RRB NTPC Admit Card 2026: রেলওয়ে এনটিপিসি গ্রাজুয়েট লেভেল সিবিটি ওয়ান এডমিট কার্ড খুব সহজ পদ্ধতিতে ডাউনলোড করতে পারবে

 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল সিবিটি ওয়ান পরীক্ষার এডমিট কার্ড জারি করা হলো। যে সকল প্রার্থী আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল সিভিটি ওয়ান পরীক্ষায় বসার জন্য আবেদন পত্র জমা দিয়েছিল তারা এবার আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আজ ১২ই মার্চ ২০২৬ রেলওয়ে বোর্ড দ্বারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট rrbcdg.gov.in এ এনটিপিসি গ্রাজুয়েট লেভেল সিভিটি ওয়ানের অ্যাডমিট কার্ড জারি করা হয়েছে। সাধারণত পরীক্ষার চার দিন পূর্বে এডমিট কার্ড জারি করা হয়। এনটিপিসি পরীক্ষা শুরু হচ্ছে ১৬ই মার্চ ২০২৬ থেকে। প্রার্থীদের এডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে সঙ্গে নিয়ে আসা বাধ্যতামূলক।


রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এনটিপিসি গ্রাজুয়েট লেভেল সিভিটি ওয়ান এডমিট কার্ড:

CEN NO(06/2025) এর অন্তর্গত আরআরবি এনটিপিসি সিবিটি  ওয়ান পরীক্ষাটির মাধ্যমে ৫৮১০টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে। দেশের বিভিন্ন নির্বাচিত কেন্দ্রে ১৬ ই মার্চ থেকে ২৭ শে মার্চ ২০২৬ পর্যন্ত এই পরীক্ষার আয়োজন করা হবে। প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী এই পরীক্ষায় বসার জন্য আবেদন পত্র জমা দিয়েছে। প্রার্থীরা এবার rrbcdg.gov.in এবং অন্যান্য রিজিওনাল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন নাম্বার ও জন্ম তারিখ দিয়ে তাদের কল লেটার ডাউনলোড করতে পারবে। প্রার্থীদের অবশ্যই একটি অ্যাডমিট কার্ড এর হার্ডকপি এবং ফটো আইডি প্রুফ সঙ্গে রাখতে হবে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময়। 

আরআরবি এনটিপিসি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য 

বোর্ডরেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
পোস্টগ্রাজুয়েট লেভেল
বিজ্ঞাপন নম্বরCEN NO(06/2025)
শূন্য পদ5810
পরীক্ষার ধরনঅনলাইন
আবেদন শুরু২১ শে অক্টোবর ২০২৫
আবেদন শেষ২৭ নভেম্বর ২০২৫
পরীক্ষার তারিখ১৬ মার্চ থেকে ২৭ মার্চ ২০২৬
বয়স সীমা ১৮ থেকে ৩৬ বছর
আবেদন ফি৫০০ টাকা (জেনারেল/ওবিসি/ইডব্লিউএস), ২৫০ টাকা (এসসি/এসটি/পিডব্লিউডি/মহিলা/এক্স সার্ভিস ম্যান)
অফিসিয়াল ওয়েবসাইটwww.rrbcdg.gov.in

আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল সিবিটি ওয়ান পরীক্ষার পদ্ধতি এবং শিফটের বিবরণ

এটি মূলত একটি কম্পিউটার বেস টেস্ট। এই পরীক্ষায় প্রার্থীদের কাছ থেকে ১০০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন জানতে চাওয়া হবে। যার জন্য প্রার্থীরা ৯০ মিনিট (পিডব্লিউবিডি এর জন্য ১২০ মিনিট) সময় পাবে। এই পরীক্ষায় জেনারেল এওয়ারনেস থেকে ৪০ টি প্রশ্ন, গণিত থেকে ৩০ টি, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থেকে ৩০ টি প্রশ্ন জানতে চাওয়া হবে। প্রতি সঠিক উত্তরের জন্য এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক তৃতীয়াংশ নেগেটিভ মার্কিং থাকবে। 
       আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল সিবিটি ওয়ান পরীক্ষাটি ১৬ ই মার্চ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত তিনটি শিফটে সম্পন্ন করা হবে। প্রথম শিফট 9.00am থেকে 10.30am পর্যন্ত, দ্বিতীয় শিফট 12.45pm থেকে 2.15pm পর্যন্ত এবং তৃতীয় শিফট 4.30pm থেকে 6.00pm পর্যন্ত।

আরআরবি এনটিপিসি পরীক্ষার দিনের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ 

প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য কিছু নিয়ম এবং নির্দেশ অবশ্যই মাথায় রাখতে হবে। 
  • প্রার্থীদের এডমিট কার্ডের একটি হার্ড কপি এবং ফটো আইডি প্রুফ অবশ্যই সঙ্গে রাখতে হবে। 
  • প্রার্থীরা কোন প্রকার ইলেকট্রিক গ্যাজেট, লিখিত নথিপত্র, ধাতব বস্তু, ব্যাগ ইত্যাদি নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
  • পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে অবশ্যই প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে।
  • পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের অবশ্যই বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে। 

কিভাবে আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ান হল টিকিট ডাউনলোড করবে?

আরআরবি এনটিপিসি গ্রাজুয়েট লেভেল সিবিটি ওয়ান পরীক্ষার হল টিকিট ডাউনলোড করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে।
  • প্রথমে আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 
  • হোমপেজে 'RRB NTPC Graduate level hall ticket 2026' লিংকে ক্লিক করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তরিখ দিয়ে লগইন করতে হবে।
  • এডমিট কার্ড স্ক্রিনে দেখা গেলে ডাউনলোড করতে হবে।
Join our WhatsApp channelJob Guidance

Join our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।