Karur Vysya Bank Recruitment 2026: ১২৮৪ শূন্য পদে আবেদন প্রক্রিয়ায় শুরু হল

কেভিবি ব্যাংক দ্বারা ১২৮৪ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করার জন্য নোটিফিকেশন জারি করেছে। বিভিন্ন অফিসার লেভেল, এক্সিকিউটিভ পোস্ট, ম্যানেজারিয়াল পোস্টে নিয়োগ উদ্দেশ্যে এই আবেদন প্রক্রিয়াটি চালু করা হয়েছে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইট www.kvb.bank.in থেকে আবেদন পত্র জমা দিতে পারে। 


কেভিবি ব্যাংক রিক্রুটমেন্ট ২০২৬:

কেভিবি দ্বারা যে নিয়োগ প্রক্রিয়াটি চালু করা হয়েছে তার মাধ্যমে সেলস, মার্কেটিং, অপারেশনস ইত্যাদি বিভিন্ন বিভাগে প্রার্থী নিযুক্ত করা হবে। গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট যে সকল প্রার্থীরা ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার বানাতে ইচ্ছুক তাদের কাছে এটি একটি বড় সুযোগ। বর্তমানে এই আবেদন প্রক্রিয়াটি চালু আছে এবং এই প্রক্রিয়াটির জন্য কোন অন্তিম তারিখ উল্লেখ করা হয়নি। 

কেভিবি রিক্রুটমেন্ট ২০২৬: একনজরে

বিভাগ তথ্য
সংস্থা কারুর ব্যাস্যা ব্যাংক (Karur Vysya Bank)
পোস্ট বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, রিলেশনশিপ ম্যানেজার, ক্রেডিট ম্যানেজার, বিভিন্ন এক্সিকিউটিভ পোস্ট ইত্যাদি
ডিপার্টমেন্ট মার্কেটিং, সেলস, অপারেশনস, ক্রেডিট
আবেদন প্রক্রিয়া অনলাইন
শূন্যপদ ১২৮৪টি
নির্বাচন প্রক্রিয়া শর্ট লিস্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন
অফিসিয়াল ওয়েবসাইট www.kvb.co.in

কেভিবি রিক্রুটমেন্ট ২০২৬: শূন্যপদ

কেভিবি দ্বারা বিভিন্ন পোস্টে প্রার্থী নিয়োগের ঘোষণা করা হয়েছে। সারা ভারতবর্ষে জুড়ে বিভিন্ন ম্যানেজারিয়াল, এক্সিকিউটিভ, সেলস বিভাগে এই নিযুক্তির প্রক্রিয়াটি চলবে। 
পোস্টের নাম শূন্যপদ
বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ-এফওএস ২৩৬
ব্রাঞ্চ সেলস অ্যান্ড সার্ভিস এক্সিকিউটিভ ২০০
গোল্ড লোন অপারেশনস অফিসার ৮০
রিলেশনশিপ ম্যানেজার-এসবিজে ৭০
বিজনেস ডেভলপমেন্ট এক্সিকিউটিভ- জিএল ৭০
বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার -এইচএনআই ব্রাঞ্চ ৬০
রিলেশনশিপ ম্যানেজার-এইচএনআই ব্রাঞ্চ ৬০
সেলস ম্যানেজার-ক্রেডিট কার্ড ৩০
এগ্রি রিলেশনশিপ ম্যানেজার ৩৩
রিলেশনশিপ ম্যানেজার-এসএমএআরটি ২৮
রিলেশনশিপ ম্যানেজার-বিবিইউ ২৭
প্রায়োরিটি রিলেশনশিপ ম্যানেজার ২৪
ব্রাঞ্চ সেলস ম্যানেজার-এইচএনআই ব্রাঞ্চ ২০
সিনিয়র সেলফ ম্যানেজার-এইচএল /এলএপি/ক্রস সেল ১৫ (প্রতিটি)
ক্রেডিট ম্যানেজার-ইউবিএল ১৫
টেকনিক্যাল ম্যানেজার (আরএ) ১০

কেভিবি রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা

আবেদন পূর্বে প্রার্থীদের অবশ্যই বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি সম্পর্কে সচেতন থাকা উচিত। 
শিক্ষাগত যোগ্যতা: 
পোস্টের নাম শিক্ষাগত যোগ্যতা
সেলস এন্ড সার্ভিস এক্সিকিউটিভ এমবিএ/ পিজি সঙ্গে নূন্যতম ৬০% নম্বর অথবা গ্রাজুয়েট ডিগ্রী সঙ্গে ১২-২৪ মাসের বিএফএসআই দক্ষতা
টেরিটোরিয়াল ম্যানেজার-এফওএস যেকোনো গ্রাজুয়েট অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী
রিলেশনশিপ ম্যানেজার যেকোনো গ্রাজুয়েট (এমবিএ অগ্রাধিকার)
অন্যান্য সেলস এবং ম্যানেজারিয়াল পোস্ট যেকোনো গ্রাজুয়েট / প্রফেশনাল যোগ্যতা

বয়স সীমা: 
     এই আবেদন প্রক্রিয়ার জন্য নূন্যতম ২১ বছর বয়স হতে হবে। অধিকতম বয়সসীমা বিভিন্ন পোষ্টের ক্ষেত্রে বিভিন্ন।
বিভাগ/পোস্ট বয়স সীমা
সেলস এবং সার্ভিস এক্সিকিউটিভ / সেলস এবং সার্ভিস এক্সিকিউটিভ (এইচএনআই বিভাগ) ২১ থেকে ২৬ বছর
টেরিটোরী ম্যানেজার- এফওএস অধিকতম ৩৮ বছর

কেভিবি রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে?

  এই আবেদন প্রক্রিয়াটির জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
  • প্রথমে কেভিবি এর অফিসিয়াল ওয়েবসাইট careers.karurvysya.bank.in এ যেতে হবে।
  • ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • লগইন করে যে পোস্টের জন্য আবেদন করবে তা সিলেক্ট করতে হবে।
  • প্রয়োজনীয় নথিপত্র, ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনপত্র ভর্তি করতে হবে।
  • আবেদন পত্র জমা দিতে হবে।
  • আবেদন পত্রের একটি প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।

কেভিবি রিক্রুটমেন্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া 

এই নির্বাচন প্রক্রিয়াটি সাধারণত তিনটি ধাপে সম্পন্ন হবে।
শর্ট লিস্টিং: প্রথমে শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতা দেখে প্রার্থীদের শর্টলিস্ট করা হবে।
ইন্টারভিউ/লিখিত পরীক্ষা: এরপর শর্টলিস্ট করা প্রার্থীদের ইন্টারভিউ /লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে।
ডকুমেন্ট ভেরিফিকেশন: যেসকল প্রার্থী নির্বাচন পক্রিয়ায় উত্তীর্ন হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।


Join our WhatsApp channel Click Here
Join our Telegram channel Click Here

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।