SSC GD Constable Exam Slot Selection 2026: পরীক্ষার তারিখ, সেল্ফ স্লট বুকিং

 স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে এসএসসি জিডি কনস্টেবল ২০২৬ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা আয়োজনকারী সংস্থার পক্ষ থেকে স্লট বুকিং পদ্ধতি শুরু করা হয়েছিল। আজ ১৫ ই এপ্রিল স্লট বুকিং এর শেষ দিন। যে সকল প্রার্থীরা ১৫ই এপ্রিল এর মধ্যে নিজের স্লট বুকিং করবে না কমিশন দ্বারা যেকোনো একটি সপ্তাহে তাদের স্লট নির্ধারণ করা হবে। প্রার্থীরা এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in থেকে নিজের স্লট বুক করতে পারে।



এসএসসি জিডি কনস্টেবল এক্সাম ডেট ২০২৬:

স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা ২৭ এ এপ্রিল থেকে ৩০শে মে ২০২৬, ৪টি পেজের সম্পন্ন করা হবে। 
  • সপ্তাহ ১ (২৭ এপ্রিল ২০২৬ থেকে ২ মে ২০২৬)
  • সপ্তাহ ২ (৪ মে ২০২৬ থেকে ৯ মে ২০২৬)
  • সপ্তাহ ৩ (১৮ ই মে ২০২৬ থেকে ২৩ শে মে ২০২৬) 
  • সপ্তাহ ৪ (২৫ শে মে ২০২৬ থেকে ৩০ মে ২০২৬)
কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ১১ই এপ্রিল থেকে ১৫ ই এপ্রিল ২০২৬ (৫ পিএম) এর মধ্যে প্রার্থীরা নিজেদের ইচ্ছামত তাদের স্লট বুক করতে পারবে। পূর্বে এই পরীক্ষার তারিখ ২৩ শে ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল কিন্তু পরবর্তী সময় তা স্থগিত রাখা হয়। 

এসএসসি জিডি স্লট সিলেকশন ২০২৬: এক নজরে

স্টাফ সিলেকশন কমিশন দ্বারা এসএসসি জিডি কনস্টেবল ২০২৬ পরীক্ষার জন্য মোট ২৫৪৮৭ টি শূন্য পদের ঘোষণা করেছিল। এই নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এসএসএফ, এআর, এনসিবি প্রভৃতিতে কনস্টেবল নিযুক্ত করা হবে। 
বিবরণ তথ্য
পরীক্ষার নাম এসএসসি জিডি কনস্টেবল ২০২৬
পরীক্ষা আয়োজনকারী সংস্থা স্টাফ সিলেকশন কমিশন (SSC)
পোস্ট জিডি কনস্টেবল
শূন্য পদ ২৫,৪৮৭
স্লট বুকিং শুরু ১১ এপ্রিল ২০২৬
স্লট বুকিং এর শেষ তারিখ ১৫ই এপ্রিল ২০২৬
পরীক্ষার তারিখ ২৭ এপ্রিল থেকে ৩০শে মে
পরীক্ষার ধরন কম্পিউটার বেস টেস্ট (CBT)
অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in

এসএসসি জিডি কনস্টেবল ২০২৬: কিভাবে স্লট বুকিং করবে? 

  • প্রথমে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.gov.in এ প্রবেশ করতে হবে।
  • রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • 'My application' সেকশনে যেতে হবে।
  • 'Examination week preference for SSC GD 2026' এ ক্লিক করতে হবে।
  • নিজের পছন্দের সপ্তাহ নির্বাচন করতে হবে। 
  • ভ্যলিডেট এবং সাবমিটে ক্লিক করতে হবে। 
  • প্রাপ্ত ওটিপি নম্বর দিয়ে ফাইনাল সাবমিট করতে হবে। 

এসএসসি জিডি সিফট টাইমিং ২০২৬:(সিবিটি ১)

শিফট রিপোর্টিং টাইম পরীক্ষার সময় পরীক্ষা শেষ
7.45 am 9.00 am 10.00 am
10.30 am 11.45 am 12.45 pm
1.15 pm 2.30 pm 3.30 pm
4.00 pm 5.15 pm 6.15 pm

এসএসসি জিডি কনস্টেবল ২০২৬: নির্বাচন প্রক্রিয়া 

এসএসসি জিডি কনস্টেবল ২০২৬ এর নির্বাচন প্রক্রিয়াটি চারটি ধাপের সম্পন্ন হবে। 
  • সিবিটি 
  • পিইটি/ পিএসটি 
  • ডকুমেন্ট ভেরিফিকেশন 
  • মেডিকেল এক্সামিনেশন 

এসএসসি জিডি কনস্টেবল এডমিট কার্ড ২০২৬: টাইমলাইন 

সাধারণত পরীক্ষার তিন থেকে চার দিন পূর্বে সংস্থা দ্বারা এডমিট কার্ড জারি করা হয়। এডমিট কার্ড কবে জারি করা হবে তা জানার জন্য প্রার্থীদের অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইটের দিকে লক্ষ্য রাখতে হবে।

Join our WhatsApp channel Click Here

Join our Telegram channel Click Here

Slot booking notice PDF Click Here

Direct Link for slot booking Click Here

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।