SSC CGL Notification 2026: স্টাফ সিলেকশন কমিশন দ্বারা খুব শীঘ্র নোটিফিকেশন বের হতে চলেছে
স্টাফ সিলেকশন কমিশন (এসএসসি) এর পক্ষ থেকে প্রতিবছর এসএসসি সিজিএল পরীক্ষার আয়োজন করা হয়। গ্রুপ 'সি' ও গ্রুপ 'ডি' পদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্ট যেমন সিবিডিটি, সিবিআইসি, ইডি, আইবি, সিবিআই ইত্যাদিতে এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। প্রাথমিকভাবে ৩১ শে মার্চ ২০২৬ নোটিফিকেশন বের হওয়ার কথা ছিল। এপ্রিল ২০২৬-এ সম্ভবত এই নোটিফিকেশন বের হতে পারে।
এসএসসি সিজিএল নোটিফিকেশন ২০২৬:
স্টাফ সিলেকশন কমিশন দ্বারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে প্রায় ১৫ হাজারের উপর শূন্য পদ নিয়ে এসএসসি সিজিএল নোটিফিকেশন ২০২৬ বের হতে চলেছে। প্রার্থীদের উদ্দেশ্যে এসএসসি সিজিএল রিলেটেড সকল প্রকার তথ্য শূন্যপদ, পরীক্ষা পদ্ধতি, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ সমূহ ইত্যাদি নিচে দেওয়া হল।
এসএসসি সিজিএল ২০২৬: গুরুত্বপূর্ণ তথ্য
| বিবরণ | তথ্য |
|---|---|
| পরীক্ষার নাম | এসএসসি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল (সিজিএল) ২০২৬ |
| আয়োজনকারী সংস্থা | স্টাফ সিলেকশন কমিশন |
| পোস্ট | গ্রুপ 'বি' (গেজেটেড ও নন গেজেটেড), গ্রুপ 'সি' |
| শূন্যপদ | ১৫০০০+ |
| যোগ্যতা | যেকোনো শাখায় গ্রাজুয়েট |
| বয়স সীমা | ১৮ থেকে ৩২ বছর |
| নোটিফিকেশন বেরোনোর তারিখ | এপ্রিল ২০২৬ প্রথম সপ্তাহ (সম্ভাব্য) |
| পরীক্ষার তারিখ | মে-জুন ২০২৬ (সম্ভাব্য) |
| নির্বাচন প্রক্রিয়া | টিয়ার ওয়ান, টিয়ার টু, ডকুমেন্ট ভেরিফিকেশন |
| অফিসিয়াল ওয়েবসাইট | ssc.gov.in |
এসএসসি সিজিএল ২০২৬: গুরুত্বপূর্ণ তারিখ
স্টাফ সিলেকশন কমিশন দ্বারা এসএসসি সিজিএল ২০২৬ নোটিফিকেশন ৩১শে মার্চ ২০২৬ বের হওয়ার কথা ছিল কিন্তু কিছু এডমিনিস্ট্রেটিভ কারণে নোটিফিকেশন রিলিজ হতে দেরি হচ্ছে। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in নিয়মিত চেক করতে হবে।
| কার্যক্রম | তারিখ / সময়সীমা |
|---|---|
| নোটিফিকেশন বেরোনোর তারিখ | এপ্রিল ২০২৬ |
| অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু | -- |
| আবেদনের শেষ তারিখ | -- |
| আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ | -- |
| পরীক্ষার তারিখ | মে-জুন ২০২৬ |
এসএসসি সিজিএল ২০২৬: শূণ্যপদ
এসএসসি সিজিএল ২০২৬ এ মোট শূন্য পদের সংখ্যা এসএসসি দ্বারা অফিসিয়ালি নোটিফিকেশন রিলিজ হলে খুব শীঘ্র জানা যাবে পূর্ববর্তী বছরে এই শূন্য পদের সংখ্যা ছিল ১৪৫৮২ টি।
এসএসসি সিজিএল ২০২৬: যোগ্যতা
এসএসসি সিজিএল ২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকা উচিত।
শিক্ষাগত যোগ্যতা:
এই পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রি থাকতে হবে।
জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার (জেএসও) পোষ্টের জন্য নূন্যতম ৬০% ম্যাথমেটিক্স এর নম্বর নিয়ে ১২ ক্লাস পাস হতে হবে অথবা গ্রাজুয়েশনে যে কোন একটি বিষয়ের মধ্যে স্ট্যাটিস্টিকস থাকতে হবে।
বয়স সীমা:
এই পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে অধিকতম ৩২ বছর বয়স হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
এসএসসি সিজিএল ২০২৬: নির্বাচন প্রক্রিয়া
এসএসসি সিজিএল ২০২৬ পরীক্ষার ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়াটি টিয়ার ওয়ান, টিয়ার টু ও ডকুমেন্ট ভেরিফিকেশন এই তিনটি ধাপে সম্পন্ন হবে।
এসএসসি সিজিএল ২০২৬: বেতন তালিকা
| পোস্ট | পে লেবেল | পে স্কেল | গ্রেড পে |
|---|---|---|---|
| অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার / অ্যাসিস্ট্যান্ট একাউন্টস অফিসার | 8 | ৪৭,৬০০ টাকা - ১,৫১,১০০ টাকা | ৪৮০০ টাকা |
| অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার (সিএসএস / এমইএ / আইবি / রেলওয়ে) | 7 | ৪৪,৯০০ টাকা - ১,৪২,৪০০ টাকা | ৪৬০০ টাকা |
| ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স / সেন্ট্রাল এক্সসাইজ / প্রিভেন্টিভ অফিসার | 7 | ৪৪,৯০০ টাকা - ১,৪২,৪০০ টাকা | ৪৬০০ টাকা |
| অ্যাসিস্ট্যান্ট ইনফোর্সমেন্ট অফিসার / সাব ইন্সপেক্টর (সিবিআই) | 7 | ৪৪,৯০০ টাকা - ১,৪২,৪০০ টাকা | ৪৬০০ টাকা |
| জুনিয়র স্ট্যাটিস্টিকাল অফিসার / ডিভিজানাল একাউন্টেন্ট | 6 | ৩৫,৪০০ টাকা - ১,১২,৪০০ টাকা | ৪২০০ টাকা |
| সাব ইন্সপেক্টর (এনআইএ) / স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটর | 6 | ৩৫,৪০০ টাকা - ১,১২,৪০০ টাকা | ৪২০০ টাকা |
| অডিটর | 5 | ২৯,২০০ টাকা - ৯২,৩০০ টাকা | ২৮০০ টাকা |
| একাউন্টেন্ট / জুনিয়র একাউন্টেন্ট | 5 | ২৯,২০০ টাকা - ৯২,৩০০ টাকা | ২৮০০ টাকা |
| পোস্টাল অ্যাসিস্ট্যান্ট / সর্টিং অ্যাসিস্ট্যান্ট | 4 | ২৫,৫০০ টাকা - ৮১,১০০ টাকা | ২৪০০ টাকা |
| ট্যাক্স এসিস্ট্যান্ট (সিবিডিটি / সিবিআইসি) | 4 | ২৫,৫০০ টাকা - ৮১,১০০ টাকা | ২৪০০ টাকা |
| সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট / আপার ডিভিশন ক্লার্ক | 4 | ২৫,৫০০ টাকা - ৮১,১০০ টাকা | ২৪০০ টাকা |

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন