RRB Paramedical Answer Key 2026: একুশে মার্চ আরআরবি প্যারামেডিকেল সিবিটি পরীক্ষার আনসার কি জারি করা হল

 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা আরআরবি প্যারামেডিকেল অ্যানসার কি ২০২৬ জারি করা হলো ২১শে মার্চ ২০২৬। প্রার্থীরা এবার আরআরবি এর বিভিন্ন রিজিওনাল ওয়েবসাইট থেকে তাদের উত্তর কি ডাউনলোড করতে পারবে। এই অ্যান্সার কি এর মাধ্যমে প্রার্থীরা তাদের প্রশ্নপত্র পুনরায় চেক করতে পারবে এবং তাদের প্রাপ্ত নম্বর ক্যালকুলেট করতে পারবে। 


আরআরবি প্যারামেডিকেল অ্যানসার কি ২০২৬:

৪৩৪ টি শূন্য পদে বিভিন্ন প্যারামেডিকেল বিভাগে প্রার্থী নিয়োগ করার জন্য ১১,১২ ও ১৩ই মার্চ ২০২৬ দেশের বিভিন্ন নির্বাচিত কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হয়। যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিয়ে অ্যানসার কি ডাউনলোড করতে পারবে। প্রার্থীরা কোন প্রশ্নের উত্তরের সন্তুষ্ট না হলে তারা সেই প্রশ্নের জন্য অবজেকশন জানাতে পারবে। অবজেকশন জানানোর জন্য প্রার্থীদের প্রতি প্রশ্নের জন্য ৫০ টাকা প্রদান করতে হবে। 

আরআরবি প্যারামেডিকেল অ্যানসার কি ২০২৬: এক নজরে 

CEN 03/2025 এর অন্তর্গত আরআরবি প্যারামেডিকেল এর বিভিন্ন পদে যেমন নার্সিং সুপারিনটেনডেন্ট, ডায়ালিসিস টেকনিশিয়ান, হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর, ফার্মাসিস্ট, রেডিওগ্রাফার ইত্যাদিতে প্রার্থীর নিয়োগ উদ্দেশ্যে যে পরীক্ষার আয়োজন করা হয়েছিল তার অ্যানসার কি প্রার্থীরা ২৯ শে মার্চ ২০২৬ এর মধ্যে চেক করতে পারবে। 
বোর্ডরেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
পোস্টপ্যারামেডিকেল স্টাফ
বিজ্ঞাপন নম্বরCEN 03/2025
শূন্য পদ434
পরীক্ষার তারিখ11 থেকে 13 ই মার্চ
উত্তর কি বেরোনোর তারিখ২১শে মার্চ
অবজেকশন জানানোর শেষ তারিখ২৯ শে মার্চ
নির্বাচন প্রক্রিয়াসিবিটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট

আরআরবি প্যারামেডিকেল ২০২৬: শূন্য পদ

আরআরবি প্যারামেডিকেল বিভিন্ন পোস্টে ৪৩৪ শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। 
পোস্টশূন্য পদ
নার্সিং সুপারেনটেনডেন্ট272
ফার্মাসিস্ট105
হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড থ্রি33
ডায়ালিসিস টেকনিশিয়ান4
ইসিজি টেকনিশিয়ান4
ল্যাব এসিস্ট্যান্ট গ্রেড থ্রি12
রেডিওগ্রাফার এক্সরে টেকনিশিয়ান4

আরআরবি প্যারামেডিকেল আনসার কি কিভাবে ডাউনলোড করবে? 

প্যারামেডিকেল অ্যানসার কি এবং রেসপন সিট চেক করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে। 
  • প্রথমে প্রার্থীদের আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  • CEN 03/2025 প্যারামেডিকেল ক্যাটাগরি এর অন্তর্গত 'link to view question paper responses & keys and raising of objection for computer based test' এ ক্লিক করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 
  • রেসপন্স সিট স্ক্রিনে দেখা গেলে ডাউনলোড করতে হবে। 

কিভাবে আরআরবি প্যারামেডিকেল অ্যানসার সিটে নাম্বার ক্যালকুলেট করবে? 

আরআরবি প্যারামেডিকেল ২০২৬ পরীক্ষায় ১০০ নম্বরের ১০০ টি প্রশ্ন ছিল। প্রতিটি সঠিক উত্তরের জন্য এক নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য এক-তৃতীয়াংশ নেগেটিভ মার্কিং ছিল। 
    প্রাপ্ত নম্বর=(সঠিক উত্তরের সংখ্যা×১)-(ভুল উত্তরের সংখ্যা×১/৩)

আরআরবি প্যারামেডিকেল অ্যানসার কি ২০২৬ অবজেকশন জানানোর পদ্ধতি 

যে সকল প্রার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা ২৯ শে মার্চ ২০২৬ পর্যন্ত অবজেকশন জানাতে পারবে। অবজেকশন জানানোর জন্য প্রার্থীদের প্রতি প্রশ্নের জন্য ৫০ টাকা করে প্রদান করতে হবে। প্রার্থীদের জানানো অবজেকশন সঠিক প্রমাণিত হলে সেই টাকা তারা পুনরায় ফেরত পাবে এবং ভুল প্রমাণিত হলে কোন টাকা রিফান্ড হবে না। 
 
Join our WhatsApp channel Job Guidance

Join our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে