India Post GDS Result 2026:জিডিএস পদে ভর্তির জন্য প্রথম মেরিট লিস্ট জারি করা হলো
ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে গ্রামীণ ডাক সেবক ২০২৬ পদে ভর্তির জন্য নোটিফিকেশন জারি করা হয়েছিল। প্রায় লক্ষাধিক ছাত্র-ছাত্রী অপেক্ষায় ছিল মেরিট লিস্টে তাদের অবস্থান জানার জন্য। যে সকল ছাত্র-ছাত্রী জিডিএস ২০২৬ পদে নিয়োগের জন্য আবেদন করেছিল তারা এবার ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল পোর্টাল থেকে মেরিট লিস্টে নিজেদের সিলেকশন স্ট্যাটাস চেক করতে পারবে।
ইন্ডিয়া পোস্ট জিডিএস ২০২৬ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য
জিডিএস ২০২৬ পদে নিয়োগের জন্য যে নোটিফিকেশন জারি করা হয়েছিল তাতে মোট ২৮৭৪০ টি শূন্যপদ ঘোষণা করা হয়েছিল। সারা ভারতের বিভিন্ন কেন্দ্রে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, গ্রামীণ ডাক সেবক পদে নিয়োগের জন্য ২ ফেব্রুয়ারি ২০২৬ এ আবেদন প্রক্রিয়া শুরু হয় যা ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ এ শেষ হয়। এই পদে নিয়োগের ক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে কোন পরীক্ষার আয়োজন করা হয়নি। নির্বাচন প্রক্রিয়াটি হবে দশম শ্রেণীর প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে। আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের নির্ধারিত বয়সসীমা ছিল ১৮ থেকে ৪০ বছর।
ইন্ডিয়া পোস্ট জিডিএস রেজাল্ট ২০২৬: কিভাবে মেরিট লিস্ট তৈরি হবে?
জিডিএস ২০২৬ নিয়োগের ক্ষেত্রে মূলত ব্রাঞ্চ পোস্টমাস্টার (বিপি), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার (এবিপি), ডাক সেবক এই তিনটি পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে। গ্রামীণ ডাক সেবক মেরিট লিস্ট তৈরি হবে প্রার্থীদের দশম শ্রেণীর প্রাপ্ত নাম্বারের পার্সেন্টেজ (চার দশমিক পর্যন্ত) এর উপর ভিত্তি করে যে সকল প্রার্থীরা শর্ট লিস্ট হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে।
এখানে নির্বাচনের জন্য প্রার্থীদের কোন ইন্টারভিউ নেওয়া হবে না। পুরো নির্বাচন প্রক্রিয়াটি মেরিট ভিত্তিক।
জিডিএস রিক্রুটমেন্ট ২০২৬: কতগুলি পদে প্রার্থী নিয়োগ করা হবে?
ইন্ডিয়া পোস্ট জিডিএস ২০২৬ পদে নিয়োগের জন্য যে ২৮৬৩৬ টি শূন্যপদ জারি করা হয়েছিল তারমধ্যে জেনারেল ক্যাটাগরি এর জন্য ১২৬৯৬ টি পদ, ওবিসি এর জন্য ৫৬৯৪ টি পদ, এসসি ক্যাটাগরি এর জন্য ৩৯৪২ টি পদ, এসটি দের জন্য ২৭১৬ টি, ইডব্লিউএস ক্যাটাগরি এর জন্য ২৭১৯ টি পদ।
রাজ্যভিত্তিক মেরিট লিস্ট
ইন্ডিয়া পোস্ট জিডিএস ২০২৬ মেরিট লিস্ট জারি করা হয়েছে। প্রার্থীরা যেন অফিশিয়াল পোর্টাল থেকে এই মেরিট লিস্ট চেক করে নেয়। পিডিএফ ফরমেটে যে মেরিড লিস্ট থাকবে তাতে থাকবে প্রার্থীর নাম, রেজিস্ট্রেশন নাম্বার, পোষ্টের নাম, নাম্বারের পার্সেন্টেজ, ডিভিজন।
| State /Region | Number of Posts |
|---|---|
| Andhra Pradesh | 1060 |
| Assam | 639 |
| Bihar | 1344 |
| Chhattisgarh | 1155 |
| Delhi | 38 |
| Gujrat | 1728 |
| Haryana | 270 |
| Himachal Pradesh | 520 |
| Jammu and Kashmir | 267 |
| Jharkhand | 908 |
| Karnataka | 1022 |
| Kerala | 1691 |
| Madhya Pradesh | 2102 |
| Maharashtra | 3553 |
| North Eastern | 1019 |
| Odisha | 1191 |
| Punjab | 261 |
| Rajasthan | 634 |
| Tamilnadu | 2009 |
| Telengana | 608 |
| Uttarpradesh | 3169 |
| Uttarakhand | 436 |
| West Bengal | 2963 |
নির্বাচনের পরে কি হবে?
যে সকল প্রার্থীর নাম মেরিট লিস্টের অন্তর্ভুক্ত হবে তাদের পরবর্তী ধাপ ২৩ শে মার্চ ২০২৬ এর আগে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে এবং মেডিকেল ফিটনেস চেক করা হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য প্রার্থীদের দশম শ্রেণীর অরিজিনাল মার্কসিট এবং সার্টিফিকেট, আইডেন্টিটি প্রুফ, নিবাস প্রুফ, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও ডিসএবিলিটি প্রুফ (যদি প্রযোজ্য হয়) অবশ্যই সঙ্গে রাখতে হবে।
ইন্ডিয়া পোস্ট জিডিএস রেজাল্ট ২০২৬: মেরিট লিস্ট ডাউনলোড করার পদ্ধতি
ভারতীয় ডাক বিভাগ জিডিএস ২০২৬ পদে নিয়োগের জন্য প্রথম মেরিট লিস্ট জারি করেছে। নিম্নলিখিত পদ্ধতিতে মেরিট লিস্ট ডাউনলোড করতে পারবে।
- ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোমপেজে 'click here' এ ক্লিক করতে হবে।
- 'India post GDS merit list 2026'এ ক্লিক করতে হবে।
- ডিভিজন সিলেক্ট করতে হবে।
- মেরিট লিস্ট পিডিএফ ফরম্যাটে দেখা গেলে ডাউনলোড করতে হবে।
Join our WhatsApp channel Job Guidance
Join our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন