EPFO Recruitment 2026: ১৫৩ টি শূন্য পদের জন্য এলডিসি ও জেএসএ পোস্টে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে

 এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) দ্বারা লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) এবং জুনিয়র সেক্রেটারিএট অ্যাসিস্ট্যান্ট (জেএসএ) পদে ভর্তির জন্য নোটিফিকেশন জারি করা হয়েছিল। মোট ১৫৩ টি শূণ্য পদে লিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন (এলডিসিই) এর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। এই আবেদন প্রক্রিয়াটি চলবে পয়লা এপ্রিল ২০২৬ পর্যন্ত। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা অফিশিয়াল ওয়েবসাইট থেকে তাদের আবেদন পত্র জমা দিতে পারে।


ইপিএফও এলডিসিই রিক্রুটমেন্ট ২০২৬:

মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট, ভারত সরকারের অন্তর্গত ইপিএফও দ্বারা এলডিসি ও জেএসএ পদে প্রার্থী নিয়োগ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২০ মার্চ ২০২৬ এবং এই প্রক্রিয়াটি পহেলা এপ্রিল ২০২৬ পর্যন্ত চালু থাকবে। সংস্থা দ্বারা পরীক্ষার তারিখ ২রা মে নির্ধারিত করা হয়েছে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা যেন অবশ্যই আবেদন পূর্বে পরীক্ষা সংক্রান্ত সকল প্রকার তথ্য ভালোভাবে জেনে নেয়। 

ইপিএফও এলডিসি/ জেএসএ রিক্রুটমেন্ট ২০২৬: এক নজরে 

সংস্থাএমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ লেবার এন্ড এমপ্লয়মেন্ট
পরীক্ষা আয়োজনকারী সংস্থাআইবিপিএস
পরীক্ষার নামলিমিটেড ডিপার্টমেন্টাল কম্পিটিটিভ এক্সামিনেশন
পোস্টলোয়ার ডিভিশন ক্লার্ক/ জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ153
আবেদন শুরু২০ মার্চ
আবেদন শেষপহেলা এপ্রিল
আবেদন প্রক্রিয়াঅনলাইন
পরীক্ষার ধরনকম্পিউটার বেস টেস্ট
অফিসিয়াল ওয়েবসাইটepfindia.gov.in

ইপিএফও এলডিসি/ জেএসএ রেক্রুটমেন্ট ২০২৬: গুরুত্বপূর্ণ তারিখ 

নোটিফিকেশন তারিখ১৮ই মার্চ ২০২৬
আবেদন শুরু২০ মার্চ ২০২৬
আবেদন শেষপহেলা এপ্রিল ২০২৬
পরীক্ষার তারিখ২ মে ২০২৬

ইপিএফও এলডিসি/ জেএসএ রেক্রুটমেন্ট ২০২৬: শূন্য পদ 

ক্যাটাগরি ভিত্তিক এবং জোন ভিত্তিক শূন্য পদের তালিকা নিচে দেওয়া হল।
জোন/স্টেটঅসংরক্ষিতএসসিএসটি
মহারাষ্ট্র3363
চেন্নাই ও পুদুচেরি2142
গুজরাট1531
ওয়েস্ট বেঙ্গল1011
কর্ণাটক1011
কেরালা710
হেড অফিস700
চন্ডিগড়401
অন্ধ্রপ্রদেশ310
রাজস্থান400
তেলেঙ্গানা400
দিল্লি300

বিহার, ঝাড়খন্ড, হরিয়ানা, ছত্রিশগড়, হিমাচল প্রদেশ, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, উত্তর প্রদেশ এবং উত্তরাখন্ডে একটি করে শূন্য পদ আছে।

ইপিএফও জেএসএ /এলডিসি রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা 

বয়স সীমা: 
    এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোন নির্দিষ্ট বয়সসীমা উল্লেখ করা হয়নি। 

শিক্ষাগত যোগ্যতা: 

    লোয়ার ডিভিশন ক্লার্ক (এলডিসি) পদের জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস হতে হবে। প্রার্থীদের এমপ্লয়েজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও) তে ৫ বছরের গ্রুপ সি /গ্রুপ ডি পদে নিয়মিত কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
     জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেএসএ) পদের জন্য প্রার্থীদের মাধ্যমিক পাস হতে হবে।লেভেল ওয়ান পে ম্যাট্রিক্স এ কমপক্ষে ৩ বছরের নিয়মিত সার্ভিস থাকতে হবে। 

ইপিএফও এলডিসি/ জেএসএ রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে? 

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে। 
  • প্রথমে আইবিপিএস অ্যাপ্লিকেশন পোর্টাল ibpsreg.ibps.in/epfofeb26/ এ যেতে হবে। 
  • ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র দিয়ে আবেদন পত্র ভর্তি করতে হবে। 
  • ফর্ম জমা দিতে হবে পহেলা এপ্রিল ২০২৬ এর মধ্যে। 
  • আবেদনপত্র জমা দিয়ে এক কপি প্রিন্ট সঙ্গে রাখতে হবে।
Join our WhatsApp channel Click Here

Join our Telegram channel Click Here


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।