RRB Paramedical Admit Card 2026: খুব সহজেই অফিশিয়াল ওয়েবসাইট থেকে হল টিকিট ডাউনলোড করতে পারবে

 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা ঘোষনা করা হয়েছে আরআরবি প্যারামেডিকেল ২০২৬ পদে রিক্রুটমেন্ট এর জন্য যে নিয়োগ প্রক্রিয়া চলছিল তার এডমিট কার্ড জারি করা হয়েছে আরআরবি এর অফিশিয়াল ওয়েবসাইটে। CEN NO 03/2025 এর অন্তর্গত আরআরবি প্যারামেডিকেল এর বিভিন্ন পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে এই রিক্রুটমেন্ট পদ্ধতির মাধ্যমে। এটি একটি কম্পিউটার বেসড পরীক্ষা যা ১১,১২ এবং ১৩ই মার্চ ২০২৬ দেশের বিভিন্ন নির্বাচিত কেন্দ্রে আয়োজন করা হবে। এই রিক্রুটমেন্ট পদ্ধতির মাধ্যমে মোট ৪৩৪ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে। 


আরআরবি প্যারামেডিকেল এডমিট কার্ড ২০২৬ রিলিজ

আরআরবি প্যারামেডিকেল ২০২৬ দ্বারা যে আবেদন প্রক্রিয়া চলছিল তার মাধ্যমে প্যারামেডিকেল এর বিভিন্ন পোস্ট যেমন নার্সিং সুপারিনটেনডেন্ট, ফার্মাসিস্ট ডায়ালিসিস টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু, রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান, হেলথ এন্ড ম্যালেরিয়া ইন্সপেক্টর গ্রেড থ্রি প্রভৃতিতে প্রার্থী নিয়োগ করা হবে। প্রার্থীরা এবার হল টিকিট আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে সহজেই ডাউনলোড করতে পারবে। সারা দেশ জুড়ে বিভিন্ন রেলওয়ে জোনে এই প্রার্থীদের নিয়োগ করা হবে। অন্তিম নির্বাচনের জন্য প্রার্থীদের কম্পিউটার বেস টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিক্যাল পরীক্ষা এই তিনটি ধাপ অতিক্রম করতে হবে।

আরআরবি প্যারামেডিকেল রিক্রুটমেন্ট ২০২৬ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য 


সংস্থারেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
বিজ্ঞাপন নম্বরCEN 03/2025
শূন্য পদ434
পরীক্ষার পদ্ধতিঅনলাইন
পরীক্ষার তারিখ১১ মার্চ থেকে ১৩ মার্চ ২০২৬
বয়স সীমা১৮ থেকে ৪০ বছর (পোস্ট অনুযায়ী বিভিন্ন)
যোগ্যতাপোস্ট অনুযায়ী বিভিন্ন
পরীক্ষার ফি৫০০ টাকা (অসংরক্ষিত, ওবিসি), ২৫০ টাকা এস সি, এস টি, পিডব্লিউবিডি, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিস ম্যান
ওয়েবসাইটwww.rrbcdg.gov.in/www.rrbapply.gov.in

আরআরবি প্যারামেডিকেল ২০২৬ শূন্য পদ

CEN 03/2025 এর অন্তর্গত আরআরবি প্যারামেডিকেল ২০২৬ পদে নিয়োগের জন্য মোট ৪৩৪ টি শূন্য পদ জারি করা হয়েছে। প্যারামেডিকেল এর সাতটি বিভিন্ন বিভাগে শূন্য পদের তালিকা নিচে দেওয়া হল।

নার্সিং সুপারিনটেনডেন্ট 272
ফার্মাসিস্ট105
হেলথ এবং ম্যালেরিয়া ইন্সপেক্টর (গ্রেড থ্রি)33
ল্যাব অ্যসিস্ট্যান্ট (গ্রেড থ্রি)12
ডায়ালিসিস টেকনিশিয়ান4
ইসিজি টেকনিশিয়ান4
রেডিওগ্রাফার এক্স রে টেকনিশিয়ান4


পরীক্ষার দিনের প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট এবং নির্দেশ 


সামগ্রীনির্দেশ
এডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় অরিজিনাল এডমিট কার্ডের প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে
ফটো আইডিঅরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার আইডি, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স বহন করতে হবে।
নিষিদ্ধ বস্তুইলেকট্রনিক গ্যাজেট, বই, ধাতব জুয়েলারি, ব্যাগ, লিখিত কাগজপত্র
রিপোর্টিং টাইমরিপোর্টিং টাইমের আগে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে

আরআরবি প্যারামেডিকেল এডমিট কার্ড ২০২৬ ডাউনলোড করার পদ্ধতি 

আরআরবি প্যারামেডিকেল এডমিট কার্ড ২০২৬ ডাউনলোড করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে। 
  • প্রার্থীদের প্রথমে তাদের রিজিওনাল আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  • হোমপেজে 'RRB paramedical admit card 2026' লিংকে ক্লিক করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে লগইন করতে হবে। 
  • এডমিট কার্ড স্ক্রিনে দেখা গেলে ব্যক্তিগত তথ্য গুলি ভালো করে চেক করে নিতে হবে। 
  • এডমিট কার্ড ডাউনলোড করতে হবে।
Join our WhatsApp channel Job Guidance
Join our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।