RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল এডমিট কার্ড ২০২৬ জারি করা হয়েছে। ১২ই মার্চ ২০২৬ আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য রিজিওনাল ওয়েবসাইটে এই ঘোষণা করা হয়। যে সকল প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করেছিল এবং যাদের পরীক্ষার তারিখ ১৯ শে মার্চ নির্ধারিত আছে তারা ১৫ই মার্চ থেকে এনটিপিসি গ্রাজুয়েট লেভেল সিবিটি ওয়ান এর জন্য এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যে সকল প্রার্থীর পরীক্ষা ১৬ ই মার্চ থেকে ১৯শে মার্চ পর্যন্ত নির্ধারিত তারা সকলে এবার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিয়ে rrb.digialm.com থেকে কল লেটার ডাউনলোড করতে পারবে।
আরআরবি এনটিপিসি এডমিট কার্ড সিবিটি ওয়ান ২০২৬
CEN NO 06/2025 এর অন্তর্গত এনটিপিসি সিবিটি ওয়ান পরীক্ষার জন্য প্রায় ৫৮ লক্ষ প্রার্থী আবেদন করেছিল। দেশের বিভিন্ন নির্বাচিত কেন্দ্রে ১৬ ই মার্চ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত এই পরীক্ষার আয়োজন করা হবে। বিভিন্ন রেলওয়ে জোনে বিভিন্ন নন টেকনিক্যাল পোস্ট এর জন্য বোর্ড দ্বারা ৫৮১০ টি শূন্য পদে প্রার্থী নিয়োগের ঘোষণা করা হয়েছিল। ১৬ ই মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত এই পরীক্ষাটি তিনটি শিফটে আয়োজিত হবে। প্রার্থীরা যেন অবশ্যই এডমিট কার্ডের হার্ড কপি এবং ফটো আইডি প্রুফ সঙ্গে রাখে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময়।
আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল সিবিটি ওয়ান: গুরুত্বপূর্ণ তথ্য
| বোর্ড | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড |
| পোস্ট | গ্রাজুয়েট লেভেল |
| বিজ্ঞাপন নম্বর | CEN NO 06/2025 |
| পরীক্ষার ধাপ | সিবিটি ওয়ান |
| পরীক্ষার তারিখ | ১৬ই মার্চ থেকে ২৭ শে মার্চ ২০২৬ |
| শূন্যপদ | 5810 |
| পরীক্ষার ধরন | অনলাইন |
| সময়সীমা | ৯০ মিনিট |
| প্রশ্নের সংখ্যা | ১০০ টি |
| মোট নম্বর | 100 |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.rrbcdg.gov.in |
আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ান এডমিট কার্ড ২০২৬: ডাউনলোড করার পদ্ধতি
আরআরবি এনটিপিসি এডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিতে হবে। নিম্নলিখিত পদ্ধতিতে প্রার্থীরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।
- প্রথমে প্রার্থীদের নিজস্ব রিজিয়নের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোমপেজে 'CEN 06/2025 NTPC Graduate:CBT 1 City intimation/e call letter' এ ক্লিক করতে হবে।
- নতুন লগ ইন পেজ খুললে রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে লগইন করতে হবে।
- এডমিট কার্ড স্ক্রিনে দেখা গেলে ডাউনলোড করতে হবে।
পরীক্ষার দিনের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ
প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় বোর্ড প্রদত্ত কিছু নির্দেশ অবশ্যই মান্য করতে হবে। প্রার্থীরা যেন প্রয়োজনীয় ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখে এবং যে সকল উপকরণে নিষেধাজ্ঞা আছে তা থেকে বিরত থাকে।
- প্রার্থীদের আরআরবি এনটিপিসি এডমিট কার্ডের একটি হার্ড কপি এবং একটি ফটো আইডি (আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স) অবশ্যই সঙ্গে রাখতে হবে।
- প্রার্থীদের রিপোর্টিং টাইম এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে যাতে তারা পরীক্ষা পূর্ববর্তী নিয়মগুলি সম্পন্ন করতে পারে।
- বোর্ড দ্বারা যেসকল উপকরণের প্রতি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই সকল উপকরণ থেকে বিরত থাকতে হবে। বিভিন্ন ইলেকট্রনিক গেজেট, মোবাইল ফোন, ক্যালকুলেটর, লিখিত কাগজপত্র, ধাতব উপকরণ ইত্যাদি নিয়ে কেন্দ্রে প্রবেশ করা যাবে না।
আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ান পরীক্ষার পদ্ধতি এবং শিফটের বিবরণ
আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ান একটি অনলাইন পরীক্ষা পদ্ধতি যেখানে প্রার্থীদের কাছ থেকে ১০০ টি মাল্টিপল চয়েস
প্রশ্ন জানতে চাওয়া হবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর। এই পরীক্ষায় চারটি বিভাগ জেনারেল অ্যাওয়ারনেস, গণিত, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য এক তৃতীয়াংশ করে নম্বর কাটা যাবে।
এই পরীক্ষাটি তিনটি শিফটে আয়োজিত হবে। প্রথম শিফট 9am থেকে10.30am। দ্বিতীয় শিফট 12.45pm থেকে 2.15pm এবং তৃতীয় শিফট 4.30pm থেকে 6.00pm পর্যন্ত।
Join our WhatsApp channel Job Guidance
Join our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন