WBJEE Registration 2026: রেজিস্ট্রেশন পদ্ধতি শুরু হয়েছে ১০ই মার্চ থেকে বাবার

 ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা ডব্লিউবিজেইই ২০২৬ আবেদন প্রক্রিয়া শুরু হল। যে সকল প্রার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অফিশিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in থেকে আবেদনপত্র জমা দিতে পারে। এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ই মার্চ থেকে এবং এই আবেদন প্রক্রিয়ায় চলবে ৫ই এপ্রিল ২০২৬ পর্যন্ত। ফর্ম ফিলাপের সময় অবশ্যই প্রার্থীদের ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা, প্রয়োজনীয় নথিপত্র, সই, ফটো আইডি আপলোড করতে হবে। এটি একটি লিখিত পরীক্ষা যা পেন এবং পেপারের মাধ্যমে হবে। ডাব্লুউবিজেইই ২০২৬ পরীক্ষাটি বোর্ড দ্বারা ২৪ মে ২০২৬-এ আয়োজিত করা হবে।


ডাব্লিউবিজেইই ২০২৬ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

সংস্থাওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড
পরীক্ষার লেবেল স্টেট লেবেল
আবেদন প্রক্রিয়াঅনলাইন
আবেদন প্রক্রিয়া শুরু১০ই মার্চ ২০২৬
আবেদন প্রক্রিয়া শেষ৫ ই এপ্রিল ২০২৬
সংশোধন প্রক্রিয়া৭ই এপ্রিল থেকে ৯ই এপ্রিল ২০২৬
এডমিট কার্ড১৫ ই মে থেকে ২৪ শে মে ২০২৬
পরীক্ষার তারিখ২৪ মে ২০২৬
রেজাল্টজুন 2026 (সাম্ভাবিক)
অফিসিয়াল ওয়েবসাইটwww.wbjeeb.nic.in

ডব্লিউবিজেইই ২০২৬ আবেদন ফি 

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২৬ রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১০ই মার্চ থেকে। পরীক্ষার আবেদন ফি ক্যাটাগরি ভিত্তিক নিম্নরূপ-
জেনারেল পুরুষ প্রার্থী৫০০ টাকা
জেনারেল মহিলা, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, টিএফডব্লিউ ক্যাটাগরিভুক্ত পুরুষ প্রার্থী৪০০ টাকা
এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, টিএফডাব্লুউ ক্যাটাগরিভুক্ত মহিলাপ্রার্থী ও জেনারেল ক্যাটাগরির ট্রান্সজেন্ডার৩০০ টাকা
এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, টিএফডাব্লুউ ক্যাটাগরিভুক্ত ট্রান্সজেন্ডার২০০ টাকা

ডাব্লিউবিজেইই ২০২৬ রেজিস্ট্রেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র 

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন ২০২৬ আবেদনের জন্য প্রার্থীদের কিছু নথিপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে। প্রয়োজনীয় নথিপত্রের তালিকা নিম্নরূপ-
  • দশম শ্রেণীর মার্কশীট 
  •  বারো ক্লাসের মার্কশীট 
  • স্ক্যান করা সই 
  • পাসপোর্ট সাইজ ফটো 
  • ফটো আইডি প্রুফ 
  • লোকাল নিবাস সংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • ক্যাটাগরি সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্টাস এক্সামিনেশন ২০২৬ আবেদন প্রক্রিয়া 

ডব্লিউবিজেইই ২০২৬ আবেদন করার জন্য প্রার্থীদের প্রয়োজনীয় নথিপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে। 
  • ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এর অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in  যেতে হবে। 
  • রেজিস্ট্রেশন লিংকে ক্লিক করতে হবে। 
  • কিছু বেশিক তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করলে একটি নতুন পাসওয়ার্ড জেনারেট হবে। 
  • লগইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে এবং সকল প্রকার তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। 
  • ফটো ও সই আপলোড করতে হবে। 
  • পরীক্ষার ফি জমা দিতে হবে।
Join our WhatsApp channel Job Guidance

Join our Telegram channel JobSeekers
     

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে