BSNL Senior Executive Trainee Recruitment 2026

BSNL Senior Executive Trainee Recruitment 2026 notification:

ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) দ্বারা ঘোষণা করা হয়েছে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি (এসইটি) পদে নিয়োগের জন্য যে আবেদন প্রক্রিয়া চালু করা হয়েছিল তার অন্তিম তারিখ পরিবর্তন করে ৩১ শে মার্চ ২০২৬ করা হয়েছে। পূর্বে এই আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৭ই মার্চ ২০২৬। যে সকল প্রার্থীরা আবেদনে ইচ্ছুক তারা অফিশিয়াল রিক্রুটমেন্ট পোর্টাল থেকে সহজেই আবেদন পত্র জমা দিতে পারে। এই পরীক্ষার মাধ্যমে টেলিকম এবং ফাইনান্স বিভাগে নিয়োগ হবে। মোট শূন্য পদের সংখ্যা ১২০ টি।

গুরুত্বপূর্ণ তারিখ

এসইটি পদে নিয়োগের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছিল ২৯শে জানুয়ারি ২০২৬। আবেদন প্রক্রিয়া শুরু হয় ৫ই ফেব্রুয়ারি ২০২৬ এবং আবেদনের শেষ তারিখ ৭ই মার্চ ২০২৬ থেকে পরিবর্তন করে ৩১ শে মার্চ ২০২৬ করা হয়। আবেদনপত্র সংশোধনের তারিখ ১লা এপ্রিল থেকে ৮ই এপ্রিল ২০২৬।

যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া

ফাইন্যান্স বিভাগে নিয়োগের জন্য প্রার্থীদের চার্টার্ড একাউন্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট এ বিই পাস হওয়া বাধ্যতামূলক।
    টেলিকম বিভাগের জন্য ৬০% নম্বর নিয়ে বিই অথবা বিটেক বা সমতূল্য ডিগ্রী থাকতে হবে।
     প্রার্থীদের এই পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষা দিতে হবে যা একটি কম্পিউটার বেস্ট টেস্ট এবং উত্তীর্ণ প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। 

বয়স সীমা

প্রার্থীদের বয়স সীমা ৭ই মার্চ ২০২৬ অনুযায়ী ২১ থেকে ৩০ এর অন্তর্গত হতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা বয়সের ছাড় পাবে।

পরীক্ষার ফি

এসইও পোস্টে আবেদনের জন্য জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ১০০০ টাকা এবং এসসি,এসটি, পিডাব্লিউবিডি এর প্রার্থীদের ৫০০ টাকা দিতে হবে। 

আবেদন প্রক্রিয়া

  • বিএসএনএল এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  • 'Senior Executive Trainee Recruitment 2026' লিংকে ক্লিক করতে হবে।
  • ইমেইল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে প্রবেশ করতে হবে। 
  • বেসিক ডিটেল দিয়ে লগইন করতে হবে। 
  • ফটো আইডি এবং সিগনেচার আপলোড করতে হবে। 
  • আবেদন ফি জমা দিতে হবে। 
  • আবেদনপত্র জমা দিয়ে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।
Our WhatsApp channel Job Guidance

Our telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে