Punjab and Sind Bank Recruitment 2026: হাজারটি লোকাল ব্যাঙ্ক অফিসার পদের জন্য আবেদন প্রক্রিয়া চলছে


 পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংক (পিএসবি) এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ১০০০টি লোকাল ব্যাংক অফিসার পদে প্রার্থী নিয়োগ করা হবে। যে সকল প্রার্থীরা গ্রাজুয়েট এবং ১৮ মাসের অফিসার যোগ্যতায় কাজ করার দক্ষতা আছে তারা এই পদের জন্য আবেদন করতে পারে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট https://punjabandsindbank.co.in এ ৩১শে মার্চ ২০২৬ থেকে আবেদন পত্র জমা দিতে পারে। 

পাঞ্জাব এন্ড সিন্দ ব্যাংক এলবিও নোটিফিকেশন ২০২৬: 

জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল I (জেএমজিএস I) এর অন্তর্গত লোকাল ব্যাংক অফিসার (এলবিও) পদে রিক্রুটমেন্ট এর জন্য মোট ১০০০টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে পাঞ্জাব এন্ড সিন্ধ ব্যাংকের এর দ্বারা। এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে ৩১ শে মার্চ এবং ২০ এপ্রিল পর্যন্ত এই প্রক্রিয়াটি চালু থাকবে। যে সকল প্রার্থীরা ভারতীয় ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার বানাতে ইচ্ছুক তাদের কাছে এটি একটি বড় সুযোগ।

পিএসবি রিক্রুটমেন্ট ২০২৬: এক নজরে

        এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে সারা ভারতবর্ষ জুড়ে পিএসবি এর বিভিন্ন শাখায় প্রার্থী নিযুক্ত করা হবে।
বিভাগ তথ্য
সংস্থা পাঞ্জাব এন্ড সিন্দ ব্যাংক (Punjab & Sind Bank)
পোস্ট লোকাল ব্যাঙ্ক অফিসার (LBO)
শূন্যপদ ১০০০টি
নোটিফিকেশন তারিখ ৩১ শে মার্চ ২০২৬
অনলাইন আবেদন শুরু ৩১ শে মার্চ ২০২৬
আবেদন শেষ ২০ শে এপ্রিল ২০২৬
বয়স সীমা ২০ থেকে ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা যেকোনো বিষয়ে গ্রাজুয়েট
অফিসিয়াল ওয়েবসাইট punjabandsindbank.co.in


পিএসবি লোকাল ব্যাংক অফিসার রিক্রুটমেন্ট ২০২৬: শূন্য পদ 

পিএসবি সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ১০০০টি লোকাল ব্যাংক অফিসার নিয়োগের কথা ঘোষণা করেছে। বিভিন্ন রাজ্যে শূন্য পদের তালিকা নিচে দেওয়া হল। 
রাজ্যের নাম শূন্যপদ
উত্তরপ্রদেশ ২০০
গুজরাট ১২৫
পাঞ্জাব ১০০
ছত্রিশগড় ৮০
ওড়িশা ৮০
তামিলনাড়ু ৬৫
কর্ণাটক ৬০
মধ্যপ্রদেশ ৬০
মহারাষ্ট্র ৬০
আসাম ৫০
তেলেঙ্গানা ৩০
ওয়েস্ট বেঙ্গল ৩০
হিমাচল প্রদেশ ২০
অরুণাচল প্রদেশ ১৫
ঝাড়খন্ড ১০
কেরালা ১০
নাগাল্যান্ড

পিএসবি এলবিও রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা

প্রার্থীদের অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা সম্পর্কে ধারণা থাকা উচিত আবেদনপূর্বে।
বয়স সীমা: 
    
   প্রার্থীদের ৩০ শে এপ্রিল ২০২৬ অনুযায়ী ২০ বছর থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে। এসসি, এসটি, এক্স সার্ভিস ম্যান ক্যাটাগরির প্রার্থীরা সর্বাধিক ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং বিকলাঙ্গ প্রার্থীরা সর্বাধিক ১০ বছরের ছাড় পাবে। 
শিক্ষাগত যোগ্যতা: 
  •  প্রার্থীদের ভারত সরকার অনুমোদিত কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখায় গ্রাজুয়েট ডিগ্রি  থাকতে হবে।
  • প্রার্থীদের ভ্যালিড মার্কশিট বা ডিগ্রী সার্টিফিকেট দেখাতে হবে আবেদনের সময়। 
  • ব্যাংকিং শাখায় পূর্ববর্তী আঠারো মাসের কাজের দক্ষতা থাকতে হবে।

পিএসবি এলবিও ২০২৬: আবেদন প্রক্রিয়া

পিএসবি এলবিও রিক্রুটমেন্ট ২০২৬ এর আবেদন প্রক্রিয়ার ধাপ গুলি নিচে দেওয়া হল।
  • প্রথমে পিএসবি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 
  • হোমপেজে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে। 
  • এলবিও নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে।
  • ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • সকল প্রকার তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। 
  • ফটো, সই, বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ আপলোড করতে হবে। 
  • আবেদন ফি জমা দিতে হবে। 
  • আবেদনপত্র জমা দিয়ে প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে। 

পিএসবি রিক্রুটমেন্ট ২০২৬: আবেদন ফি 

এই রেক্রুটমেন্ট প্রক্রিয়ার জন্য আবেদন ফি জেনারেল, ওবিসি ক্যাটাগরি এর জন্য ৮৫০ টাকা এবং ইডব্লিউএস, এসসি, এসটি, পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য ১৭৫ টাকা। 

পিএসবি রিক্রুটমেন্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া 

পিএসবি এর লোকাল ব্যাং অফিসার পদে নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়াটি লিখিত পরীক্ষা ইন্টারভিউ ও ভাষার দক্ষতা এই তিনটি ধাপে সম্পন্ন হবে। 
  • লিখিত পরীক্ষা 
  • স্ক্রিনিং 
  • ইন্টারভিউ
  • ফাইনাল মেরিট লিস্ট 
  • লোকাল ভাষায় দক্ষতা 
  • অন্তিম নির্বাচন 

পিএসবি এলবিও রিক্রুটমেন্ট ২০২৬: পরীক্ষা প্যাটার্ন 

পিএসবি এলবিও অনলাইন পরীক্ষায় প্রার্থীদের ১২০ নম্বরের ইংলিশ, ব্যাংকিং নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস/ অর্থনীতি, কম্পিউটার এই চারটি বিভাগ থেকে প্রশ্ন জানতে চাওয়া হবে। এই পরীক্ষার জন্য প্রার্থীরা মোট ১২০ মিনিট সময় পাবে।
   ইংলিশ ভাষা থেকে ৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন, ব্যাংকিং নলেজ থেকে ৪০ নম্বরের ৪০ টি, জেনারেল অ্যাওয়ারনেস অথবা অর্থনীতি থেকে ৩০ নম্বরের ৩০ টি প্রশ্ন এবং কম্পিউটার থেকে ২০ নম্বরে ২০টি প্রশ্ন জানতে চাওয়া হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।