Indian Bank SO Recruitment 2026: ৩৫০ টি বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে

 ইন্ডিয়ান ব্যাঙ্ক দ্বারা একটি অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে ৩৫০ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করার কথা ঘোষণা করে। এই আবেদন প্রক্রিয়ার মাধ্যমে আইটি, রিস্ক, ম্যানেজমেন্ট, ক্রেডিট, ফাইন্যান্স, সিভিল, মার্কেটিং, আর্কিটেকচার ইত্যাদি বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট অফিসার নিয়োগ করা হবে।


ইন্ডিয়ান ব্যাংক স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট ২০২৬: 

সারা ভারতবর্ষের বিভিন্ন শাখায় অফিসার র‍্যঙ্কে ৩৫০ জন প্রার্থী নিযুক্ত করা হবে। এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে ৮ই এপ্রিল ২০২৬ এ এবং এই প্রক্রিয়াটি চালু থাকবে ২৮ এ এপ্রিল ২০২৬ পর্যন্ত। যে সকল প্রার্থীরা আবেদনের ইচ্ছুক তারা ইন্ডিয়ান ব্যাঙ্ক এর অফিসিয়াল ওয়েবসাইট indianbank.bank.in থেকে তাদের আবেদন পত্র জমা দিতে পারে।

ইন্ডিয়ান ব্যাঙ্ক স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট ২০২৬: একনজরে

ইন্ডিয়ান ব্যাঙ্ক ৮ ই এপ্রিল একটি নোটিফিকেশন এর মাধ্যমে ৩৫০ জন স্পেশালিস্ট অফিসার নিয়োগ করার কথা ঘোষণা করে। এই আবেদন প্রক্রিয়াটি চালু থাকবে ২৮ এ এপ্রিল ২০২৬ পর্যন্ত।
বিভাগ তথ্য
সংস্থা ইন্ডিয়ান ব্যাঙ্ক (Indian Bank)
পরীক্ষার নাম স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট এক্সাম ২০২৬
পোস্ট ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আইটি, রিস্ক, ফাইন্যান্স, ওয়েলথ, সিকিউরিটি, এইচ আর, সিভিল, মার্কেটিং, এগ্রিকালচার ইত্যাদি)
শূণ্যপদ ৩৫০ টি
আবেদন প্রক্রিয়া অনলাইন
রেজিস্ট্রেশন শুরু ৮ ই এপ্রিল ২০২৬
আবেদনের অন্তিম তারিখ ২৮ শে এপ্রিল ২০২৬
অফিসিয়াল ওয়েবসাইট indianbank.in

ইন্ডিয়ান ব্যাঙ্ক স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট ২০২৬: শূন্যপদের তালিকা 

ইন্ডিয়ান ব্যাংক স্পেশালিস্ট অফিসার স্কেল অনুযায়ী শূন্য পদের তালিকা নিচে দেওয়া হল।
ডিপার্টমেন্ট পোস্ট স্কেল শূন্য পদ
ক্রেডিট এন্ড ফাইনান্স ম্যানেজার (ক্রেডিট) II ৮০
ম্যানেজার (ফিনান্স) II ৮০
ম্যানেজার (ফিনান্সিয়াল এনালিস্ট) II ৪০
সিনিয়র ম্যানেজার (ক্রেডিট) III ২০
সিনিয়র ম্যানেজার (ফিনান্স) III ২০
সিনিয়র ম্যানেজার (ফাইনান্সিয়াল অ্যানালিস্ট) III ১০
ম্যানেজার (সিএ) II ১০
ইনফরমেশন টেকনোলজি ম্যানেজার (ডিবিএ) II
ম্যানেজার (ডিসি অপারেটর) II
ম্যানেজার (এপিআই ডেভলপার) II
ম্যানেজার (ইনফো সিকিউরিটি অপারেটর) II
ম্যানেজার (নেটওয়ার্ক অপারেশনস) II
ম্যানেজার (অ্যাপ্লিকেশন ডেভেলপার) II
ম্যানেজার (ডেটা এনালিস্ট) II
রিস্ক ম্যানেজমেন্ট সিনিয়র ম্যানেজার (মডেল ভ্যালিডেটার) III
সিনিয়র ম্যানেজার (রিস্ক ম্যানেজ) III
সিনিয়র ম্যানেজার (ক্লাইমেট রিস্ক) III
সিনিয়র ম্যানেজার (আইটি রিস্ক ম্যানেজমেন্ট) III
অন্যান্য স্পেশালিস্ট ম্যানেজার (এইচআর) II ১০
ম্যানেজার (মার্কেটিং) II ১০
এসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি) I ১০
ম্যানেজার (ওয়েলথ ম্যানেজমেন্ট) II
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিভিল ইঞ্জিনিয়ার) I
সিনিয়র ম্যানেজার (ফরেক্স ডিলার) III
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (আর্কিটেক্ট) I

ইন্ডিয়ান ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা 

ইন্ডিয়ান ব্যাংক স্পেসালিস্ট অফিসার রিক্রুটমেন্ট ২০২৬ পদে আবেদনের জন্য প্রার্থীদের বিভাগ অনুযায়ী বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, কর্মদক্ষতার মান বিভিন্ন।
বয়স সীমা:১লা এপ্রিল ২০২৬ অনুযায়ী 
  • স্কেল ওয়ান (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার): ২৩ থেকে ৩৩ বছর 
  • স্কেল টু (ম্যানেজার): ন্যূনতম ২৩ থেকে ২৫ বছর এবং অধিকতম ৩৩ থেকে ৩৫ বছর 
  • স্কেল থ্রি (সিনিয়র ম্যানেজার): ন্যূনতম ২৫ থেকে ২৭ বছর এবং অধিকতম ৩৫ থেকে ৩৭ বছর 
শিক্ষাগত যোগ্যতা: 
    প্রার্থীদের অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর ডিগ্রী অথবা মাস্টার্স অথবা সিএ অথবা বিটেক ডিগ্রি থাকতে হবে।
  বিভিন্ন পোস্ট অনুযায়ী কর্মদক্ষতা বিভিন্ন। পোস্ট অনুযায়ী যোগ্যতা ও কর্মদক্ষতার ডিটেল বিবরণ জানার জন্য প্রার্থীদের অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশন চেক করতে হবে। 

ইন্ডিয়ান ব্যাঙ্ক স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া 

স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়াটি সম্ভবত দুটি পদ্ধতিতে সম্পন্ন হতে পারে। 
  • শর্ট লিস্টিং এবং ইন্টারভিউ 
  • অনলাইন পরীক্ষা এবং ইন্টারভিউ

ইন্ডিয়ান ব্যাঙ্ক স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট ২০২৬: আবেদন ফি 

স্পেশালিস্ট অফিসার পদে আবেদনের জন্য জেনারেল, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি ১০০০ টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি প্রার্থীদের আবেদন ১৭৫ টাকা। 

ইন্ডিয়ান ব্যাঙ্ক স্পেশালিস্ট অফিসার রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে?

স্পেশালিস্ট অফিসার পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে। 
  • প্রথমে ইন্ডিয়ান ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 
  • হোমপেজে ক্যারিয়ার সেকশনে যেতে হবে। 
  • স্পেশালিস্ট অফিসার রেজিস্ট্রেশন ২০২৬ লিংকে ক্লিক করতে হবে। 
  • ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • সকল প্রকার তথ্য দিয়ে আবেদন পত্র ভর্তি করতে হবে। 
  • ফটো, সই, সার্টিফিকেটস ইত্যাদি আপলোড করতে হবে। 
  • আবেদন ফি জমা দিতে হবে। 
  • আবেদন ফর্ম জমা দিয়ে প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে