SSC JE Tier 1 2026 result:15607 প্রার্থী উত্তীর্ণ হয়েছে পেপার II এ বসার জন্য
স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ২০২৫-২৬ এর এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার টিয়ার ওয়ান পরীক্ষার রেজাল্ট। যে সকল প্রার্থী পরীক্ষায় বসেছিল তারা উৎসাহী ছিল পরীক্ষার রেজাল্ট জানার জন্য। কমিশনের পক্ষ থেকে আজ ৬ই মার্চ ২০২৬ অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা ওয়েবসাইটে মেরিট লিস্টের সাথে ২০২৫-২৬ কাট অফ চেক করতে পারবে।
এসএসসি জেই রেজাল্ট ২০২৫-২৬:@ssc.gov.in
এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট এর মাধ্যমে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় ১৭৩১ টি পদে নিয়োগ করা হবে। প্রার্থীরা এসএসসি জেই টিয়ার ওয়ান পরীক্ষার রেজাল্ট খুব সহজেই এসএসসি এর অফিশিয়াল ওয়েবসাইট ssc.gov.in এ গিয়ে চেক করতে পারবে। ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর দেশের বিভিন্ন নির্বাচিত কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল এবং লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। যে সকল প্রার্থী টিয়ার ওয়ানের জন্য উত্তীর্ণ হয়েছে তারা টিয়ার টু এ বসার সুযোগ পাবে যা মার্চের চতুর্থ সপ্তাহে আয়োজিত হবে। এই নির্বাচন প্রক্রিয়াটির তিনটি ধাপ টিয়ার ওয়ান, টিয়ার টু ও ডকুমেন্ট ভেরিফিকেশনে মাধ্যমে সম্পন্ন হবে।
এসএসসি জেই টিয়ার ওয়ান ২০২৫-২৬ এর রেজাল্ট এর বিবরণ
এসএসসি জেই টিআর ওয়ান ২০২৫-২৬ পরীক্ষায় মোট ১৫৬০৭ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছে যার মধ্যে ১১৫৯৩ জন সিভিল ইঞ্জিনিয়ারিং শাখায়, ৪০১৪ জন প্রার্থী ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায়। সবথেকে বেশি ৬০০০ জন ওবিসি ক্যাটাগরি এর প্রার্থী উত্তীর্ণ হয়েছে। এসসি ক্যাটাগরির ৩৬৮৩ জন, ইডব্লিউএস ক্যাটাগরির ২১৭৮ জন, অসংরক্ষিত ক্যাটাগরির ১৮৬৩ জন, এসটি ক্যাটাগরির ১১৫৬ জন উত্তীর্ণ হয়েছে।
এসএসসি জেই সিভিল ইঞ্জিনিয়ারিং কাটঅফ
এসএসসি জেই পেপার ওয়ানে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের কাটঅফ ছিল ১২৭.২২৭৪৮ নম্বর, ওবিসি প্রার্থীদের কাটঅফ ছিল ১২৪.৪৫৮১৫ এবং ইডব্লিউএস প্রার্থীদের কাট অফ ছিল ১১৭.৯০৬২৮ নম্বর। সংরক্ষিত ক্যাটাগরি এর মধ্যে এসসি প্রার্থীদের কাট অফ ১০৯.২৪৪৬২ নম্বর ও এসটি প্রার্থীদের ১০৬.৮৫২১ নম্বর। পিডব্লিউডি ক্যাটাগরি এর মধ্যে ওএইচ এর জন্য ১০১. ৮২৩৯৫ নাম্বার, এইচএইচ এর জন্য ৫৭.৬৪৪০৭ নাম্বার এবং অন্যান্য পিডব্লিউডি এর জন্য ৪০.০১৩ নম্বর।
এসএসসি জেই ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কাট অফ
এসএসসি জেই ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় অসংরক্ষিত ক্যাটাগরী ও ওবিসি প্রার্থীদের কাট অফ ১২৭.৩০১২ নাম্বার। ইডব্লিউএস প্রার্থীদের কাট অফ ছিল ১১৫.৩৬৫৮৩ নম্বর। সংরক্ষিত এসসি প্রার্থীদের কাট অফ ১১২.০৫২১৩ নম্বর এবং এসটি প্রার্থীদের ১০২. ৮৬৮৩২ নম্বর। পি ডব্লিউ ডি ক্যাটাগরি এর মধ্যে ওএইচ এর জন্য ১০২.৩৮৬৮৯ নম্বর এইচএইচ এর জন্য ৬৬. ৫৯৫৭৮ এবং অন্যান্য পিডব্লিউডি এর জন্য ৪৪.১৮২০৮ নম্বর।
এসএসসি জেই টিয়ার টু ২০২৬ পরীক্ষার তারিখ
যে সকল প্রার্থী টিয়ার টু এর জন্য উত্তীর্ণ হয়েছে পরীক্ষার সময়সূচি অনুযায়ী মার্চ ২০২৬ এর চতুর্থ সপ্তাহে তাদের জন্য টিয়ার টু এর আয়োজন করা হবে। প্রার্থীরা যেন এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট রেগুলার চেক করে।
কিভাবে এসএসসি জেই টিয়ার ওয়ান রেজাল্ট ২০২৫-২৬ চেক করবে?
এসএসসি জেই টিয়ার 1 পরীক্ষার রেজাল্ট চেক করার জন্য নিম্নলিখিত কতকগুলি ধাপ অনুসরণ করতে হবে। ধাপগুলি নিম্নরূপ-
প্রথমে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এ যেতে হবে।
হোমপেজে রেজাল্ট সেকশনে যেতে হবে।
পরীক্ষার লিস্ট থেকে এসএসসি জেই সিলেক্ট করতে হবে।
পিডিএফ ফরম্যাটে দেওয়া রেজাল্ট স্ক্রিনে দেখা গেলে ডাউনলোড করতে হবে।
Our WhatsApp channel Job Guidance
Our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন