SSB Head Constable Recruitment 2026: ২৩৩টি শূন্য পদে আবেদনের জন্য নোটিফিকেশন জারি

 সশস্ত্র সীমা বল দ্বারা হেড কনস্টেবল ২০২৬ পদে ভর্তির জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। মোট ২৩৩ টি শূন্য পদে ভর্তির জন্য এই নিয়োগ প্রক্রিয়া চালু করা হচ্ছে। অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হবে ২১ শে মার্চ ২০২৬ থেকে। যে সকল প্রার্থী আবেদনে ইচ্ছুক তারা এসএসবি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের আবেদন পত্র জমা দিতে পারে। সিকিউরিটি ফোর্সে সরকারি চাকরি পেতে ইচ্ছুক প্রার্থীদের কাছে এটি একটি খুব বড় সুযোগ।


সশস্ত্র সীমা বল হেড কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: 

সশস্ত্র সীমা বল দ্বারা হেড কনস্টেবল পদে ভর্তির জন্য ২৩৩টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে ১৬ই মার্চ ২০২৬-এ। অফিসিয়াল ওয়েবসাইট https ://ssb.gov.in থেকে প্রার্থীরা ২০ এপ্রিল ২০২৬ এর মধ্যে আবেদন পত্র জমা দিতে পারে। আবেদনের পূর্বে প্রার্থীরা যেন নোটিফিকেশন সম্বন্ধীয় সকল প্রকার তথ্য যেমন আবেদন প্রক্রিয়া, যোগ্যতা, শূন্য পদ ইত্যাদি ভালো করে জেনে নেয়। ১৮ থেকে ২৭ বছর বয়সী প্রার্থীরা এই আবেদন পত্র জমা দিতে পারে। আবেদন প্রক্রিয়াটি শুরু হবে ২১ শে মার্চ ২০২৬ থেকে এবং প্রক্রিয়াটি চলবে ২০ এপ্রিল ২০২৬ পর্যন্ত।

সশস্ত্র সীমাবল হেড কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য 

সংস্থাসশস্ত্র সীমা বল
পোস্টহেড কনস্টেবল
শূন্য পদ233
আবেদন প্রক্রিয়াঅনলাইন
নোটিফিকেশন বেরোনোর তারিখ১৬ই মার্চ ২০২৬
আবেদন শুরু২১শে মার্চ ২০২৬
আবেদন শেষ২০ এপ্রিল ২০২৬
অফিশিয়াল ওয়েবসাইটhttps://ssb.gov.in/

এসএসবি হেড কনস্টেবল ২০২৬: শূন্য পদ

এস এস বি হেড কনস্টেবল ২০২৬ রিক্রুটমেন্ট প্রক্রিয়ার মাধ্যমে ২৩৩ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। ক্যাটাগরি ও পোস্ট অনুযায়ী শূন্য পদের তালিকা নিচে দেওয়া হল।

পোস্টঅসংরক্ষিতইডব্লিউএসওবিসিএসসিএসটি
হেড কনস্টেবল (কমিউনিকেশন)8718552017
হেড কনস্টেবল (ইলেকট্রিশিয়ান)132752
হেড কনস্টেবল (ভেটেরিনারি)30020
হেড কনস্টেবল (স্টিওয়ার্ড)00002

এসএসবি হেড কনটেবল রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা 

সশস্ত্র সীমা বল হেড কনস্টেবল ২০২৬ পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নলিখিত বয়স সীমা ও শিক্ষাগত যোগ্যতা পূরণ করা বাধ্যতামূলক। 

বয়স সীমা: 

      এসএসবি রিক্রুটমেন্ট ২০২৬ এর আবেদনের জন্য হেড কনস্টেবল (কমিউনিকেশন, ভেটেরিনারি, স্টিওয়ার্ড) পদের ক্ষেত্রে বয়স সীমা ২০ এপ্রিল ২০২৬ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছর এবং হেড কনস্টেবল (ইলেকট্রিশিয়ান) পদের ক্ষেত্রে ১৮ থেকে ২৫ বছর হওয়া প্রয়োজন। 
শিক্ষাগত যোগ্যতা: 
       হেড কনস্টেবল ইলেকট্রিশিয়ান এর ক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক পাশের সঙ্গে কোন স্বীকৃত বোর্ড থেকে ইলেকট্রিশিয়ান এ আইটিআই বা ডিপ্লোমা থাকতে হবে। হেড কনস্টেবল স্টিওয়ার্ড এর ক্ষেত্রে দ্বাদশ পাস হতে হবে এবং কিচেন ম্যানেজমেন্ট বা হোটেল ম্যানেজমেন্ট এ ডিপ্লোমা থাকতে হবে। হেড কনস্টেবল কমিউনিকেশন এর ক্ষেত্রে সায়েন্স বিভাগে দ্বাদশ পাস এবং ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন/ টেলিকমিউনিকেশন/ রেডিও ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা থাকতে হবে। হেড কনস্টেবল ভেটেরিনারি এর ক্ষেত্রে সাইন্স বিভাগে দ্বাদশ পাস এবং ভেটেরিনারি বা অ্যানিমেল হাজবেন্ড্রিতে ডিপ্লোমা থাকতে হবে।

এসএসবি হেড কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া 

হেড কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬ পদের নির্বাচন প্রক্রিয়াটি পাঁচটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপটি হল ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (পিইটি) এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (পিএসটি)। দ্বিতীয় ধাপটি হল লিখিত পরীক্ষা যেটি দুটি পার্টে সম্পন্ন হবে। পার্ট ওয়ান এ হিন্দি, ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস,রিজনিং, গণিত ও কম্পিউটার থেকে প্রশ্ন থাকবে এবং পার্ট টু এ সম্পূর্ণ টেকনিক্যাল বিষয় থেকে প্রশ্ন থাকবে। তৃতীয় ধাপটি হল স্কিল টেস্ট/ ট্রেড টেস্ট। চতুর্থ ধাপটি হলো ডকুমেন্ট ভেরিফিকেশন এবং পঞ্চম ধাপটি হল মেডিকেল এক্সামিনেশন। 

এসএসবি হেড কনস্টেবল ২০২৬: আবেদন প্রক্রিয়া 

এসএসবি হেড কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২৬ পরীক্ষায় আবেদনের জন্য নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে 
  • এসএসবি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 
  • 'Apply online for head constable posts' লিংকে ক্লিক করতে হবে।
  • ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে। 
  • ফটো ও সই আপলোড করতে হবে। 
  • পরীক্ষার ফি জমা দিতে হবে। 
  • আবেদনপত্র জমা দিয়ে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।
Join our WhatsApp channel Job Guidance

Our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।