RRB Group D Recruitment 2026
RRB Group D Recruitment 2026 notification:
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে
CEN NO 09/2025 এর অন্তর্গত গ্রুপ ডি পদে নিয়োগের জন্য যে আবেদন প্রক্রিয়া চলছিল তার অন্তিম তারিখ বাড়ানো হয়েছে। নটিশ অনুযায়ী আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২ মার্চ ২০২৬ থেকে বাড়িয়ে ৯ই মার্চ ২০২৬ করা হয়েছে।
আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ৪ মার্চ 2026 থেকে বাড়িয়ে ১১ই মার্চ ২০২৬ করা হয়েছে।
আবেদন ফি
আইবিপিএস ক্লার্ক পরীক্ষায় নিয়োগের জন্য আবেদন ফি জেনারেল ক্যাটাগরি জন্য ৫০০ টাকা এবং এসসি, এসটি, এক্স সার্ভিসম্যান, পিডব্লিউবিডি, মহিলা, ট্রান্সজেন্ডার, ইবিসি এর অন্তর্গত প্রার্থীদের ২৫০ টাকা।
যে সকল প্রার্থীরা কম্পিউটার বেস টেস্ট(সিবিটি) তে উত্তীর্ণ হবে তারা পুনরায় আবেদন ফি ফেরত পাবে। জেনারেল ক্যাটাগরির প্রার্থীরা ৪০০ টাকা এবং সংরক্ষিত ও মহিলা প্রার্থীরা জমা দেওয়ার টাকার সমপরিমাণ পুনরায় ফেরত পাবে।
নির্বাচন প্রক্রিয়া
আরআরবি গ্রুপ ডি ২০২৬ নির্বাচন প্রক্রিয়া কম্পিউটার বেস টেস্ট (সিবিটি) এর মাধ্যমে সম্পন্ন হবে। এই পরীক্ষায় প্রার্থীদের কাছ থেকে ১০০ টি বিভিন্ন বিভাগ থেকে প্রশ্ন জানতে চাওয়া হবে যার জন্য প্রার্থীরা ৯০ মিনিট সময় পাবে। প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর থাকবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক তৃতীয়াংশ করে নম্বর কাটা যাবে। সিবিটি তে উত্তীর্ণ প্রার্থী ফিজিকাল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট এর সুযোগ পাবে।
আবেদন পদ্ধতি
- প্রথমে rrbapply.gov.in ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
- যে রিজিয়ন থেকে পরীক্ষা দেবে তা সিলেক্ট করতে হবে।
- 'CEN-09/2025 Group D (level 1) Recruitment' লিংকে ক্লিক করতে হবে।
- নাম, জন্মতারিখ, মোবাইল নাম্বার, ইমেইল আইডি প্রভৃতি কিছু বেশি তথ্য দিয়ে প্রবেশ করতে হবে।
- রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- ফটো ও সিগনেচার আপলোড করতে হবে।
- ফি জমা দিতে হবে।
- ফর্ম জমা দিতে হবে।
- কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।
Our WhatsApp channel Job Guidance
Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন