Indian Army Agniveer Recruitment 2026

Indian Army Agniveer Exam Date 2026:

ইন্ডিয়ান আর্মি এর পক্ষ থেকে অগ্নিবীর ২০২৬-এ ভর্তির জন্য পরীক্ষার ঘোষণা করা হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়ার ডিটেল অনুযায়ী ১লা জুন থেকে ১৬ই জুন ২০২৬ পর্যন্ত সারাদেশের বিভিন্ন  নির্বাচিত কেন্দ্রে এই পরীক্ষার আয়োজন করা হবে। যে সকল প্রার্থীরা আবেদনের ইচ্ছুক তারা অফিসিয়াল ওয়েবসাইট থেকে এডমিট কার্ড পরীক্ষার কিছুদিন আগে খুব সহজে ডাউনলোড করতে পারবে। 


শূন্য পদ ও যোগ্যতা

অগ্নিবীর ২০২৬ এর অন্তর্গত জিডি, টেকনিক্যাল, ক্লার্ক এবং ট্রেডসম্যান পোস্ট এর জন্য ২৫০০০ এর উপর শূন্য পদ ঘোষণা করা হয়েছে।
     অগ্নিবীর ২০২৬ এর অন্তর্গত জিডি পোস্ট এর জন্য প্রার্থীদের ৪৫% নম্বর নিয়ে দশম শ্রেণী পাস হতে হবে 
      অগ্নিবির টেকনিক্যাল পদের জন্য ৪০% নম্বর নিয়ে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ৫০% নম্বর নিয়ে ইংলিশ পাস হতে হবে উচ্চ মাধ্যমিকে। 
       স্টেটসম্যান পদের জন্য ৩৩% নম্বর নিয়ে অষ্টম অথবা দশম শ্রেণী পাস হতে হবে। 
        ক্লার্ক অথবা স্টোরকিপার টেকনিক্যাল পদের জন্য ৬০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং সকল বিষয়ে ৫০% নম্বর থাকতে হবে। 

গুরুত্বপূর্ণ তারিখ

এই পদে নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে ১৩ ফেব্রুয়ারি ২০২৬ এ। আবেদন প্রক্রিয়া চলবে পয়লা এপ্রিল ২০২৬ পর্যন্ত। কমন এন্ট্রান্স এক্সাম (সিইই) এর মাধ্যমে নিয়োগ হবে যা পয়লা জুন থেকে ১৬ই জুন ২০২৬ পর্যন্ত নির্ধারিত করা হয়েছে।

বয়স সীমা

প্রার্থীদের পয়লা জুলাই ২০২৬ অনুযায়ী ১৭.৫ থেকে ২১ বছর হতে হবে। কিছু নির্দিষ্ট পদের জন্য বয়স সীমা ২২ থেকে ৩৪ বছর।

পরীক্ষার ফি 

ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট ২০২৬ পদে ভর্তির জন্য প্রার্থীদের ২৫০ টাকা ফি জমা দিতে হবে। এটি জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এসসি, এসটি সকল প্রার্থীদের জন্য প্রযোজ্য।

আবেদন পদ্ধতি

  • প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট joinindianarmy.nic.in যেতে হবে। 
  • হোমপেজে এপ্লাই অথবা লগইনে ক্লিক করতে হবে। 
  • রেজিস্ট্রেশন করতে হবে।
  • অন্যান্য ডিটেল ভর্তি করে লগইন করতে হবে। 
  • পরীক্ষার ফি জমা দিতে হবে। 
  • কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।

 Our WhatsApp channel Job Guidance
Our Telegram channel JobSeekers







মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে