SSB Recruitment 2026: কনস্টেবল পদের জন্য ৮২৭টি শূন্য পদের ঘোষণা

 সশস্ত্র সীমাবল দ্বারা কনস্টেবল পদে ভর্তির জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে। এই আবেদন প্রক্রিয়াটি শুরু হয়েছে একুশে মার্চ থেকে। এই আবেদন প্রক্রিয়ার মাধ্যমে ৮২৭টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা অফিশিয়াল ওয়েবসাইট ssb.gov.in থেকে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারে।


এসএসবি কনস্টেবল (ট্রেডসম্যান) রিক্রুটমেন্ট ২০২৬

সশস্ত্র সীমা বল এর পক্ষ থেকে ২১শে মার্চ ঘোষণা করা হয় কনস্টেবল (ট্রেডসম্যান, ড্রাইভার), গ্রুপ সি এর অন্তর্গত বিভিন্ন নন গেজেটেড পোস্ট ও নন মিনিস্ট্রিয়াল ক্যাটাগরিতে প্রার্থী নিয়োগ করা হবে। এই অনলাইন আবেদন প্রক্রিয়াটি ২১শে মার্চ থেকে শুরু করে ২০ এপ্রিল পর্যন্ত চালু থাকবে। দশম শ্রেণী পাস, আইটিআই এবং ডিপ্লোমা প্রার্থীদের কাছে এটি একটি বড় সুযোগ দেশের প্যারামিলিটারি ফোর্সে নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে। প্রার্থীরা যেন অবশ্যই আবেদন পূর্বে আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে ভালো করে জেনে নেয়।

এসএসবি কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: এক নজরে

সংস্থাসশস্ত্র সীমা বল
পোস্টকনস্টেবল
শূন্য পদ827
ক্যাটাগরিগ্রুপ সি (নন গেজেটেড)
আবেদন প্রক্রিয়ার ধরনঅনলাইন
আবেদন শুরুএকুশে মার্চ
আবেদন শেষ কুড়ি এপ্রিল
পরীক্ষার তারিখশীঘ্র ঘোষণা করা হবে
আবেদন ফি ১০০ টাকা (জেনারেল, ওবিসি, ইডব্লিউএস), এসসি, এসটি, মহিলা ও এক্স সার্ভিস ম্যানদের কোন আবেদন ফি নেই
অফিসিয়াল ওয়েবসাইটssb.gov.in


এসএসবি কনস্টেবল (ট্রেডসম্যান) রিক্রুটমেন্ট ২০২৬: শূন্য পদ 

ডিপার্টমেন্টঅসংরক্ষিতএস সি এসটিওবিসিই ডব্লিউ এস
কনস্টেবল (ভেটেরিনারি)214621
কনস্টেবল (ড্রাইভার)244388114545
কনস্টেবল (গার্ডেনার)184973
কনস্টেবল (ওয়াটার ক্যারিয়ার)50000
কনস্টেবল (কবলার)152611
কনস্টেবল (টেইলার)194963
কনস্টেবল (ওয়াশরম্যান)32511197
কনস্টেবল (বার্বার )2135104
কনস্টেবল ( ওয়েটার)30000
কনস্টেবল (কার্পেন্টার)41110
নার্সিং অর্ডারলি10000


এসএসবি কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা 

বয়স সীমা: 
  এসএসবি কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬ এর ক্ষেত্রে ড্রাইভার, ভেটেরিনারি, নার্সিং এর এর জন্য বয়স সীমা ১৮ থেকে ২৭ বছর, স্টেটসম্যান পোষ্টের জন্য বয়স সীমা ১৮ থেকে ২৩ বছর এবং কার্পেন্টার পোষ্টের জন্য ১৮ থেকে ২৫ বছর। 
   এসসি, এসটি ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে ৫ বছর, ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর। 
শিক্ষাগত যোগ্যতা: 
   এই পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণী পাস হতে হবে। ড্রাইভার পোস্ট এর জন্য প্রার্থীদের ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ভেটেরিনারি পোস্ট এর জন্য সংশ্লিষ্ট ক্যাটাগরিতে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ট্রেডসম্যান পোষ্টের জন্য আইটিআই সার্টিফিকেট বা ডিপ্লোমা থাকতে হবে এবং নার্সিং অর্ডারলির ক্ষেত্রে ফাস্টেড সার্টিফিকেট এবং এক বছর হসপিটালে কাজ করার দক্ষতা থাকতে হবে।

এসএসবি কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া 

এই পরীক্ষার ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়াটি অনেকগুলি ধাপে সম্পন্ন করা হবে। 
  •  ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি) 
  • ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি) 
  • লিখিত পরীক্ষা 
  • ট্রেড/ স্কিল টেস্ট 
  • ডকুমেন্ট ভেরিফিকেশন 
  • মেডিক্যাল এক্সামিনেশন 
  পিইটি এর ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ৪.৮ কিলোমিটার পথ ২৪ মিনিটে সম্পন্ন করতে হবে এবং মহিলা প্রার্থীদের ২.৪ কিলোমিটার ১৮ মিনিটে সম্পন্ন করতে হবে।
    লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের জেনারেল নলেজ, গণিত, রিজনিং ও ট্রেড সম্পর্কিত প্রশ্ন এই চারটি বিভাগ থেকে প্রশ্ন জানতে চাওয়া হবে। 

এসএসবি কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে?

এসএসবি কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬ আবেদন করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে। 
  • প্রথমে এসএসবি এর অফিসিয়াল ওয়েবসাইট ssb.gov.in এ যেতে হবে। 
  • এসএসবি কনস্টেবল ২০২৬ লিংকে ক্লিক করতে হবে।
  • ইমেল আইডি ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে ফর্ম ফিলাপ করতে হবে। 
  • প্রয়োজনীয় নথিপত্র, সই, ফটো আপলোড করতে হবে। 
  • আবেদন ফি জমা দিতে হবে। 
  • ফর্ম সাবমিট করে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে। 
 Join our WhatsApp channel Job Guidance

Join our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।