১/২০২৬ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর থেকে অধিকতম ৩০ বছর বয়স হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
- ম্যাট্রিক লেবেল আবেদনের জন্য প্রার্থীদের ভারত সরকারের যেকোন স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাস হতে হবে।
- ইন্টারমিডিয়েট লেবেলের জন্য যে কোন স্বীকৃত বোর্ড দ্বারা দ্বাদশ শ্রেণী পাস হতে হবে।
- গ্রাজুয়েট লেবেলের জন্য ভারত সরকারের অধীনস্থ যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় ব্যাচেলর ডিগ্রী থাকতে হবে।
এসএসসি ফেজ ১৪ রিক্রুটমেন্ট ২০২৬: আবেদন ফি
এই পরীক্ষায় আবেদনের জন্য জেনারেল ও ওবিসি প্রার্থীদের আবেদন ফি ১০০ টাকা এবং এসসি, এসটি, মহিলা প্রার্থীদের কোন আবেদন ফি নেই।
এসএসসি ফেজ ১৪ রিক্রুটমেন্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া
এই নির্বাচন প্রক্রিয়ার জন্য প্রার্থীদের মাল্টিপল চয়েস প্রশ্ন ধরনের কম্পিউটার বেস টেস্ট নেওয়া হবে। প্রশ্নের মান নির্ভর করবে শিক্ষাগত যোগ্যতা ম্যাট্রিক, ইন্টারমিডিয়েট এবং গ্রাজুয়েট লেভেল এর উপর ভিত্তি করে।
নির্বাচন হবে সিবিটি এর প্রাপ্ত নম্বর এর উপর ভিত্তি করে। বিভিন্ন পোস্ট অনুযায়ী টাইপিং অথবা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে।
এসএসসি ফেজ ১৪ রিক্রুটমেন্ট ২০২৬: পরীক্ষার পদ্ধতি
এই পরীক্ষায় প্রার্থীদের জন্য ২০০ নম্বরের ১০০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। প্রার্থীরা পরীক্ষাটি সম্পন্ন করার জন্য ৬০ মিনিট সময় পাবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে ২ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য ১/২ করে নেগেটিভ মার্কিং থাকবে।
| বিভাগ | বিষয় | প্রশ্নের সংখ্যা | নম্বর | সময় |
|---|---|---|---|---|
| পার্ট ১ | জেনারেল ইন্টেলিজেন্স | ২৫ | ৫০ | ১৫ মিনিট |
| পার্ট ২ | জেনারেল অ্যাওয়ারনেস | ২৫ | ৫০ | ১৫ মিনিট |
| পার্ট ৩ | গণিত (Quantitative Aptitude) | ২৫ | ৫০ | ১৫ মিনিট |
| পার্ট ৪ | ইংলিশ (English Language) | ২৫ | ৫০ | ১৫ মিনিট |
| মোট | ১০০ | ২০০ | ৬০ মিনিট (১ ঘণ্টা) | |
এসএসসি ফেজ ১৪ রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে?
- প্রথমে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- হোমপেজে রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে ইমেইল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে আবেদন পত্র ভর্তি করতে হবে।
- উল্লেখিত ফরম্যাটে সই ও ফটো আপলোড করতে হবে।
- অনলাইন মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে।
- আবেদনপত্র সাবমিট করতে হবে।
- একটি প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।
Notification PDF Download Here
Apply online Click Here
Join WhatsApp group Click Here
Join telegraph group Click Here

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন