NIC Scientist C&D Recruitment 2026: ১৫৩ টি শূণ্য পদে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে
ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার (ইনআইসি) রিক্রুটমেন্ট ২০২৬ এর মাধ্যমে ১৫৩ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞাপন নম্বর NIC/SC-C&D/2026/3 এর মাধ্যমে সাইন্টিস্ট -সি ও সাইন্টিস্ট -ডি (গ্রুপে -এ, গেজেটেড) পদে প্রার্থী নিযুক্ত করনের জন্য এই প্রক্রিয়া শুরু করা হয়েছে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইট www.recruitment.nic.in থেকে এই আবেদন পত্র জমা দিতে পারবে।
এনআইসি সাইন্টিস্ট-সি এন্ড সাইন্টিস্ট-ডি রিক্রুটমেন্ট ২০২৬:
মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি, ভারত সরকারের অন্তর্গত ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি) দ্বারা সায়েন্টিস্ট -সি (পে লেভেল- ১১) ও সাইন্টিস্ট -ডি (পে লেবেল- ১২) পদে প্রার্থী নিয়োগ হবে। ইঞ্জিনিয়ারিং ও সাইন্স গ্র্যাজুয়েট ছাত্র-ছাত্রীদের কাছে এটি একটি বড় সুযোগ ভারতের একটি অন্যতম টেকনোলজি সংস্থায় নিজের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে।
এনআইসি নোটিফিকেশন সাইন্টিস্ট-সি এন্ড সাইন্টিস্ট-ডি ২০২৬: এক নজরে
| সংস্থা | ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার |
| পোস্ট | সায়েন্টিস্ট- সি, সাইন্টিস্ট- ডি |
| ডিপার্টমেন্ট | মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স এন্ড ইনফরমেশন টেকনোলজি |
| বিজ্ঞাপন নম্বর | NIC/SC-C&D/2026/3 |
| শূন্য পদ | 153 |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন |
| নির্বাচন প্রক্রিয়া | ডাইরেক্ট রিক্রুটমেন্ট |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.recruitment.nic.in |
এনআইসি সাইন্টিস্ট-সি এন্ড সাইন্টিস্ট-ডি ২০২৬: শূন্যপদ
ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার দ্বারা সাইন্টিস্ট সি এন্ড ডি পদে ভর্তির জন্য মোট ১৫৩ টি শূন্য পদের প্রশ্ন করেছে।
| পোস্ট | শূন্যপদ |
|---|---|
| সাইন্টিস্ট -সি | 141 |
| সায়েন্টিস্ট -ডি | 12 |
এনআইসি সাইন্টিস্ট-সি এন্ড সাইন্টিস্ট-ডি ২০২৬: যোগ্যতা
এনআইসি সাইন্টিস্ট সি এন্ড সাইন্টিস্ট ডি পদে নিয়োগের জন্য যোগ্যতা নিচে দেওয়া হল।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি, ফিজিক্স, গণিত ইত্যাদিতে বিই/ বিটেক, এমএসসি, এমসিএ, এমই/ এমটেক, এমফিল, ডিওইএসিসি- বি লেবেল, এএমআইই ডিগ্রী থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে।
অভিজ্ঞতা: সায়েন্টিস্ট সি এর জন্য ইন্ডাস্ট্রিয়াল অথবা শিক্ষা কেন্দ্রে অথবা সায়েন্স এবং টেকনোলজি অর্গানাইজেশনে ৪ বছরের রিসার্চ অভিজ্ঞতা থাকতে হবে। সায়েন্টিস্ট ডি এর জন্য ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এনআইসি সাইন্টিস্ট-সি এবং সাইন্টিস্ট-ডি ২০২৬: আবেদন ফি
এনআইসি সাইন্টিস্ট সি এবং সাইন্টিস্ট ডি পদে নিয়োগের জন্য আবেদন ফি খুব শীঘ্রই এনআইসি এর পক্ষ থেকে জানানো হবে।
এনআইসি রিক্রুটমেন্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া
যে সকল প্রার্থীরা এই পদে নিয়োগের জন্য আবেদন করবে তাদের নিম্নলিখিত নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা এবং প্রফেশনাল অভিজ্ঞতার উপর ভিত্তি করে সরাসরি নিয়োগ হবে।
- নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
এনআইসি সাইন্টিস্ট-সি ও সাইন্টিস্ট-ডি ২০২৬: বেতন তালিকা
| সাইন্টিস্ট -সি | ৬৭৭০০ টাকা -২০৪৭০০ টাকা (প্রতি মাসে, পে লেভেল ১১) |
|---|---|
| সায়েন্টিস্ট -ডি | ৭৮৮০০ টাকা-২০৯২০০ টাকা (প্রতি মাসে, পে লেভেল ১২) |

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন