CBSE CTET Answer Key 2026:@ctet.nic.in থেকে সহজেই ডাউনলোড করতে পারবে অ্যানসার কি, রেসপন্স সিট

 সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন দ্বারা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট আনসার কি ২০২৬ ঘোষণা করা হয়েছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬-এ। যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল তারা প্রবিজোনাল অ্যানসার কি এর অপেক্ষায় ছিল। অফিসিয়াল ওয়েবসাইট ctet.nic.in থেকে তারা এবার খুব সহজে আনসার কি ডাউনলোড করতে পারবে। যে সকল প্রার্থী পরীক্ষায় বসেছিল তারা যেন অবশ্যই তাদের উত্তরপত্র পুনরায় চেক করে নেয়। কোন উত্তরের প্রতি যদি তাদের সন্দেহ থাকে তাহলে তারা সেই প্রশ্নের জন্য আপত্তি জানাতে পারে।


সিবিএসই আনসার কি ২০২৬ 

সিবিএসই দ্বারা দেশের বিভিন্ন নির্বাচিত কেন্দ্রে ৭ এবং ৮ই ফেব্রুয়ারি যে সিটিইটি পরীক্ষার আয়োজন করা হয়েছিল তার উত্তর কি জারি করা হয়েছে। প্রার্থীরা এনরোলমেন্ট নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার অথবা জন্ম তারিখ দিয়ে অফিসিয়াল পোর্টাল থেকে তাদের উত্তর কি ডাউনলোড করতে পারবে। প্রার্থীদের কোনো প্রশ্নের প্রতি সংশয় থাকলে ১৫ই মার্চ ২০২৬ (11.59am) এর মধ্যে তারা আপত্তি জানাতে পারবে। প্রতি প্রশ্নের জন্য প্রার্থীদের ১০০০ টাকা প্রদান করতে হবে।

সিটিইটি ২০২৬ আনসার কি এবং রেসপন্স সিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য 

পরীক্ষার নামসেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট
আয়োজনকারী সংস্থাসেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন
পরীক্ষার তারিখ৭ এবং ৮ই ফেব্রুয়ারি, ১লা মার্চ (কিছু কেন্দ্রে)
পরীক্ষার ধরনঅনলাইন
অ্যানসার কি বেরোনোর তারিখ12 ই মার্চ ২০২৬
লগইনের জন্য প্রয়োজনীয় তথ্যএনরোলমেন্ট নাম্বার ও পাসওয়ার্ড
আপত্তি জানানোর শেষ তারিখ১৫ ই মার্চ ২০২৬
আপত্তি জানানোর ফি১০০০ টাকা (প্রতি প্রশ্ন)
অফিসিয়াল ওয়েবসাইটhttps://ctet.nic.in


সিবিএসই সিটিইটি পরীক্ষার আনসার কি ২০২৬ ডাউনলোড করার পদ্ধতি 


সিটিইটি আনসার কি/রেসপন্স সিট ডাউনলোড করার জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে। 
  • প্রথমে সিটিইটি এর অফিসিয়াল ওয়েবসাইট https://ctet.nic.in/ এ যেতে হবে। 
  • 'Answer key/response sheet for CTET February 2026' লিংকে ক্লিক করতে হবে। 
  • এপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। 
  • আনসার কি অথবা রেসপন্স সিটের পিডিএফ ডাউনলোড করতে হবে।

প্রার্থীরা যদি কোন উত্তরের সন্তুষ্ট না হয় তাহলে তাদের কি করনীয়?

কোন উত্তর যদি প্রার্থীদের সঠিক না লাগে বা ভুল মনে হয় তাহলে তারা সেই প্রশ্নের জন্য আপত্তি জানাতে পারে। প্রতি প্রশ্নের জন্য প্রার্থীদের ১০০০ টাকা দিতে হবে। প্রার্থীদের জানানো অবজেকশন যদি সঠিক প্রমাণিত হয় তাহলে তারা সেই টাকা পুনরায় ফেরত পাবে। অবজেকশন জানানোর উইন্ডো ১৫ই মার্চ ২০২৬ পর্যন্ত খোলা থাকবে। 

সিটিইটি অ্যানসার কি ২০২৬: স্কোর ক্যালকুলেট করার পদ্ধতি 

  • প্রথমে সিটিইটি অ্যান্সার কি ২০২৬ এর প্রার্থীর নিজস্ব শিফটের পেপার ডাউনলোড করতে হবে। 
  • নিজের দেওয়া উত্তরের সাথে অফিশিয়াল উত্তর কি মেলাতে হবে। 
  • প্রতি সঠিক উত্তরের জন্য থাকবে এক নম্বর। 
  • ভুল উত্তরের জন্য কোন নেগেটিভ মার্কিং নেই। 
  • সঠিক করা প্রশ্নের সংখ্যা যোগ করলে প্রাপ্ত নম্বর জানা যাবে। 

সিটিইটি রেসপন্স সিট ২০২৬ লিংক

প্রার্থীরা তাদের রোল নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে সিটিইটি ২০২৬ রেসপন্স সিট ডাউনলোড করতে পারবে। ১৫ই মার্চ ২০২৬ পর্যন্ত এই লিঙ্ক চালু থাকবে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে খুব সহজে এই সিট ডাউনলোড করতে পারে। প্রার্থীদের সুবিধার্থে ডাউনলোড লিংক নিচে দেওয়া হল। 

Our WhatsApp channel Job Guidance

Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে

BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।