CTET Answer Key 2026: ডাউনলোড স্কোর কার্ড পিডিএফ, চেক পেপার ওয়াইজ পাস পার্সেন্টেজ
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) দ্বারা ৩০ শে মার্চ সিটিইটি রেজাল্ট ২০২৬ ঘোষণা করা হয়েছে। এই পরীক্ষাটি ফেব্রুয়ারি ৭ ও ফেব্রুয়ারি ৮ (পয়লা মার্চ ২০২৬ কিছু কিছু কেন্দ্রে পুনরায় পরীক্ষা) আয়োজন করা হয়েছিল। যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় বসে ছিল তারা এবার অফিসিয়াল ওয়েবসাইট www.ctet.nic.in থেকে নিজেদের স্কোর কার্ড ডাউনলোড করতে পারবে।
সিটিইটি রেজাল্ট ২০২৬:
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অফিসিয়ালি একটি ডিটেইল নোটিফিকেশনের মাধ্যমে সিটিইটি রেজাল্ট ২০২৬ ঘোষণা করে
তাদের অফিসিয়াল ওয়েবসাইট এ। সিটিইটি রেজাল্ট ২০২৬ পেপার ওয়ান (প্রাইমারি লেবেল) এবং পেপার টু (আপার প্রাইমারি লেবেল)
এর জন্য ৩০ শে মার্চ ২০২৬ এ তাদের নিজস্ব ওয়েবসাইটে এই ঘোষণা করে। মোট ২৬,৪৯,১২৯ জন প্রার্থী পরীক্ষার জন্য
রেজিস্ট্রেশন করেছিল যার মধ্যে ২৩,২৪,৬২৫ জন প্রার্থী পরীক্ষায় বসে ছিল। এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীর মোট
সংখ্যা ৫,৯৭,০৬১ জন।
যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা বোর্ড প্রদত্ত একটি সিটিইটি
সার্টিফিকেট পাবে যার ভ্যালিডিটি লাইফ টাইম। এই সার্টিফিকেট প্রার্থীরা যে কোন কেন্দ্রীয় শিক্ষা কেন্দ্রে চাকরি
সুবিধার্থে ব্যবহার করতে পারবে।
সিটিইটি ফেব্রুয়ারি ২০২৬: রেজাল্ট ও স্কোরকার্ড এক নজরে
| বিষয় | তথ্য |
|---|---|
| পরীক্ষা আয়োজনকারী সংস্থা | সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন |
| পরীক্ষার নাম | সিটিইটি ফেব্রুয়ারি ২০২৬ |
| পরীক্ষার তারিখ | ৭, ৮ ফেব্রুয়ারি ও ১লা মার্চ ২০২৬ |
| পরীক্ষার ধরন | অফলাইন (ওএমআর বেসড) |
| রেজাল্ট বেরোনোর তারিখ | ৩০ মার্চ |
| রেজিস্ট্রেশন করা প্রার্থীর সংখ্যা | ২৬,৪৯,১২৯ |
| উত্তীর্ণ প্রার্থী | ৫,৯৭,০৬১ |
| সার্টিফিকেট ভ্যালিডিটি | লাইফ টাইম |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.ctet.nic.in |
সিটিইটি রেজাল্ট ২০২৬: পেপার অনুযায়ী উত্তীর্ণ প্রার্থীর সংখ্যা ও পার্সেন্টেজ
| পেপার | মোট রেজিস্ট্রেশন | পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থী | উত্তীর্ণ প্রার্থী | পার্সেন্টেজ |
|---|---|---|---|---|
| পেপার- ১ | ১২,১১,৬১১ | ১০,৬৫,৪১০ | ৩,৫৮,৯৩৭ | 33.69% |
| পেপার- ২ | ২১,৫৬,৪৫৯ | ১৮,৬৭,৪২৮ | ৩,৪৬,৭৩৮ | 18.56% |
| মোট | ২৬,৪৯,১২৯ | ২৩,২৪,৬২৫ | ৫,৯৭,০৬১ | 25.68% |
সিটিইটি রেজাল্ট ২০২৬: কি কি উল্লেখ করা থাকবে?
সিটিইটি ফেব্রুয়ারি ২০২৬ যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছে তারা অবশ্যই যেন তাদের স্কোর কার্ড ভালো করে চেক করে নেয়।
- প্রার্থীর পুরো নাম
- বাবার নাম
- মায়ের নাম
- জন্মতারিখ
- লিঙ্গ /জেন্ডার
- ক্যাটাগরি
- এপ্লিকেশন নাম্বার/ রোল নাম্বার
- কোন পেপারে প্রার্থী উত্তীর্ণ হয়েছে
- পরীক্ষার তারিখ
- বিষয়ভিত্তিক নম্বর
সিটিইটি স্কোর কার্ড ২০২৬:
সিটিইটি ২০২৬ পরীক্ষার উত্তীর্ণ হওয়ার জন্য প্রাপ্ত নম্বর এবং স্কোর কার্ড অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
প্রতিটি ক্যাটাগরি এর জন্য আলাদা আলাদা ভাবে এই নম্বর ঘোষণা করা হয়েছে।
| ক্যাটাগরি | ন্যূনতম নম্বর (১৫০ এর মধ্যে) | পার্সেন্টেজ |
|---|---|---|
| জেনারেল | 90 | 60% |
| এসসি/ এসটি/ ওবিসি/ পিডব্লিউডি | 82 | 55% |
সিটিইটি ফেব্রুয়ারি রেজাল্ট ২০২৬: কিভাবে চেক করবে?
সিটিইটি ফেব্রুয়ারি রেজাল্ট ২০২৬ চেক করার জন্য-
- প্রথমে সিটিইটি এর অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in এ যেতে হবে।
- হোমপেজে 'CTET 2026 result' অথবা 'CTET February 2026 marks statement' লিংকে ক্লিক করতে হবে।
- রোল নম্বর দিয়ে লগইন করতে হবে।
- 'View result' /submit এ ক্লিক করতে হবে।
- সিটিইটি রেজাল্ট স্ক্রিনে দেখা গেলে ডাউনলোড করতে হবে।
- এক কপি প্রিন্ট সঙ্গে রাখতে হবে।
Join our WhatsApp channel Click Here
Join our Telegram channel Click Here

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন