WB ANM GNM Notification 2026: রেজিস্ট্রেশন শুরু 25 শে মার্চ ২০২৬ থেকে
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (ডব্লিউবিজেইই) দ্বারা অক্সিলিয়ারি নার্সিং মিডওয়াইফারি (এএনএম) এবং জেনারেল নার্সিং মিডওয়াইফারি (জিএনএম) কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে এই কোর্সে ভর্তির জন্য ২৫ শে মার্চ ২০২৬ বোর্ড দ্বারা অফিসিয়াল ওয়েবসাইটে এই ঘোষণা করা হয়। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা www.wbjeeb.nic.in থেকে তাদের আবেদন পত্র জমা দিতে পারে।
ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নোটিফিকেশন ২০২৬:
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজ বা শিক্ষাকেন্দ্রে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির জন্য এন্ট্রান্স পরীক্ষার তারিখ ঘোষণা করে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in তে এই ঘোষণা করা হয়। বোর্ড দ্বারা এই পরীক্ষার তারিখ ১৪ই জুন ২০২৬ নির্ধারিত করা হয়েছে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই যেন যোগ্যতা, বয়স সীমা ,আবেদন পদ্ধতি ভালো করে জেনে নেয় আবেদন পূর্বে।
ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম ২০২৬: এক নজরে
| আয়োজনকারী সংস্থা | ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড |
| পরীক্ষার নাম | ওয়েস্ট বেঙ্গল এএনএম নার্সিং, ওয়েস্ট বেঙ্গল জিএনএম নার্সিং |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন |
| আবেদন প্রক্রিয়ায় শুরু | ২৫ শে মার্চ |
| আবেদন প্রক্রিয়া শেষ | ১৯শে এপ্রিল |
| পরীক্ষার তারিখ | ১৪ই জুন |
| পরীক্ষার ধরন | অফলাইন |
| কোর্স লেভেল | ডিপ্লোমা |
| অফিশিয়াল ওয়েবসাইট | www.wbjeeb.nic.in |
ডব্লিউবি এএনএম জিএনএম ২০২৬: যোগ্যতা
যে সকল প্রার্থীরা ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম ২০২৬ কোর্সের জন্য আবেদনের ইচ্ছুক তারা অবশ্যই যেন শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ইত্যাদি ভালো করে জেনে নেয়।
বয়স সীমা:
প্রার্থীদের ৩১শে ডিসেম্বর ২০২৬ অনুযায়ী ন্যূনতম ১৭ বছর বয়স হতে হবে। বোর্ড দ্বারা অধিকতম বয়স সীমা জানানো হয়নি।
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের কোন স্বীকৃত বোর্ড দ্বারা ৪০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। বাংলা অথবা নেপালি ভাষায় পড়তে ও লিখতে জানতে হবে। প্রার্থীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এএনএম কোর্সের জন্য কেবলমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবে এবং জিএনএম এর জন্য মহিলা ও পুরুষ উভয়েই আবেদনের যোগ্য।
ডাবলুবি এএনএম জিএনএম ২০২৬:আবেদন ফি
এই পরীক্ষায় আবেদনের জন্য এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি ,ইডব্লিউএস ও অনাথ প্রার্থীদের আবেদন ফি ৩০০ টাকা এবং অন্যান্য ক্যাটাগরি এর প্রার্থীদের আবেদন ফি ৪০০ টাকা।
প্রার্থীরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং, কিউআর কোড ইত্যাদি মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারে।
ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম ২০২৬: পরীক্ষা পদ্ধতি
ক্যাটাগরি ১: ৮৫ টি প্রশ্ন (এক নম্বর করে)
ক্যাটাগরি ২: ১৫ টি প্রশ্ন (দুই নম্বর করে)
ক্যাটেগরী ১ এর প্রতিটি ভুল উত্তরের জন্য ১/৪ নেগেটিভ মার্কিং থাকবে।
ক্যাটাগরি ২ এ কোন নেগেটিভ মার্কিং নেই।
| বিষয় | প্রশ্ন সংখ্যা (ক্যাটাগরি ওয়ান) | প্রশ্ন সংখ্যা (ক্যাটেগরি টু) | মোট প্রশ্ন সংখ্যা | নম্বর |
|---|---|---|---|---|
| জীবন বিজ্ঞান | 30 | 10 | 40 | 50 |
| ভৌত বিজ্ঞান | 15 | 5 | 20 | 25 |
| ইংলিশ | 15 | 0 | 15 | 15 |
| গণিত | 10 | 0 | 10 | 10 |
| জেনারেল নলেজ | 10 | 0 | 10 | 10 |
| রিজনিং | 5 | 0 | 5 | 5 |
ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম ২০২৬: কিভাবে আবেদন করবে?
এই পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে।
- প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে www.wbjeeb.nic.in যেতে হবে।
- হোমপেজে 'online application form submission for ANM and GNM 2026' লিংকে ক্লিক করতে হবে।
- ইমেইল আইডি, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে সকল প্রকার তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
- ফটো ও সই আপলোড করতে হবে।
- পরীক্ষার ফি জমা দিতে হবে।
- ফর্ম ফিলাপ করে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।
Official website of WBJEE- Click Here
Apply online for WB ANM GNM 2026- Click Here
Join our WhatsApp channel- Click Here
Join our Telegram channel- Click Here

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন