NCERT Admit Card 2026 for group A,B,C:@www.ncert.nic.in থেকে সহজে হল টিকিট ডাউনলোড করতে পারবে
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং দ্বারা নন টেকনিক্যাল গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পোষ্টের জন্য এডমিট কার্ড জারি করেছে। যে সকল প্রার্থীরা এনসিইআরটি এর নন টেকনিক্যাল পোস্ট এর জন্য আবেদন করেছিল তারা এবার অফিশিয়াল ওয়েবসাইট থেকে হল টিকিট ডাউনলোড করতে পারবে।
এনসিইআরটি এডমিট কার্ড ২০২৬:
ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ এন্ড ট্রেনিং (এনসিইআরটি) ১৯ শে মার্চ ২০২৬ গ্রুপ এ, গ্রুপ বি ও গ্রুপ সি পোস্টের জন্য এডমিট কার্ড জারি করেছে। মোট ১৭৩ টি শূন্য পদে নিয়োগের জন্য ২৪,২৫ ও ২৭ এ মার্চ ২০২৬ এই পরীক্ষার আয়োজন করা হবে। যে সকল প্রার্থীরা এ পরীক্ষায় বসার জন্য আবেদন করেছিল তারা এনসিইআরটি এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncert.nic.in থেকে তাদের রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড বা জন্ম তারিখ দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যে সকল প্রার্থীরা শিক্ষা জগতে নিজের ক্যারিয়ার বানাতে ইচ্ছুক তাদের কাছে এটি একটি বড় সুযোগ।
এনসিইআরটি এডমিট কার্ড ২০২৬: সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
বিজ্ঞাপন নম্বর ০১/২০২৫ এর অন্তর্গত এনসিইআরটি এর বিভিন্ন নন টেকনিক্যাল পোস্টে নিয়োগের জন্য যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি চলছে তার পরীক্ষা ২৪, ২৫ ও ২৭ শে মার্চ নির্ধারিত করা হয়েছে। গ্রুপ এ, গ্রুপ বি ও গ্রুপ সি পোস্ট এর জন্য ১৭৩ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করা হবে।
| সংস্থা | ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং |
| পোস্ট | নন টেকনিক্যাল গ্রুপ এ, বি, সি |
| আবেদন শুরু | ২৭ ডিসেম্বর ২০২৫ |
| আবেদন শেষ | ২ ফেব্রুয়ারি ২০২৬ |
| এডমিট কার্ড বেরোনোর তারিখ | ১৯ শে মার্চ ২০২৬ |
| পরীক্ষার তারিখ | ২৪ মার্চ, ২৫ মার্চ, ২৭ মার্চ |
| বিজ্ঞাপন নম্বর | ০১/২০২৫ |
| শূন্য পদ | 173 |
| বয়স সীমা | ২৭ থেকে ৫০ বছর |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.ncert.nic.in |
প্রার্থীদের উদ্দেশ্যে পরীক্ষার দিনের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ
পরীক্ষা কেন্দ্রে প্রার্থীদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ অবশ্যই মান্য করতে হবে।
- প্রার্থীদের অবশ্যই এডমিট কার্ডের একটি প্রিন্ট কপি বহন করতে হবে।
- একটি ফটো আইডি প্রুফ অবশ্যই পরীক্ষা কেন্দ্রে বহন করতে হবে।
- রিপোর্টিং টাইম এর মধ্যে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে।
- মোবাইল ফোন, ক্যালকুলেটর, বই, লিখিত কাগজপত্র, ইলেকট্রনিক গ্যাজেট ইত্যাদি সঙ্গে রাখা যাবে না।
- পরীক্ষা পূর্বে অবশ্যই বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
এনসিইআরটি এডমিট কার্ড ২০২৬ ডাউনলোড করার পদ্ধতি
এনসিইআরটি এডমিট কার্ড ২০২৬ ডাউনলোড করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে।
- এনসিইআরটি এর অফিসিয়াল ওয়েবসাইট www.ncert.nic.in এ যেতে হবে।
- হোমপেজে রিক্রুটমেন্ট/কেরিয়ার সেকশন এ ক্লিক করতে হবে।
- 'NCERT group A,B,C admit card 2026' লিংকে ক্লিক করতে হবে।
- রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড/জন্মতারিখ দিয়ে এন্টার করতে হবে।
- সাবমিট করলে এডমিট কার্ড স্ক্রিনে দেখা যাবে।
- ডাউনলোড করে একটি প্রিন্ট কপি সঙ্গে রাখতে হবে।
এনসিইআরটি রিক্রুটমেন্ট ২০২৬ পরীক্ষার পদ্ধতি
এনসিইআরটি নন টেকনিক্যাল গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি পদে নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়াটি লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউ এই তিনটি ধাপে সম্পন্ন হবে।
লিখিত পরীক্ষায় দুটি সেকশন থাকবে। প্রথম সেকশনে জেনারেল আওয়ারনেস ও রিজনিং থেকে ৫০ টি প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় সেকশনে গণিত, ইংলিশ অথবা হিন্দি ও কম্পিউটার থেকে ৭০ টি প্রশ্ন থাকবে। প্রতি প্রশ্নের মান এক নম্বর। এই পরীক্ষায় প্রার্থীরা ১২০ মিনিট সময় সীমা পাবে।
এনসিইআরটি এডমিট কার্ড ২০২৬ ডাউনলোড লিংক
প্রার্থীরা এনসিইআরটি অ্যাডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট www.ncert.nic.in থেকে সহজে ডাউনলোড করতে পারবে। এডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীদের রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিতে হবে। প্রার্থীদের সুবিধার্থে এডমিট কার্ড ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো।
Join our WhatsApp channel Job Guidance
Join our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন