WBSSC Group D Admit Card 2026 released
WBSSC Group D Admit Card 2026 notification:
ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এর পক্ষ থেকে জানানো হয়েছে এসএসসি গ্রুপ ডি পদে ভর্তির জন্য এডমিট কার্ড জারি করা হয়েছে। দীর্ঘ ৭ বছর পর এই নিয়োগ প্রক্রিয়াটি পুনরায় চালু হয়েছে। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রার্থীরা যেন পরীক্ষার ধরন, সিলেবাস খুব ভালোভাবে জেনে নেয়। এই পদে নিয়োগের জন্য পরীক্ষাটি ৮ মার্চ ২০২৬-এর আয়োজন করা হয়েছে। প্রার্থীরা ডব্লিউবিএসএসসি এর অফিসিয়াল পোর্টাল থেকে সহজেই তাদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।
কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে রাজ্যের বিভিন্ন নির্বাচিত কেন্দ্রে ৮ই মার্চ ২০২৬ এ পরীক্ষাটি আয়োজিত হবে। এটি একটি লিখিত পরীক্ষা যেটি কেবলমাত্র একটি শিফটে আয়োজিত হবে। প্রার্থীরা অবশ্যই যেন এডমিট কার্ড এবং একটি ফটো আইডি প্রুফ সঙ্গে রাখে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময়।
শূন্য পদ ও সময়সীমা
ডব্লুবিএসএসসি গ্রুপ ডি পদে মোট শূন্যপদের সংখ্যা ৫৪৮৮ টি এবং এই পরীক্ষাটি সম্পন্ন করার জন্য প্রার্থীদের কাছে ৮০ মিনিট সময়সীমা থাকবে।
এক্সাম প্যাটার্ন ও সিলেবাস
ডব্লিউবিএসএসসি দ্বারা পরিচালিত এই পরীক্ষাটি ৮ই মার্চ ২০২৬ এ কেবলমাত্র একটি শিফটে সম্পন্ন করা হবে। এই পরীক্ষায় প্রার্থীদের কাছ থেকে তিনটি বিভাগ-জেনারেল অ্যাওয়ারনেস ( জিএ), রিজনিং ও গণিত থেকে প্রশ্ন জানতে চাওয়া হবে। তিনটি বিভাগ থেকে মোট ৪০ টি প্রশ্ন থাকবে যার মধ্যে জেনারেল আওয়ারনেস থেকে ২০টি প্রশ্ন, রিজনিং থেকে ১০ টি ও গণিত বিষয় থেকে ১০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে এক নম্বর। কোন নেগেটিভ মার্কিন নেই এই পরীক্ষায়।
ডাব্লুবিএসএসসি গ্রুপ ডি সিলেবাস ২০২৬ এর পিডিএফ প্রার্থীরা সহজেই অফিশিয়াল ওয়েবসাইট https:/www.westbengalssc.com থেকে উপলব্ধ করতে পারবে। সিলেবাসের অন্তর্গত সকল বিষয়ের পিডিএফ প্রার্থীরা ডাউনলোড করতে পারবে।
এডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতি
- প্রথমে ডব্লিউবিএসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইট westbengalssc.gov.in এ যেতে হবে।
- হোমপেজে লগইন অপশনে ক্লিক করতে হবে।
- 'WBSSC Group D 2026 Admit Card 'লিংকে ক্লিক করতে হবে।
- ডিটেল জমা দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
Our WhatsApp channel Job Guidance
Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন