NTPC Assistant Executive Recruitment 2026: ২৫০ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়া চালু হয়েছে

 ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনটিপিসি) একটি নোটিফিকেশনের মাধ্যমে এক্সিকিউটিভ পদে নিয়োগের কথা ঘোষণা করে। এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে ২৫০ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখার প্রার্থীদের কাছে এটি একটি বড় সুযোগ। এই আবেদন প্রক্রিয়াটি চালু হচ্ছে ২৩ শে এপ্রিল ২০২৬ থেকে এবং প্রক্রিয়াটি ৭ই মে ২০২৬ পর্যন্ত চালু থাকবে। এনটিপিসি এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ২০২৬ রিক্রুটমেন্ট প্রক্রিয়া সংক্রান্ত সকল প্রকার গুরুত্বপূর্ণ তথ্য নিচে দেওয়া হলো।


এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ২০২৬: 

বিজ্ঞাপন নং ০৫/২৬ এর মাধ্যমে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদের জন্য মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়োগ করার কথা ঘোষণা করে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা এনটিপিসি এর অফিসিয়াল ওয়েবসাইট https://careers.ntpc.co.in থেকে নিজের আবেদন পত্র জমা দিতে পারে।

এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট ২০২৬: এক নজরে 

বিবরণ তথ্য
সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (NTPC)
পোস্টের নাম এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ (Assistant Executive)
বিজ্ঞাপন নং ০৫/২৬
শূন্যপদ ২৫০টি
শিক্ষাগত যোগ্যতা মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় BE/B.Tech ডিগ্রী
আবেদন শুরু ২৩ শে এপ্রিল ২০২৬
আবেদন শেষ ৭ই মে ২০২৬
বয়স সীমা সর্বোচ্চ ৩৫ বছর
অফিসিয়াল ওয়েবসাইট www.ntpc.co.in

এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ২০২৬: শূন্য পদের তালিকা 

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড দ্বারা অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে ২৫০ জন ইঞ্জিনিয়ার নিযুক্তির কথা ঘোষণা করা হয়। ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের তালিকা নিচে দেওয়া হল।
ক্যাটাগরি শূন্যপদ
অসংরক্ষিত (UR) ১০৯
এস সি (SC) ৪২
ওবিসি (OBC) ৩৯
এসটি (ST) ৩৫
ইডব্লিউএস (EWS) ২৫
মোট ২৫০

এনটিপিসি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ২০২৬: যোগ্যতা 

এ সকল প্রার্থীরা এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় আবেদন করতে আগ্রহী তারা যেন অবশ্যই শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা, বয়সসীমা সম্পর্কে অবগত থাকে। আবেদনের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা, বয়সসীমার বিবরণ নিচে দেওয়া হলো।

শিক্ষাগত যোগ্যতা: 

 এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৪০% নম্বর সহ মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল শাখায় বিই অথবা বিটেক ডিগ্রী থাকতে হবে।

কর্ম দক্ষতা: 
     প্রার্থীদের ১০০ মেগাওয়াট কর্মদক্ষতা সম্পন্ন পাওয়ার প্ল্যান্টের মেন্টেনেন্স বিভাগে ০-১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

বয়স সীমা: 
     এই পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম ১৮ বছর থেকে অধিকতম ৩৫ বছরের বয়স সীমা হতে হবে।

এনটিপিসি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ২০২৬: আবেদন ফি 

এই পদে আবেদনের জন্য জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ৫০০ টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি ও মহিলা প্রার্থীদের কোন প্রকার আবেদন ফি প্রদান করতে হবে না।

এনটিপিসি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া 

এনটিপিসি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নির্বাচন প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হবে।
  • লিখিত পরীক্ষা 
  • ডকুমেন্ট ভেরিফিকেশন

এনটিপিসি এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ২০২৬ রিক্রুটমেন্ট প্রক্রিয়াটির জন্য কিভাবে আবেদন করবে? 

এনটিপিসি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে। 
  • প্রথমে এনটিপিসি এর অফিসিয়াল ওয়েবসাইট www.ntpc.co.in এ প্রবেশ করতে হবে। 
  • ক্যারিয়ার সেকশনে গিয়ে ০৫/২৬ রিক্রুটমেন্ট নোটিফিকেশন এ ক্লিক করতে হবে।
  • ইমেইল আইডি, ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • সকল প্রকার তথ্য দিয়ে আবেদন পত্র ভর্তি করতে হবে। 
  • ফটো, সই, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। 
  • আবেদনপত্র জমা দিয়ে একটি প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।
WhatsApp channel Click Here
Telegram channel Click Here

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।