RRB JE CBT-1 Answer key 2026(CEN 05/2025): অবজেকশন উইন্ডো ১১ই মার্চ পর্যন্ত খোলা থাকবে

RRB JE Answer key 2026:

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা জুনিয়ার ইঞ্জিনিয়ার ২০২৬ পদে নিয়োগের জন্য যে পরীক্ষার আয়োজন করা হয়েছিল তার অ্যানসার কি জারি করা হয়েছে আজ ৫ই মার্চ ২০২৬ এ। আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার(জেই) পরীক্ষাটি ১৯,২০ ও ২৫ শে ফেব্রুয়ারি ২০২৬ তিনটি শিফটে দেশের বিভিন্ন নির্বাচিত কেন্দ্রে আয়োজিত হয়েছিল। যে সকল প্রার্থীরা CEN 05/2025 এর অন্তর্গত আরআরবি জেই সিবিটি ওয়ান পরীক্ষায় বসেছিল তারা অফিশিয়াল ওয়েবসাইট বা অন্যান্য রিজিওনাল ওয়েবসাইট থেকে তাদের উত্তর কি চেক করতে পারবে। লগইনের জন্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড বা জন্ম তারিখ এর প্রয়োজন। এই উত্তর কি এর মাধ্যমে প্রার্থীরা তাদের প্রশ্নপত্র পুনরায় চেক করতে পারবে এবং তাদের নাম্বার ক্যালকুলেট করতে পারবে।


আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার গুরুত্বপূর্ণ তারিখ সমূহ

আরআরবি জেই পরীক্ষায় আবেদন শুরু হয় ৩১ শে অক্টোবর ২০২৫। এই আবেদন প্রক্রিয়া চলেছিল ১০ই ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ দিন ছিল ১২ ডিসেম্বর ২০২৫। আবেদনপত্র কারেকশন করার তারিখ ছিল ১৩ থেকে বাইশে ডিসেম্বর ২০২৫। এডমিট কার্ড জারি হয় ১৬ই ফেব্রুয়ারি ২০২৬। পরীক্ষা ১৯,২০ ও ২৫ শে ফেব্রুয়ারি ২০২৬ এ আয়োজিত হয়েছিল। উত্তর কি ৫ই মার্চ ২০২৬-এ জারি হয়।

শূন্য পদ এবং পরীক্ষার ফি

আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য মোট শূন্য পদের সংখ্যা ছিল ২৫৮৫ টি। মোট শূন্য পদের মধ্যে জেনারেল ক্যাটাগরি এর জন্য ১০৯৬ টি পদ, ইডব্লিউএস প্রার্থীদের জন্য ২৪৬ টি, ওবিসি প্রার্থীদের ৬২০ টি, এসসি প্রার্থীদের ৪১১ এবং এসটি প্রার্থীদের জন্য ২১২টি।
পরীক্ষার আবেদন ফি জেনারেল, ওবিসি ও ইডব্লিউএস ক্যাটাগরি এর জন্য ৫০০ টাকা। এসসি, এসটি এবং ইবিসি ক্যাটাগরি এর জন্য ২৫০ টাকা। স্টেজ ওয়ান পরীক্ষায় বসার পর জেনারেল ও ওবিসি ক্যাটাগরির প্রার্থীরা ৪০০ টাকা এবং অন্যান্য প্রার্থীরা ২৫০ টাকা ফেরত পাবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, আইএমপিএস, মোবাইল ওয়ালেট এই সকল প্রক্রিয়ায় প্রার্থীরা পরীক্ষার ফি জমা দিতে পারে।

পরীক্ষায় বসার যোগ্যতা ও বয়সসীমা

প্রার্থীদের এই পরীক্ষায় বসার জন্য ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা ডিগ্রী থাকতে হবে। ডিএমএস পদের জন্য প্রার্থীদের যে কোন শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা ডিগ্রী এবং কেমিক্যাল এবং মেটালোরজিক্যাল পদের জন্য ৫৫% নম্বর নিয়ে সাইন্স, ফিজিক্স, কেমিস্ট্রি তে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে। 
         এই পরীক্ষায় বসার জন্য নূন্যতম ১৮ বছর থেকে অধিকতম ৩৩ বছর থাকা বাধ্যতামূলক।

আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যানসার কি ২০২৬ চেক করার পদ্ধতি 

  • প্রথমে আরআরবি এর যে রিজিয়ান থেকে প্রার্থীরা আবেদন করেছিল তার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 
  • হোমপেজে অ্যাডমিট কার্ড অথবা কল লেটার সেকশনে যেতে হবে।
  • 'RRB junior engineer answer key 2026' লিংকে ক্লিক করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ বা পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ।
  • জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যানসার কি ২০২৬ দেখা গেলে ডাউনলোড এবং সেভ করতে হবে। 

আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যানসার কি অব্জেকশন পদ্ধতি 

আরআরবি জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যানসার কি চেক করার পর যে সকল প্রার্থীরা কোন প্রশ্নের জন্য আপত্তি জানাতে চায় তারা ১১ই মার্চ ২০২৬ (১১:৫৯pm) এর মধ্যে তাদের অবজেকশন ফর্ম সাবমিট করতে হবে। আপত্তি জানানোর জন্য প্রার্থীদের প্রতি প্রশ্নের জন্য ৫০ টাকা প্রদান করতে হবে।

Join our WhatsApp channel Job Guidance

Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।