Central Bank of India SO admit card 2026 released: ৩৫০ টি শূন্য পদে ভর্তির জন্য এডমিট কার্ড জারি করা হলো
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য যে রিক্রুটমেন্ট পদ্ধতি চালু করা হয়েছিল তার এডমিট কার্ড জারি করা হয়েছে ১০ই মার্চ ২০২৬ এ। যে সকল প্রার্থীরা মার্কেটিং এবং ফরেন এক্সচেঞ্জ অফিসার পদে নিয়োগের জন্য আবেদন করেছিল তারা এবার সিবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে।
সিবিআই স্পেশালিস্ট অফিসার এডমিট কার্ড ২০২৬
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্বারা মার্কেটিং এবং ফরেন এক্সচেঞ্জ অফিসার পদে যে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে মোট শূন্য পদের সংখ্যা ৩৫০ টি। এই পদে নিয়োগের জন্য ১৪ই মার্চ ২০২৬ এ পরীক্ষার আয়োজন করা হবে। যে সকল প্রার্থী এই পরীক্ষার জন্য আবেদন করেছে তারা তাদের রেজিস্ট্রেশন নম্বর অথবা রোল নাম্বার এবং জন্ম তারিখ বা পাসওয়ার্ড দিয়ে সিবিআই এর অফিসিয়াল ওয়েবসাইট centralbankofindia.bank.in থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। প্রার্থীদের এই অ্যাডমিট কার্ড এর একটি কপি এবং একটি ফটো আইডি অবশ্যই সঙ্গে রাখতে হবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসার এডমিট কার্ড ২০২৬: গুরুত্বপূর্ণ তথ্য
| সংস্থা | সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া |
| পোস্ট | ফরেন এক্সচেঞ্জ অফিসার (স্কেল থ্রি), মার্কেটিং অফিসার (স্কেল ওয়ান) |
| পরীক্ষার পদ্ধতি | অনলাইন |
| অনলাইন আবেদন শুরু | ২০ জানুয়ারি ২০২৬ |
| অনলাইন আবেদন শেষ | ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ |
| পরীক্ষার তারিখ | ১৪ই মার্চ ২০২৬ |
| এডমিট কার্ড | ১০ই মার্চ |
| শূন্যপদ | 350 |
| বয়স সীমা | ২২ থেকে ৩০ বছর (মার্কেটিং অফিসার), ২৫ থেকে ৩৫ বছর (ফরেন এক্সচেঞ্জ অফিসার) |
| পরীক্ষার ফি | ৮৫০ টাকা (জেনারেল, ওবিসি, ইডব্লিউএস), ১৭৫ টাকা (এসসি, এসটি, পিএইচ, মহিলা) |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.centralbankofindia.bank.in |
সিবিআই স্পেশালিস্ট অফিসার ২০২৬ এর নির্বাচন প্রক্রিয়া
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মার্কেটিং অফিসার ও ফরেন এক্সচেঞ্জ অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের চারটি ধাপ অতিক্রম করতে হবে।
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
- ডকুমেন্ট ভেরিফিকেশন
- মেডিকেল এক্সামিনেশন
কিভাবে সিবিআই স্পেশালিস্ট অফিসার এডমিট কার্ড ২০২৬ ডাউনলোড করবে?
- প্রথমে সিবিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
- হোমপেজে রিক্রুটমেন্ট সেকশনে যেতে হবে।
- 'Central Bank specialist officer admit card 2026' লিংকে ক্লিক করতে হবে।
- রেজিস্ট্রেশন নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে এন্টার করতে হবে।
- লগইন করতে হবে।
- এডমিট কার্ড স্ক্রিনে দেখা গেলে ডাউনলোড করতে হবে।
Join our WhatsApp channel Job Guidance
Join our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন