BRO Recruitment 2026: ৮৯৯ টি বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে
বর্ডার রোড অর্গানাইজেশন (বিআরও) দ্বারা একটি শর্ট নোটিফিকেশনের মাধ্যমে ৮৯৯ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করার কথা ঘোষণা করে। ইলেকট্রিশিয়ান, স্টোর কিপার টেকনিক্যাল, হিন্দি টাইপিস্ট, ড্রটসম্যান, অপারেটর কমিউনিকেশন ইত্যাদি বিভিন্ন বিভাগে ভারতীয় পুরুষ প্রার্থীদের নিযুক্ত করা হবে। জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স (জিআরইএফ) এর অন্তর্গত বিভিন্ন বিভাগে বিজ্ঞাপন নং ০১/২০২৬ এর মাধ্যমে বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা এ ঘোষণা করা হয়েছে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা বিআরও এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজের আবেদন পত্র জমা দিতে পারে।
বর্ডার রোড অর্গানাইজেশন রিক্রুটমেন্ট ২০২৬: একনজরে
পরীক্ষা আয়োজনকারী সংস্থা একটি শর্ট নোটিফিকেশনের মাধ্যমে স্টোর কিপার টেকনিক্যাল, হিন্দি টাইপিস্ট, ইলেকট্রিশিয়ান
ইত্যাদি বিভিন্ন পোস্টে প্রার্থী নিয়োগ করার ঘোষণা করেছে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা ৮ই এপ্রিল ২০২৬ থেকে অফিশিয়াল
ওয়েবসাইট https://bro.gov.in/ এ তাদের আবেদন পত্র জমা দিতে পারবে।
| বিবরণ | তথ্য |
|---|---|
| সংস্থা | বর্ডার রোড অর্গানাইজেশন (BRO) |
| পোস্ট | ড্রটসম্যান, হিন্দি টাইপিস্ট, স্টোর কিপার টেকনিক্যাল, অপারেটর এক্সকেভিটিং মেশিনারি, অপারেটর কমিউনিকেশন, ইলেকট্রিশিয়ান |
| বিজ্ঞাপন নং | ০১/২০২৬ |
| শূন্যপদ | ৮৯৯ |
| রেজিস্ট্রেশন শুরু | ১৮ই এপ্রিল ২০২৬ |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.bro.gov.in |
বর্ডার রোড অর্গানাইজেশন রিক্রুটমেন্ট ২০২৬: শূন্য পদের তালিকা
বিআরও দ্বারা শর্ট নোটিফিকেশনের মাধ্যমে মোট ৮৯৯ টি শূন্যপদের ঘোষণা করে। কেবলমাত্র পুরুষ প্রার্থীরা এই রিক্রুটমেন্ট
প্রক্রিয়ায় আবেদনের যোগ্য। আবেদনের পূর্বে প্রার্থীরা যেন অবশ্যই ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের তালিকা ভালোভাবে চেক
করে নেয়।
| পোস্টের নাম | শূন্যপদ |
|---|---|
| ড্রটসম্যান | ৪২ |
| হিন্দি টাইপিস্ট | ১০ |
| স্টোর কিপার টেকনিক্যাল | ৩০০ |
| অপারেটর এক্সকেভেটিং মেশিনারি | ২০৭ |
| অপারেটর কমিউনিকেশন | ২৬১ |
| ইলেকট্রিশিয়ান | ৭৯ |
| মোট শূন্যপদ | ৮৯৯ |
বিআরও রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা
সংস্থা দ্বারা শর্ট নোটিফিকেশনের মাধ্যমে প্রতিটি বিভাগ অনুযায়ী বয়সসীমা ও শিক্ষাগত যোগ্যতা আলাদাভাবে উল্লেখ করেনি।
বিস্তারিত জানার জন্য অবশ্যই প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য রাখতে হবে।
বর্ডার রোড অর্গানাইজেশন রিক্রুটমেন্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া
বর্ডার রোড অর্গানাইজেশন রিক্রুটমেন্ট ২০২৬ নির্বাচন প্রক্রিয়াটি নিম্নলিখিত ধাপে সম্পন্ন হবে।
- লিখিত পরীক্ষা
- স্কিল টেস্ট/ প্রাকটিকাল টেস্ট
- শারীরিক দক্ষতার পরীক্ষা
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিকেল এক্সামিনেশন
কিভাবে বর্ডার রোড অরগানাইজেশন রিক্রুটমেন্ট ২০২৬ আবেদন করবে?
প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন পদ্ধতিতে আবেদন করতে পারে। আবেদন প্রক্রিয়ার ধাপ গুলি নিচে দেওয়া
হল।
- প্রথমে বর্ডার রোড অর্গানাইজেশন এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- হোমপেজে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে।
- রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
- রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করে আবেদন পত্র ভর্তি করতে হবে।
- সকল প্রকার তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
- প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে। (যদি প্রযোজ্য হয়)
- আবেদন ফি জমা দিতে হবে।
Join our WhatsApp channel Click Here
Join our Telegram channel Click Here

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন