RRB ALP Recruitment 2026:11127 টি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ভর্তির জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। ভারতের বিভিন্ন রেলওয়ে জোনে এই প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থী নিয়োগ হবে। যে সকল প্রার্থীরা রেলওয়ে বিভাগে নিজের ক্যারিয়ার বানাতে ইচ্ছুক তারা আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের আবেদন পত্র জমা দিতে পারে। আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে ভর্তির জন্য আবেদন জমা দেওয়া শুরু হবে ১৫ই মে ২০২৬ থেকে। প্রার্থীরা যেন অবশ্যই আবেদন প্রক্রিয়া, শূন্যপদের বিবরণ, পরীক্ষা পদ্ধতি, যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য ভালো করে জেনে নেয়।
আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নোটিফিকেশন ২০২৬:
বিজ্ঞাপন নম্বর CEN NO 01/2026 এর অন্তর্গত একটি নোটিফিকেশন এর মাধ্যমে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড দ্বারা আরআরবি এএলপি ২০২৬ এর ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in থেকে তাদের আবেদন পত্র জমা দিতে পারে। এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৫ ই মে ২০২৬ এবং এই প্রক্রিয়াটি চলবে ১৪ই জুন ২০২৬ পর্যন্ত।
আরআরবি এএলপি রিক্রুটমেন্ট ২০২৬ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
| সংস্থা | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড |
| পোস্ট | এসিস্ট্যান্ট লোকো পাইলট |
| নোটিফিকেশন নাম্বার | CEN 01/2026 |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন |
| শূন্যপদ | 11127 |
| নোটিশ বেরোনোর তারিখ | ১৬ই মার্চ ২০২৬ |
| আবেদন শুরু | ১৫ ই মে ২০২৬ |
| আবেদন শেষ | ১৪ই জুন ২০২৬ |
| পরীক্ষার ফি | ৫০০ টাকা (জেনারেল/ ওবিসি/ ইডব্লিউএস),২৫০ টাকা (এসসি, এসটি, পিডব্লিউবিডি, মহিলা) |
আরআরবি এসিস্ট্যান্ট লোকো পাইলট ২০২৬: যোগ্যতা
CEN 01/2026 এর অন্তর্গত আরআরবি এএলপি রিক্রুটমেন্ট ২০২৬ এর-
শিক্ষাগত যোগ্যতা:
- প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃত বোর্ড দ্বারা মাধ্যমিক পাস হতে হবে।
- ফিটার, ইলেকট্রিশিয়ান, টার্নার ইত্যাদি বিভাগ থেকে আইটিআই পাস হতে হবে অথবা মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স/ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে কোন স্বীকৃত বোর্ড থেকে।
বয়স সীমা:
আরআরবি এএলপি ২০২৬ আবেদনের জন্য প্রার্থীদের ০১/০৭/২০২৬ অনুযায়ী ন্যূনতম ১৮ বছর থেকে অধিকতম ৩০ বছর বয়সসীমা থাকতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির জন্য বয়সের ছাড় থাকবে।
আরআরবি এএলপি ২০২৬: নির্বাচন প্রক্রিয়া
আর আর বি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগের জন্য প্রার্থীদের পাঁচটি ধাপ অতিক্রম করতে হবে।
- সিবিটি ওয়ান
- সিবিটি টু
- কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিক্যাল এক্সামিনেশন
আরআরবি এএলপি রিক্রুটমেন্ট ২০২৬: পরীক্ষার পদ্ধতি
আরআরবি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট সিবিটি ওয়ান পরীক্ষার ক্ষেত্রে প্রার্থীদের কাছ থেকে ৭৫টি প্রশ্ন জানতে চাওয়া হবে। এই পরীক্ষায় গণিত, রিজনিং, জেনারেল সাইন্স ও জেনারেল আওয়ারনেস থেকে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক তৃতীয়াংশ করে নেগেটিভ মার্কিং থাকবে। এই পরীক্ষার সময়সীমা ৬০ মিনিট।
সিবিটি টু এর ক্ষেত্রে মূলত টেকনিক্যাল বিভাগ থেকে প্রশ্ন থাকবে। পার্ট এ তে ১০০ টি প্রশ্ন থাকবে যার জন্য প্রার্থীরা ৯০ মিনিট সময় পাবে। পার্ট বি তে ৭৫টি প্রশ্ন থাকবে এবং এর জন্য ৬০ মিনিট সময় সীমা থাকবে। এখানে প্রার্থীদের এক তৃতীয়াংশ নেগেটিভ মার্কিং থাকবে।
যে সকল প্রার্থীরা সিবিটি টু এর সফল হবে তারা কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট এ বসার জন্য শর্ট লিস্ট হবে। এখানে কোন নেগেটিভ মার্কিং নেই।
অন্তিম মেরিট লিস্ট তৈরি হবে সিবিটি টু এর ৭০% স্কোর এবং কম্পিউটার বেসড এপটিচিউড টেস্টের ৩০% নিয়ে।
আরআরবি এএলপি রিক্রুটমেন্ট ২০২৬: আবেদন প্রক্রিয়া
আরআরবি এএলপি ২০২৬ পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে।
- প্রথমে আরআরবি এর অফিসিয়াল ওয়েবসাইট rrbapply.gov.in এ যেতে হবে।
- 'RRB ALP CEN 01/2026' লিংকে ক্লিক করতে হবে।
- ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
- সকল প্রকার তথ্য দিয়ে আবেদনপত্র ভর্তি করতে হবে।
- ফটো ও সই আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা দিতে হবে।
- আবেদনপত্র জমা দিয়ে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।
Join our WhatsApp channel Job Guidance
Join Our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন