Central Bank of India announces 275 SO vacancies

Central Bank of India recruitment 2026:

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্পেশালিস্ট অফিসার পদে ভর্তির জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। বিভিন্ন প্রকার টেকনোলজি এবং রিস্ক বিভাগে নিয়োগের জন্য এই নোটিফিকেশন জারি করা হয়েছে। এই বিভাগে মোট শূন্য পদের সংখ্যা ২৭৫ টি। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা অফিশিয়াল পোর্টাল ibpsreg.ibps.in/ cbisofeb26/ থেকে তাদের আবেদন জমা দিতে পারে।

পরীক্ষার সময়সূচি

স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি শুরু হয়েছে ২৮ শে ফেব্রুয়ারি ২০২৬ থেকে। এই প্রক্রিয়াটি চলবে ২৩ শে মার্চ ২০২৬ পর্যন্ত। এই পদে নিয়োগের জন্য সিবিটি (কম্পিউটার বেস টেস্ট) পরীক্ষার সময়সূচী এপ্রিল ২০২৬ পরিকল্পিত আছে। এই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এ ডাকা হবে যা এপ্রিল ২০২৬ অর্থাৎ একই মাসে পরিকল্পিত আছে। 

যোগ্যতা

এই পদে নিয়োগের জন্য প্রার্থীদের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিই অথবা বিটেক ডিগ্রী অথবা এমসিএ থাকতে হবে। কিছু পোস্টের জন্য প্রার্থীদের বিভিন্ন কোম্পানি যেমন ওরাকল, রেডহ্যাট, মাইক্রোসফট প্রভৃতি থেকে দুই থেকে দশ বছরের পূর্ববর্তী অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

শূণ্যপদ

সিবিআই দ্বারা জানানো হয়েছে ২৭৫টি শূন্য পদ যা ব্যাংকের বিভিন্ন শাখা যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ডেটাবেস এডমিনিস্ট্রেশন, ডিজিটাল চ্যানেল ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি, ক্লাউড ম্যানেজমেন্ট, ডেটা ইঞ্জিনিয়ারিং, ডেটা সায়েন্স প্রভৃতিতে নিয়োগ হবে।
     ২৭৫ টি শূন্যপদের মধ্যে ৪১ টি পদ এসসি ক্যাটাগরি, ২০ টি পদ এসটি, ৭৪ টি পদ ওবিসি এর জন্য, ২৭ টি পদ ইডব্লিউএস এবং ১১৩ টি পদ অরক্ষিত ক্যাটাগরি এর জন্য।

আবেদন পদ্ধতি

  • প্রথমে অফিশিয়াল পোর্টালে যেতে হবে। 
  • 'Click here for new registration' অপশনে ক্লিক করতে হবে। কিছু বেশিক তথ্য দিলে একটি নতুন রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড জেনারেট হবে যা এসএমএস অথবা ইমেইল দ্বারা প্রার্থীদের কাছে পাঠানো হবে। 
  • আবেদনপত্র ভর্তি করতে হবে। 
  • 'save and next' অপশন এ ক্লিক করতে হবে। 
  • আবেদন ফি জমা দিতে হবে। 
  • কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।

Our WhatsApp channel Job Guidance

Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।