ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট (আইজিএম) দ্বারা একটি নোটিফিকেশনের মাধ্যমে ৯৪ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ করার কথা ঘোষণা করে। এই রিক্রুটমেন্ট পদ্ধতির মাধ্যমে সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট, টাইপিস্ট, টেকনিশিয়ান ইত্যাদি বিভিন্ন পোস্টে প্রার্থী নিয়োগ করা হবে। বিজ্ঞাপন নাম্বার IGMN-01/2026 এর মাধ্যমে ২৮ শে মার্চ ২০২৬ একটি ডিটেল নোটিফিকেশন পিডিএফ IGM দ্বারা বার করা হয়।
ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট নোটিফিকেশন ২০২৬:
সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (এসপিএমসিআইএল) এর একটি শাখা ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট (আইজিএম) এর মাধ্যমে তাদের বিভিন্ন কেন্দ্র মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ এবং নয়ডা তে বিভিন্ন টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বিভাগে প্রার্থী নিয়োগ করা হবে। এই আবেদন প্রক্রিয়াটি ২৮ শে মার্চ ২০২৬ থেকে শুরু করে ২৭শে এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা আইজিএম এর অফিসিয়াল ওয়েবসাইট igmnoida.spmcil.com থেকে তাদের আবেদন পত্র জমা দিতে পারে।
আইজিএম রিক্রুটমেন্ট ২০২৬: গুরুত্বপূর্ণ তথ্য
আইজিএম,নয়ডা দ্বারা একটি ডিটেল নোটিফিকেশনের মাধ্যমে বিভিন্ন টেকনিক্যাল ও নন টেকনিক্যাল পদে প্রার্থী নিয়োগ করার কথা ঘোষণা করে। প্রার্থীরা অবশ্যই আবেদন পূর্বে পরীক্ষা সম্বন্ধীয় গুরুত্বপূর্ণ তথ্য যেন ভালো করে জেনে নেয়।
| পরীক্ষা আয়োজনকারী সংস্থা | ইন্ডিয়া গভর্মেন্ট মিন্ট, নয়ডা |
| পোস্ট | টেকনিশিয়ান, সুপারভাইজার, অ্যাসিস্ট্যান্ট, টাইপিস্ট ইত্যাদি |
| বিজ্ঞাপন নাম্বার | IGMN-01/2026 |
| শূন্য পদ | 94 |
| আবেদন প্রক্রিয়া | অনলাইন |
| রেজিস্ট্রেশন শুরু | ২৮ মার্চ |
| রেজিস্ট্রেশন শেষ | ২৭ এপ্রিল |
| নির্বাচন প্রক্রিয়া | লিখিত পরীক্ষা, স্কিল/ ট্রেড টেস্ট, টাইপিং টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশন |
| বয়স সীমা | ১৮ থেকে ৪০ বছর |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://igmnoida.spmcil.com |
আইজিএম রিক্রুটমেন্ট ২০২৬: শূণ্যপদ
ইন্ডিয়া গভর্নমেন্ট মিন্ট দ্বারা মোট ৯৪ টি শূন্য পদে মুম্বাই, কলকাতা, হায়দ্রাবাদ, নয়ডা এই চারটি কেন্দ্রে প্রার্থী নিযুক্ত করা হবে।
| ক্যাটাগরি | পোস্ট | শূন্য পদ |
|---|
| সুপারভাইজারী এবং টেকনিক্যাল পোস্ট | সুপারভাইজার (অ্যাসে) | 2 |
| সুপারভাইজার (মেকানিকাল) | 3 |
| সুপারভাইজার (ইলেকট্রিক্যাল) | 2 |
| সুপারভাইজার (মেটালার্জি) | 1 |
| নন টেকনিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট পোস্ট | জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট | 13 |
| জুনিয়র বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট | 5 |
| জুনিয়র হিন্দি টাইপিং | 1 |
| ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট | 1 |
| এনগ্রেভার ( স্কাল্পচার/মেটাল ওয়ার্ক) | 1 |
| টেকনিশিয়ান পোস্ট | জুনিয়র টেকনিশিয়ান (ফিটার) | 47 |
| জুনিয়র টেকনিশিয়ান (টার্নার) | 9 |
| জুনিয়র টেকনিশিয়ান (ইলেকট্রিশিয়ান) | 2 |
| জুনিয়র টেকনিশিয়ান (কার্পেনট্রি) | 1 |
| জুনিয়র টেকনিশিয়ান (গোল্ড স্মিথ) | 1 |
| জুনিয়র টেকনিশিয়ান (মেলটার) | 2 |
| জুনিয়র টেকনিশিয়ান (কেমিক্যাল প্লান্ট অপারেটর) | 3 |
আইজিএম রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা
বয়স সীমা:
এই পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম ১৮ বছর বয়স হতে হবে।
| সুপারভাইজারি এবং টেকনিক্যাল পোস্ট | ১৮ থেকে ৩০ বছর |
| নন টেকনিক্যাল | ১৮ থেকে ২৮ বছর |
| টেকনিশিয়ান | ১৮ থেকে ২৫ বছর |
সংরক্ষিত ক্যাটাগরি এর প্রার্থীরা বয়সের ছাড় পাবে। এসসি, এসটি প্রার্থীদের জন্য ৫ বছরের ছাড় থাকবে। ওবিসি প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবে এবং পিডব্লিউবিডি প্রার্থীরা অধিকতম ১০ বছরের ছাড় পাবে।
শিক্ষাগত যোগ্যতা:
| সুপারভাইজার (অ্যাসে) | কেমিকাল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস ফুলটাইম ডিপ্লোমা/কেমিকাল ইঞ্জিনিয়ারিং এ বিই, বিটেক, বিএসসি ডিগ্রী |
| সুপারভাইজার (মেকানিক্যাল) | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট ক্লাস ফুল টাইম ডিপ্লোমা অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ উচ্চশিক্ষা |
| সুপারভাইজার (ইলেকট্রিক্যাল) | ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ফুলটাইম ডিপ্লোমা অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ উচ্চ শিক্ষা |
| সুপারভাইজার (মেটালার্জি) | মেটালার্জি'তে ফার্স্ট ক্লাস ফুল টাইম ডিপ্লোমা অথবা মেটালার্জি তে উচ্চ শিক্ষা |
| জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট | কম্পিউটার নলেজ সহ গ্রাজুয়েট ডিগ্রী ও ৪০ ডাবলুপিএম টাইপিং স্পিড ইংলিশে অথবা ৩০ ডাবলুপিএম টাইপিং স্পিড হিন্দিতে |
| জুনিয়র বুলিয়ান অ্যাসিস্ট্যান্ট | কম্পিউটার নলেজ সহ গ্রাজুয়েট ডিগ্রি ও ইংলিশে ৪০ ডাবলুপিএম টাইপিং স্পিড এবং হিন্দিতে ৩০ ডাবলুপিএম টাইপিং স্পিড |
| জুনিয়র টেকনিশিয়ান (ফিটার) | ফিটারে আইটিআই সার্টিফিকেট এনসিভিটি /এসসিভিটি থেকে |
| জুনিয়ার টেকনিশিয়ান (কেমিক্যাল প্লান্ট) | কেমিকাল প্লান্ট অপারেটরে আইটিআই সার্টিফিকেট |
| জুনিয়র টেকনিশিয়ান (মেলটার) | ফাউন্ট্রি ট্রেড থেকে আইটিআই সার্টিফিকেট |
আইজিএম নোটিফিকেশন ২০২৬: আবেদন ফি
এই পরীক্ষায় আবেদনের জন্য অসংরক্ষিত, ইডব্লিউএস, ওবিসি প্রার্থীদের ১০০০ টাকা এবং এসসি, এসটি ও পিডব্লিউবিডি প্রার্থীদের ২০০ টাকা প্রদান করতে হবে।
আইজিএম রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে?
এই পরীক্ষায় আবেদনের জন্য প্রার্থীরা ২৭শে এপ্রিল ২০২৬ এর মধ্যে নিম্নলিখিত পদ্ধতিতে আবেদন করতে পারবে।
- প্রথমে আইজিএম, নয়ডা এর অফিসিয়াল ওয়েবসাইটে https://igmnoida.spmcil.com যেতে হবে।
- হোমপেজে কেরিয়ার শেকশনে গিয়ে 'Application for IGM recruitment 2026 '(বিজ্ঞাপন নম্বর IGMN-01/2026) এ ক্লিক করতে হবে।
- ইমেইল আইডি, মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
- রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে সকল প্রকার তথ্য দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
- ফটো ও সই আপলোড করতে হবে।
- আবেদন ফি জমা দিতে হবে।
- ফর্ম জমা দিয়ে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন