IDBI Recruitment 2026: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য ১৩০০ শূন্য পদ
ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আইডিবিআই) দ্বারা জুনিয়ার এসিস্ট্যান্ট ম্যানেজার(জেএএম) এবং এসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। বিজ্ঞাপন নাম্বার ৬ & ৭/২০২৫-২৬ এর অন্তর্গত ২০২৬-২৭ একাডেমিক বছরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড 'এ') এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড 'ও') পদে মোট ১৩০০টি শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে আজ ৬ই মার্চ ২০২৬ এ। যে সকল প্রার্থীরা ব্যাংকিং দুনিয়ায় নিজের ক্যারিয়ার গড়তে ইচ্ছুক তাদের কাছে এটি একটি বড় সুযোগ। যোগ্য প্রার্থীরা ৮ থেকে ১৯ শে মার্চের মধ্যে তাদের আবেদনপত্র জমা দিতে পারে।
আইডিবিআই জেএএম রিক্রুটমেন্ট ২০২৬:@idbibank.in
আইডিবিআই রিক্রুটমেন্ট 2026 এর অন্তর্গত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড 'এ') ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড 'ও') পদে নিয়োগের ক্ষেত্রে আজ ৬ই মার্চ ২০২৬ এ একটি নোটিফিকেশন জারি করা হয়েছে যেখানে ১৩০০ টি শূণ্য পদ আছে। মোট শূন্য পদের মধ্যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড 'এ') পদের জন্য ২০০ টি পোস্ট এবং জেএএম (গ্রেড 'ও') পদের জন্য ১১০০ টি পোস্ট।
আইডিবিআই ব্যাঙ্ক রিক্রুটমেন্ট ২০২৬ এর গুরুত্বপূর্ণ তারিখ সমূহ
আইডিবিআই দ্বারা যে নোটিফিকেশন জারি করা হয়েছে তার কিছু গুরুত্বপূর্ণ তারিখ নিচে দেওয়া হল-
ইভেন্ট তারিখ
শর্ট নোটিফিকেশন ৬ই মার্চ ২০২৬
ডিটেল নোটিফিকেশন ৮ মার্চ ২০২৬
আবেদন জমা দেওয়ার তারিখ ৮ থেকে ১৯ শে মার্চ ২০২৬
অনলাইন পরীক্ষা খুব তাড়াতাড়ি ঘোষণা করা হবে
আইডিবিআই শূন্য পদ ২০২৬
আইডিবিআই রিক্রুটমেন্ট ২০২৬ দ্বারা যে নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছে সেখানে মোট শূন্য পদের সংখ্যা ১৩০০ টি যার মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জেএএম এই দুটি পোস্ট।
পোস্ট গ্রেড শূন্য পদ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড 'এ' ২০০ টি
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড 'ও' ১১০০ টি
আইডিবিআই রিক্রুটমেন্ট ২০২৬ যোগ্যতা
যে সকল প্রার্থী এই পদে নিয়োগের জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের ব্যাংক প্রদত্ত গাইডলাইন মানা আবশ্যক।
বয়স সীমা: যে সকল প্রার্থী জেএএম পদে আবেদন করবে তাদের বয়সসীমা ২০ থেকে ২৫ এর অন্তর্গত হতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে আবেদনের ক্ষেত্রে বয়সসীমা ২১ থেকে ৩০ হওয়া বাধ্যতামূলক। সংরক্ষিত ক্যাটাগরি এর ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনের ইচ্ছুক প্রার্থীদের অবশ্যই কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে এবং তার সাথে বেশিক কম্পিউটার নলেজ থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (গ্রেড 'এ') পোস্ট এর জন্য ব্যাংকিং সেক্টরে দু বছরের যোগ্যতা থাকা বাধ্যতামূলক।
আইডিবিআই জেএএম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আবেদন ফি ২০২৬
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য প্রার্থীদের অবশ্যই ক্যাটাগরি অনুযায়ী আবেদন ফি জমা দিতে হবে।
সকল প্রকার জেনারেল ক্যাটাগরি এর জন্য আবেদন ফি ১০৫০ টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউডি প্রার্থীদের জন্য ২৫০ টাকা। প্রার্থীরা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, আইএমপিএস এবং মোবাইল ওয়ালেট যে কোন প্রক্রিয়ায় আবেদন ফি জমা দিতে পারে।
আইডিবিআই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জেএএম নির্বাচন প্রক্রিয়া
জেএএম ও এসিস্ট্যান্ট ম্যানেজার ২০২৬ পদে নির্বাচন প্রক্রিয়াটি মূলত দুটি পদ্ধতিতে সম্পন্ন হবে।
- অনলাইন পরীক্ষা
- ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশন
আইডিবিআই জেএএম রিক্রুটমেন্ট ২০২৬ আবেদন প্রক্রিয়া
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ও জেএএম পদে আবেদন করার জন্য প্রার্থীদের কতকগুলি ধাপ অতিক্রম করতে হবে। ধাপ গুলি নিম্নরূপ-
- প্রথমে আইডিবিআই ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট idbibank.in এ যেতে হবে ।
- হোমপেজে ক্যারিয়ার সেকশনে যেতে হবে।
- 'Recruitment of JAM (grede 'o') through PGDBF 2026-27'লিংকে ক্লিক করতে হবে।
- সকল প্রকার ডিটেইল দিয়ে ফিলআপ করতে হবে।
- ফটো ও সিগনেচার জমা দিতে হবে।
- আবেদন ফি জমা দিতে হবে।
- ফর্ম সাবমিট করে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।
Join our WhatsApp channel Job Guidance
Our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন