DRDO CEPTAM 11 Admit Card 2026:@drdo.gov.in থেকে সহজে হল টিকিট ডাউনলোড করা যাচ্ছে

 ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) দ্বারা সিইপিটিএএম ১১ রিক্রুটমেন্ট ২০২৬ এর জন্য এডমিট কার্ড জারি করেছে। টেকনিশিয়ান এ ও টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি পদে নিয়োগের জন্য যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি চলছিল। তার এডমিট কার্ড আজ ২০ মার্চ ২০২৬ এ জারি করা হয়েছে। যে সকল প্রার্থীরা আবেদন করেছিল এই পরীক্ষার জন্য তারা অফিসিয়াল ওয়েবসাইট www.drdo.gov.in থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। 


ডিআরডিও সিইপিটিএএম ১১ এডমিট কার্ড:

ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন দ্বারা ঘোষণা করা হয়েছে সিইপিটিএএম ১১ এর জন্য টিয়ার ওয়ান পরীক্ষা ২৩শে মার্চ ২০২৬ এ আয়োজিত হবে। সাধারণত পরীক্ষার তিন থেকে চারদিন পূর্বে পরীক্ষার এডমিট কার্ড জারি করা হয়। ৭৬৪ টি শূন্য পদে প্রার্থী নিয়োগ উদ্দেশ্যে এই নিয়োগ প্রক্রিয়াটি শুরু হয়েছিল যার এডমিট কার্ড প্রার্থীরা ২০ মার্চ থেকে অফিসিয়াল ওয়েবসাইট www.drdo.gov.in থেকে ডাউনলোড করতে পারবে। প্রার্থীদের এডমিট কার্ড ডাউনলোড করার জন্য রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড অথবা জন্ম তারিখ দিয়ে লগইন করতে হবে।
সংস্থাডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন
পোস্ট সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট -বি, টেকনিশিয়ান-এ
এডমিট কার্ড বেরোনোর তারিখ২০ মার্চ ২০২৬
পরীক্ষার তারিখ২৩ মার্চ ২০২৬
শূন্য পদ764
পরীক্ষার ধরনঅনলাইন
নির্বাচন প্রক্রিয়াসিবিটি ওয়ান, সিবিটি টু এবং ট্রেড /স্কিলটেস্ট
অফিসিয়াল ওয়েবসাইটwww.drdo.gov.in

ডিআরডিও সিইপিটিএএম ১১ অ্যাডমিট কার্ড ২০২৬: এক নজরে 

৭৬৪ টি শূন্য পদে টেকনিশিয়ান এ ও সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি পোস্ট এর জন্য ডিআরডিও এর বিভিন্ন ল্যাবরেটরীতে প্রার্থী নিয়োগ হবে। ডিআরডিও সিবিটি ওয়ান পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের এডমিট কার্ড অবশ্যই সঙ্গে রাখতে হবে।

ডিআরডিও সিইপিটিএএম ১১ ২০২৬: পরীক্ষা পদ্ধতি 

সিইপিটিএএম ১১ সিবিটি ওয়ান পরীক্ষায় প্রার্থীদের কাছ থেকে ১৫০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন জানতে চাওয়া হবে। যেখানে চারটি বিভাগ থেকে প্রশ্ন থাকবে। গণিত বিষয় থেকে থাকবে ৪০টি প্রশ্ন, রিজনিং এবং জেনারেল ইনটেলিজেন্স থেকে ৪০টি প্রশ্ন, জেনারেল অ্যাপটিটিউড থেকে ৩০ টি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে ৪০ টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের জন্য থাকবে এক নম্বর এবং পরীক্ষায় সময়সীমা থাকবে একশো কুড়ি মিনিট। 

কিভাবে ডিআরডিও এডমিট কার্ড ২০২৬ ডাউনলোড করবে?

সিইপিটিএএম ১১ এডমিট কার্ড ২০২৬ ডাউনলোড করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে। 
  • প্রথমে ডিআরডিও এর অফিসিয়াল ওয়েবসাইট www.drdo.gov.in  যেতে হবে। 
  • হোমপেজে ক্যারিয়ার/ রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে। 
  • 'Download admit card for CEPTAM 11 STA-B and Tech-A' লিংকে ক্লিক করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে লগইন করতে হবে। 
  • সাবমিট করলে এডমিট কার্ড স্ক্রিনে ওপেন হয়ে যাবে। 
  • ডাউনলোড করে এক কপি প্রিন্ট সঙ্গে রাখতে হবে। 

পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় কি কি জিনিস সঙ্গে রাখা প্রয়োজন এবং কোন জিনিসের প্রতি নিষেধাজ্ঞা আছে?

  • পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় প্রার্থীদের A4 সাইজের কাগজে এডমিট কার্ডের প্রিন্ট কপি অবশ্যই সঙ্গে রাখতে হবে।
  • একটি অরিজিনাল ফটো আইডি প্রুফ সঙ্গে রাখতে হবে (আধার কার্ড/ভোটার কার্ড/প্যান কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি)।
  • কোন প্রকার ইলেকট্রনিক গেজেট, ক্যালকুলেটর, মোবাইল ফোন, বই, লিখিত কাগজপত্র ইত্যাদি সঙ্গে রাখা যাবে না। 

ডিআরডিও এডমিট কার্ড ২০২৬ ডাউনলোড লিংক

যে সকল প্রার্থীরা ডিআরডিও সিইপিটিএএম ১১ সিবিটি ওয়ান পরীক্ষায় বসবে তারা ২০ মার্চ ২০২৬ থেকে তাদের এডমিট কার্ড www.drdo.gov.in থেকে ডাউনলোড করতে পারবে। প্রার্থীদের সুবিধার্থে ডাউনলোড লিংক নিচে দেওয়া হল।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।