IIFCL Assistant Manager and Manager recruitment 2026: ৩৭ টি পদে ভর্তির জন্য নোটিফিকেশন জারি করা হলো
ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (আইআইএফসিএল) একটি শর্ট নোটিফিকেশনের মাধ্যমে ঘোষণা করেছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং ম্যানেজার পদে প্রার্থী নিয়োগ করা হবে। মোট ৩৭ টি শূন্য পদের জন্য এই নোটিফিকেশন জারি করা হয়েছে আজ ১৮ই মার্চ ২০২৬ এ। গ্রেড এ ও গ্রেড বি পদে ভর্তির জন্য রেজিস্ট্রেশন শুরু হচ্ছে ১৮ই মার্চ থেকে। আইআইএফসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট www.iifcl.in থেকে প্রার্থীরা অনলাইনে এই আবেদন পত্র জমা দিতে পারবে।
আইআইএফসিএল গ্রেড এ ও গ্রেড বি রিক্রুটমেন্ট ২০২৬:
ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড দ্বারা যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করা হয়েছে তার মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড এ) ও ম্যানেজার (গ্রেড বি) পদে প্রার্থী নিযুক্ত করা হবে। এই আবেদন প্রক্রিয়ায় শুরু হচ্ছে ১৮ই মার্চ ২০২৬ থেকে এবং এই প্রক্রিয়াটি চলবে ১০ই এপ্রিল ২০২৬ পর্যন্ত। যে সকল প্রার্থীরা ইনফ্রাস্ট্রাকচার বিভাগে নিজেদের কেরিয়ার বানাতে ইচ্ছুক তারা এই আবেদনপত্র জমা দিতে পারে। আবেদনপূর্বে প্রার্থীরা যেন অবশ্যই আবেদন প্রক্রিয়া, পরীক্ষা পদ্ধতি, যোগ্যতা, সিলেবাস ইত্যাদি ভালো করে জেনে নেয়।
আইআইএফসিএল রিক্রুটমেন্ট ২০২৬ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
| সংস্থা | ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড |
| পোস্ট | অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড এ), ম্যানেজার (গ্রেড বি) |
| শূন্য পদ | 37 |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন |
| আবেদন শুরু | ১৮ই মার্চ |
| আবেদন শেষ | ১০ই এপ্রিল |
| নির্বাচন প্রক্রিয়া | লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ |
| বয়স সীমা | ২০ থেকে ৩০ বছর |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.iifcl.in |
আইআইএফসিএল গেড এ ও গ্রেট বি রিক্রুটমেন্ট ২০২৬: গুরুত্বপূর্ণ তারিখ
আইআইএফসিএল দ্বারা যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি শুরু করা হয়েছে তা অল্প কিছুদিনের জন্য খোলা থাকবে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দেয়।
| নোটিফিকেশন বেরোনোর তারিখ | ১৮ ই মার্চ ২০২৬ |
| আবেদন শুরু | ১৮ই মার্চ ২০২৬ |
| আবেদন শেষ | ১০ই এপ্রিল ২০২৬ |
| আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১০ই এপ্রিল ২০২৬ |
| পরীক্ষার তারিখ | শীঘ্র জানানো হবে |
আইআইএফসিএল রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা
ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড রিক্রুটমেন্ট ২০২৬ আবেদনের পূর্বে প্রার্থীরা যেন অবশ্যই বয়স সীমা এবং শিক্ষাগত যোগ্যতা সম্বন্ধে সচেতন থাকে।
বয়স সীমা:
এই পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীদের বয়স ২০ থেকে ৩০ এর অন্তর্বর্তী হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত ক্যাটাগরি (এসসি, এসটি, ওবিসি, ইডব্লিউএস, পিডব্লিউবিডি) এর প্রার্থীরা বয়সের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা:
প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি যেমন এমবিএ, এলএলবি, বিএ+এলএলবি (৫ বছর), সিএ, বিটেক বা বিই, পিজিডিএম থাকতে হবে।
আইআইএফসিএল রিক্রুটমেন্ট ২০২৬: শূন্য পদ
ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড গ্রেড এ ও গ্রেড বি পদে নিয়োগের জন্য মোট ৩৭ টি শূন্য পদ জারি করা হয়েছে যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড এ) পোস্ট এর জন্য ৩৩ টি এবং ম্যানেজার (গ্রেড বি) পোস্ট এর জন্য ৪টি শূন্য পদ।
আইআইএফসিএল রিক্রুটমেন্ট ২০২৬: আবেদন ফি
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড এ) ও ম্যানেজার (গ্রেড বি) পদে নিয়োগের জন্য আবেদন ফি অসংরক্ষিত ক্যাটাগরি, ইডাব্লিউএস, ওবিসি প্রার্থীদের জন্য ৬০০ টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি এর জন্য ১০০ টাকা।
প্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, আইএমপিএস, মোবাইল ওয়ালেট ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারে।
ইন্ডিয়া ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানি লিমিটেড রিক্রুটমেন্ট ২০২৬: নির্বাচন প্রক্রিয়া
আইআইএফসিএল গ্রেড এ ও গ্রেড বি পদে নিয়োগের জন্য নির্বাচন প্রক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হবে।
- লিখিত পরীক্ষা: এই পরীক্ষায় প্রার্থীদের কাছে গণিত, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং নিজস্ব বিভাগ থেকে প্রশ্ন থাকবে।
- ইন্টারভিউ (টেকনিক্যাল ও বিহেভিয়ারাল)
আইআইএফসিএল রিক্রুটমেন্ট ২০২৬: গ্রেড এ ও গ্রেড বি পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া
গ্রেড এ ও গ্রেড বি পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়ার ধাপ গুলি নিচে দেওয়া হল।
- প্রথমে আইআইএফসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট www.iifcl.in এ যেতে হবে।
- 'Apply online' এ ক্লিক করে মোবাইল নাম্বার, নাম, ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ব্যক্তিগত তথ্য ও শিক্ষাগত যোগ্যতা দিয়ে আবেদন পত্র ভর্তি করতে হবে।
- ফটো ও সই আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা দিতে হবে।
- ফর্ম জমা দিয়ে আবেদনপত্রের এক কপি প্রিন্ট সঙ্গে রাখতে হবে।
Join our WhatsApp channel Job Guidance
Join our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন