SSC JE, CHSL Tier 2 Exam Date 2026:@ssc.gov.in থেকে এবার পরীক্ষার সময়সূচি চেক করতে পারবে

স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে দুটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা এসএসসি সিএইচএসএল ও জুনিয়র ইঞ্জিনিয়ার (জেই) টিয়ার টু এর তারিখ ঘোষণা করা হয়েছে। যে সকল প্রার্থীরা এসএসসি সিএইচএসএল ও জেই এর টিয়ার ওয়ান এ উত্তীর্ণ হয়েছে তারা এবার টিআর টু পরীক্ষার সময়সূচী এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে চেক করতে পারবে। কমিশনের ওয়েবসাইট থেকে পাওয়া নোটিফিকেশন অনুযায়ী এসএসসি সিএইচএসএল ২০২৬ টিয়ার টু পরীক্ষাটি ১০ই এপ্রিল ২০২৬ এবং এসএসসি জেই ২০২৬ টিয়ার টু পরীক্ষাটি ৭ই এপ্রিল ২০২৬ দেশের বিভিন্ন নির্বাচিত কেন্দ্রে আয়োজন করা হবে। যে সকল প্রার্থী উত্তীর্ণ হয়েছে তারা খুব উৎসাহী ছিল টিয়ার টু এর পরীক্ষার জন্য।


এসএসসি সিএইচএসএল টিআর টু ২০২৬ পরীক্ষার তারিখ

স্টাফ সিলেকশন কমিশন দ্বারা এসএসসি সিএইচএসএল টিয়ার ২ এর জন্য পরীক্ষার তারিখ ৯ মার্চ ২০২৬ এ তাদের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এ ঘোষণা করেছে। প্রায় লক্ষাধিক প্রার্থী টিয়ার ওয়ান পরীক্ষায় বসেছিল এবং তার মধ্যে ৩৯৯০১ প্রার্থী টিয়ার টু এ বসার জন্য উত্তীর্ণ হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পোস্ট যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি), জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেএসএ), ডাটা এন্ট্রি অপারেটর (ডিইও) প্রভৃতিতে প্রার্থী নিযুক্ত করা হবে। 

পরীক্ষার নামএসএসসি সিএইচএসএল
সংস্থার নামস্টাফ সিলেকশন কমিশন
শূন্য পদ3131
টিয়ার টু এ উত্তীর্ণ প্রার্থী39901
টিয়া টু পরীক্ষার তারিখ১০ই এপ্রিল ২০২৬
পরীক্ষার ধরনকম্পিউটার বেস টেস্ট
অফিসিয়াল ওয়েবসাইটssc.gov.in

এসএসসি সিএইচএসএল টিআর টু ২০২৬ পরীক্ষার পদ্ধতি

কমিশনের দেওয়ার নোটিশ অনুযায়ী এসএসসি সিএইচএসএল টিআর ২ পরীক্ষাটি দুটি ধাপে সম্পন্ন হবে একই দিনে। প্রথম ধাপটিতে মাল্টিপেল চয়েস প্রশ্ন (এমসিকিউ) থাকবে গণিত, রিজনিং, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস ও কম্পিউটার থেকে। দ্বিতীয় ধাপটি হলো স্কিল টেস্ট অথবা টাইপিং টেস্ট।
    প্রথম ধাপে প্রতি সঠিক উত্তরের জন্য এক নম্বর এবং প্রতি ভুল উত্তরের জন্য এক নম্বর নেগেটিভ হবে। 

এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার টিয়ার টু ২০২৬ পরীক্ষার তারিখ 

স্টাফ সিলেকশন কমিশন দ্বারা এসএসসি জেই টিয়ার টু ২০২৬ এর পরীক্ষার তারিখ ঘোষণা করা হলো। যে সকল ছাত্র-ছাত্রী টিয়ার ওয়ান এ উত্তীর্ণ হয়েছে তারা টিয়ার টু এ বসার সুযোগ পাবে যা ৭ই এপ্রিল ২০২৬ এ আয়োজিত হবে। কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in এ এই ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখা যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল প্রভৃতিতে প্রার্থীদের নিয়োগ করা হবে।

পরীক্ষার নামএসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার
সংস্থার নামস্টাফ সিলেকশন কমিশন
পরীক্ষার ধরনকম্পিউটার বেস টেস্ট
পরীক্ষার স্টেজটীয়ার টু
পরীক্ষার তারিখ৭ই এপ্রিল ২০২৬
শাখাসিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল
ওয়েবসাইটssc.gov.in

এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার টিয়ার টু ২০২৬ পরীক্ষার পদ্ধতি 

এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার টিয়ার টু পরীক্ষাটিতে প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং শাখায় গভীরতা জানার জন্য পরীক্ষার ধাপগুলিকে সাজানো হয়েছে। এটি মূলত ১০০ নম্বরের মাল্টিপল চয়েস প্রশ্ন (এমসিকিউ) ধরনের পরীক্ষা যাতে প্রতিটি প্রশ্নের মান ৩ নম্বর করে এবং প্রতি ভুল উত্তরের জন্য ২ নম্বর নেগেটিভ হবে। পরীক্ষাটি সম্পন্ন করার জন্য প্রার্থীরা ২ ঘণ্টা সময় পাবে। এই পরীক্ষায় তিনটি বিভাগ থাকবে প্রথম বিভাগটিতে সিভিল এবং স্ট্রাকচারাল থেকে, দ্বিতীয়টিতে ইলেকট্রিক্যাল এবং তৃতীয়টিতে মেকানিক্যাল থেকে প্রশ্ন থাকবে। 

কিভাবে এসএসসি পরীক্ষার ডেট ২০২৬ চেক করবে?

এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সিএইচএসএল ২০২৬ পরীক্ষার তারিখ চেক করার পদ্ধতির নিম্নরূপ-
  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 
  • হোমপেজে 'SSC exam 2026 for JE and CHSL' নোটিফিকেশনে যেতে হবে। 
  • পিডিএফ ফর্মে দুটি নোটিফিকেশন দেখা যাবে।
  • প্রার্থীরা ডেট চেক করতে পারবে এবং ডাউনলোড করতে পারবে।
Join our WhatsApp channel Job Guidance
Join our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে