DRDO CEPTAM 11 2025-2026 exam City released @drdo.gov.in: মার্চ ২৩ তারিখ ডিয়ার ওয়ান পরীক্ষার জন্য খুব তাড়াতাড়ি admit card বেরোতে চলেছে।

 ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) পক্ষ থেকে ডিআরডিও সেন্টার ফর পার্সোনাল টেলেন্ট ম্যানেজমেন্ট (সিইপিটিএএম) ১১ টিয়ার ওয়ান পরীক্ষার সিটি ইন্টিমেশন স্লিপ জারি করা হয়েছে। মোট ৭৬৪ টি শূন্য পদে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (এসটিএ-বি) এবং টেকনিশিয়ান নিয়োগ করা হবে। যে সকল প্রার্থীরা এই পরীক্ষার জন্য আবেদন করেছিল তারা ডিআরডিও এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এক্সাম সিটি ডিটেল চেক করতে পারবে।


ডিআরডিও সিইপিটিএএম ১১ পরীক্ষা ২০২৬:

সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিশিয়ান পদে নিয়োগের জন্য ডিআরডিও দ্বারা যে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটি চালু করা হয়েছে তার সিবিটি ওয়ান পরীক্ষা আয়োজিত হবে ২৩ শে মার্চ ২০২৬। ৫ই মার্চ ২০২৬ ডিআরডিও এর অফিসিয়াল ওয়েবসাইটে ডিআরডিও সিইপিটিএএম ১১ পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এই প্রক্রিয়াটি মূলত সিবিটি ওয়ান, সিবিটি টু ও ট্রেড টেস্ট বা স্কিল টেস্ট তিনটি ধাপে সম্পন্ন হবে।

ডিআরডিও সিইপিটিএএম ১১ এক্সাম সিবিটি ওয়ান ২০২৬: গুরুত্বপূর্ণ তথ্য 

সংস্থার নামডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
পরীক্ষার নামডিআরডিও সিইটিএএম ১১ এক্সাম ২০২৬
পোস্টটেকনিশিয়ান এ এবং সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (এসটিএ বি)
পরীক্ষার তারিখ২৩ মার্চ ২০২৬
পরীক্ষার স্টেজসিবিটি ওয়ান
শূন্যপদ764
বয়স সীমা১৮ থেকে ২৮ বছর
পরীক্ষার ধরনমাল্টিপল চয়েস প্রশ্ন
প্রশ্নের সংখ্যা১৫০ টি
মোট নম্বর150
সময়সীমা১২০ মিনিট
অফিসিয়াল ওয়েবসাইটwww.drdo.gov.in

ডিআরডিও সিইপিটিএএম ১১ ২০২৬: শূন্যপদ

ডিআরডিও দ্বারা সিইপিটিএএম ১১ ২০২৬ এর জন্য মোট ৭৬৪ টি শূন্য পদ ঘোষণা করেছে যার মধ্যে সিনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট বি পোস্ট এর জন্য ৫৬১ টি শূন্য পদ এবং টেকনিশিয়ান এ পোষ্টের জন্য ২০৩ টি।
পোস্টশূন্য পদঅসংরক্ষিতএসসি এসটিওবিসিইডব্লিউএস
টেকনিশিয়ান এ561249834313650
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি20310325134418

ডিআরডিও সিইপিটিএএম ১১ নির্বাচন প্রক্রিয়া 

ডিআরডিও সিইপিটিএএম ১১ নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বি এবং টেকনিশিয়ান এ পদে প্রার্থী নিয়োগ করা হবে। 
পোস্টনির্বাচন প্রক্রিয়া
টেকনিশিয়ান এসিবিটি ওয়ান এবং ট্রেড টেস্ট/স্কিল টেস্ট
সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বিসিবিটি ওয়ান এবং সিবিটি টু

ডিআরডিও সিইপিটিএএম ১১ পরীক্ষার পদ্ধতি

ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৬ সিবিটি ওয়ান পরীক্ষায় প্রার্থীদের কাছ থেকে ১৫০ টি প্রশ্ন জানতে চাওয়া হবে যার মধ্যে গণিত থেকে ৪০ টি প্রশ্ন, ইংলিশ থেকে ৩০ টি, জিআই এবং রিজনিং থেকে ৪০ টি প্রশ্ন এবং জেনারেল সাইন্স থেকে ৪০টি প্রশ্ন থাকবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য প্রার্থীরা পাবে এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ করে নম্বর কাটা যাবে। পরীক্ষা সম্পন্ন করার জন্য সময়সীমা থাকবে ১২০ মিনিট।

ডিআরডিও রিক্রুটমেন্ট ২০২৬: আবেদন ফি

ডিআরডিও সিইপিটিএএম ১১ রিক্রুটমেন্ট ২০২৬ পরীক্ষায় আবেদন ফি জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এমএসপি প্রার্থীর জন্য ৭৫০ টাকা (এসটিএ-বি পোস্ট এর জন্য) এবং জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এমএসপি প্রার্থীদের জন্য ৬০০ টাকা (টেকনিশিয়ান-এ পোষ্টের জন্য)। এসসি, এসটি, পিএইচ ,ইএসএম এবং সকল মহিলা প্রার্থীদের জন্য ৫০০ টাকা (দুটি পোস্টের ক্ষেত্রে)। 
    জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, এমএসপি প্রার্থীরা ৫০০ টাকা এবং এসসি, এসটি, পিএইচ ও মহিলা প্রার্থীরা ৫০০ টাকা ফেরত পাবে টিয়ার ওয়ান পরীক্ষায় বসার পর। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, আইএমপিএস, মোবাইল ওয়ালেট ইত্যাদি সকল পদ্ধতিতে প্রার্থীরা আবেদন ফি জমা দিতে পারবে।

ডিআরডিও সিইপিটিএএম ১১ এক্সাম সিটি ডিটেল চেক করার পদ্ধতি

  • প্রথমে ডিআরডিও এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। 
  • হোমপেজে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে। 
  • 'DRDO CEPTAM 11 exam City detail 2026' লিংকে ক্লিক করতে হবে।
  • সিটি ইনফর্মেশন লিংকে ক্লিক করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্মতারিখ অথবা পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
  • এক্সাম সিটি ডিটেল স্ক্রিনে দেখা গেলে ডাউনলোড করতে হবে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।