IBPS Clerk Mains Result 2026

IBPS Clerk Mains Result 2026 notification:

ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশান (আইবিপিএস) এর দ্বারা ঘোষনা করা হয়েছে আইবিপিএস ক্লার্ক মেন্স রেজাল্ট ২০২৬ যার দ্বারা কাস্টমার সার্ভিস এসোসিয়েশন (সিএসএ) বা ক্লার্ক পদে নিয়োগ করা হবে। এই পরীক্ষার রেজাল্ট অফিশিয়াল পোর্টাল ibps.in এ ২ মার্চ ২০২৬ থেকে উপলব্ধ করা যাবে। এই পদে নিয়োগের জন্য মোট শূন্য পদের সংখ্যা ছিল ১৫৬৮৪ টি। যে সকল প্রার্থী মেইন্স পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছে তারা তাদের স্কোর কার্ড, মেরিট পজিশন খুব সহজেই চেক করতে পারবে।

নিয়োগের সময়সূচী

আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট ২০২৫ নোটিফিকেশন জারি হয় ২৯ শে জুলাই ২০২৫। আবেদন প্রক্রিয়ায় শুরু হয় ১লা আগস্ট ২০২৫ এবং ২৮ শে আগস্ট ২০২৫ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে থাকে। প্রিলিমিনারি পরীক্ষার এডমিট কার্ড জারি হয় ২৪ সেপ্টেম্বর ২০২৫ এবং প্রিলিমিনারি পরীক্ষার্থী ৪,৫ ও১১ সেপ্টেম্বর ২০২৫ এ সম্পন্ন হয়। প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট ঘোষণা হয় ২০ নভেম্বর ২০২৫।
     মেন্স পরীক্ষাটি সম্পন্ন ২৯ শে নভেম্বর ২০২৫ এবং মেনস রেজাল্ট ২ মার্চ ২০২৬-এ জারি করা হয়। 

যোগ্যতা ও নিয়োগ প্রক্রিয়া

আইবিপিএস ক্লার্ক রিক্রুটমেন্ট ২০২৫ পদে নিয়োগের জন্য প্রার্থীদের বয়সের সময়সীমা পয়লা অগস্ট ২০২৫ অনুযায়ী ২০ থেকে ২৮ এর মধ্যবর্তী হওয়ার প্রয়োজন ছিল।
    এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। 
    নিয়োগ প্রক্রিয়াটি চারটি ধাপে সম্পন্ন হবে-প্রিলিমিনারি পরীক্ষা, মেন্স পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল এক্সামিনেশন। অন্তিম নিয়োগ প্রক্রিয়ার জন্য যে সকল প্রার্থী মেন্সে উত্তীর্ণ হবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল টেস্ট এর জন্য ডাকা হবে। 

রেজাল্ট চেক করার পদ্ধতি

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট ibps.in এ যেতে হবে। 
  • হোম পেজের রেজাল্ট সেকশনে ক্লিক করতে হবে। 
  • লগইন করার জন্য রেজিস্ট্রেশন নাম্বার অথবা রোল নাম্বার এবং পাসওয়ার্ড অথবা জন্ম তারিখ দিতে হবে। 
  • রেজাল্ট দেখা গেলে স্কোর কার্ড ডাউনলোড করতে হবে।
Our WhatsApp channel Job Guidance

Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে