SSC MTS Answer Key 2026: হাবিলদার পোস্ট এর জন্য ssc.gov.in থেকে সহজেই প্রবিজনাল উত্তর কি ডাউনলোড করতে পারবে
SSC MTS answer key 2026 notification:
স্টাফ সিলেকশন কমিশন দ্বারা ঘোষনা করা হয়েছে এসএসসি এমটিএস হাবিলদার পোষ্টের জন্য যে পরীক্ষার আয়োজন করা হয়েছিল তার আনসার কি জারি করা হয়েছে। প্রার্থীরা খুব সহজেই এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in থেকে পরীক্ষার মূল্যায়ন করতে পারে বা কোন প্রকার আপত্তি থাকলে তা জানাতে পারে। এসএসসি এর পক্ষ থেকে দেওয়া নোটিশ অনুযায়ী। ৩ মার্চ ২০২৬ এ হাবিলদার পোষ্টের জন্য আনসার কি জারি করা হয়। প্রার্থীরা ৩ মার্চ থেকে ৬ মার্চ ২০২৬ (6pm) এর মধ্যে আনসার কি সংক্রান্ত কোনো প্রকার আপত্তি থাকলে তা জানাতে পারে।
পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
এসএসসি এমটিএস এর জন্য অনলাইন আবেদন পদ্ধতি শুরু হয় ২৬ শে জুন ২০২৫।এই প্রক্রিয়া শেষ হয় ২৪ জুলাই ২০২৫ এ। আবেদন ফি জমা দেওয়ার শেষ দিন ছিল ২৫শে জুলাই ২০২৫। অনলাইন কারেকশন পদ্ধতি চালু ছিল ৪ অগাস্ট থেকে ৬ ই আগস্ট ২০২৫ পর্যন্ত। পরীক্ষার এডমিট কার্ড জারি করা হয় ২ ফেব্রুয়ারি ২০২৬-এ ।পরীক্ষা শুরু হয় ৪ ফেব্রুয়ারি ২০২৬ এবং অ্যানসার কি জারি হয় ৩ মার্চ ২০২৬ এ।
শূন্য পদ ও বয়স সীমা
এসএসসি এমটিএস এ মোট শূন্য পদের সংখ্যা ছিল ৭৯৪৮ টি। যার মধ্যে এমটিএস পোষ্টের জন্য ৬৮১০ টি শূন্য পদ এবং হাবিলদার পোষ্টের জন্য ১১৩৮ টি শূন্য পদ ছিল।
এই পরীক্ষায় নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা পহেলা আগস্ট ২০২৫ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর থেকে অধিকতম ২৭ বছর ছিল।
যোগ্যতা ও পরীক্ষার ফি
এসএসসি এমটিএস প্রশ্নের জন্য প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস হতে হবে। হাবিলদার পোষ্টের জন্য কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দশম শ্রেণী পাস এবং ফিজিক্যাল টেস্ট এর ক্ষেত্রে পুরুষদের উচ্চতা ১৫৭.৫ সেন্টিমিটার, বুকের ছাতি ৮১ সেন্টিমিটার এবং ১৫ মিনিটে ১৬০০ মিটার হাটার ক্ষমতা থাকতে হবে। মহিলাদের ক্ষেত্রে কুড়ি মিনিটে ১ কিলোমিটার হাটার ক্ষমতা এবং উচ্চতা ১৫২ সেন্টিমিটার হতে হবে।
এসএসসি এমটিএস হাবিলদার অ্যানসার কি চেক করার পদ্ধতি
এসএসসি এমটিএস এবং হাবিলদার পোষ্টের অ্যানসার কি এবং রেসপন্স সিট দেখার জন্য রোল নাম্বার এবং পাসওয়ার্ড এর প্রয়োজন। নিম্নলিখিত পদ্ধতিতে প্রার্থীরা এমটিএস অ্যানসার কি ২০২৬ চেক করতে পারবে।
- প্রথমে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট www.ssc.gov.in এ যেতে হবে।
- হোম পেজে অ্যাডমিট কার্ড অথবা লগইন সেকশন এ ক্লিক করতে হবে।
- 'SSC MTS/Havaldar Answer key 2026' লিংকে ক্লিক করতে হবে।
- রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার এবং জন্মতারিখ অথবা পাসওয়ার্ড দিয়ে ইন্টার করতে হবে।
- সমস্ত ডিটেলস ভালো করে চেক করতে হবে।
- আনসার কি পিডিএফ ডাউনলোড করতে হবে এবং সেভ করতে হবে।
এসএসসি এমটিএস আনসার কি অব্জেকশন উইন্ডো
এসএসসি এমটিএস আনসার কি তে প্রার্থীরা অবজেকশন জানাতে পারবে ৬ মার্চ ২০২৬ (৬pm) পর্যন্ত। প্রতি উত্তরের জন্য প্রার্থীদের ৫০ টাকা প্রদান করতে হবে।
.webp)
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন