BSNL Recruitment 2026: ১২০ টি শূণ্য পদের জন্য আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হলো।

 ভারত সঞ্চার নিগম লিমিটেড (বিএসএনএল) দ্বারা সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি (এসইটি) পোস্ট এর জন্য যে নিয়োগ প্রক্রিয়াটি শুরু করা হয়েছিল তার অনলাইন আবেদন করার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল ২০২৬ করা হয়েছে। বিএসএনএল এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে টেলিকম এবং ফাইনান্স শাখায় প্রার্থী নিয়োগ করবে। যে সকল প্রার্থীরা আবেদনের ইচ্ছুক তারা বিএসএনএল-এর অফিসিয়াল ওয়েবসাইট https://bsnl.co.in/থেকে তাদের আবেদন পত্র জমা দিতে পারে।


বিএসএনএল এসইও রিক্রুটমেন্ট ২০২৬:

ভারত সঞ্চার নিগম লিমিটেড দ্বারা অনলাইন আবেদন প্রক্রিয়ার তারিখ বাড়িয়ে ১৫ই মার্চ ২০২৬ করা হলো। ১২০ টি শূন্য পদের জন্য প্রার্থী নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছিল। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা যেন অবশ্যই আবেদনের পূর্বে যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, নির্বাচন প্রক্রিয়া সম্বন্ধে ভালো করে জেনে নেয়।

বিএসএনএল রিক্রুটমেন্ট ২০২৬: গুরুত্বপূর্ণ তথ্য

সংস্থাভারত সঞ্চার নিগম লিমিটেড
পোস্টসিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি (এসইটি)
বিভাগটেলিকম এবং ফাইনান্স
শূন্যপদ120
নোটিফিকেশন বেরোনোর তারিখ২৯ শে জানুয়ারি ২০২৬
আবেদন প্রক্রিয়া শুরু৫ই ফেব্রুয়ারি ২০২৬
আবেদন প্রক্রিয়া শেষ১৫ ই এপ্রিল ২০২৬ (পরিবর্তিত)
নির্বাচন প্রক্রিয়াসিবিটি, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট
পরীক্ষার তারিখশীঘ্র জানানো হবে
অফিসিয়াল ওয়েবসাইটbsnl.co.in


বিএসএনএল সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে? 

বিএসএনএল সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদের জন্য নিম্নলিখিত পদ্ধতিতে আবেদন করতে হবে। 
  • প্রথমে বিএসএনএলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 
  • মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে ব্যক্তিগত তথ্য, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
  • নিজের ফটো ও সই আপলোড করতে হবে। 
  • আবেদন ফি জমা দিতে হবে।
  • ফর্ম জমা দিয়ে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে। 

বিএসএনএল রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: 

  প্রার্থীদের টেলিকম বিভাগে আবেদনের জন্য ৬০% নাম্বার নিয়ে বিই/বিটেক ডিগ্রী থাকতে হবে ইঞ্জিনিয়ারিং শাখায়।
    ফাইন্যান্স বিভাগের জন্য চার্টার্ড একাউন্টেন্ট অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্ট ডিগ্রী থাকতে হবে।

বয়স সীমা: 

   প্রার্থীদের বয়স সীমা ৭ই মার্চ ২০২৬ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের অন্তর্বর্তী হতে হবে। 
   ওবিসিদের ক্ষেত্রে বয়সসীমা অধিকতম ৩৩ বছর, এসি ও এসটি এর ক্ষেত্রে অধিকতম ৩৫ বছর এবং পিডাব্লিউবিডি এর ক্ষেত্রে ৪০ বছর হতে হবে। 

বিএসএনএল এসইটি ২০২৬: পরীক্ষা পদ্ধতি

এই পরীক্ষায় পার্ট ওয়ানে রিজিনিং, গণিত ও মেন্টাল এবিলিটি থেকে ৪০ টি প্রশ্ন থাকবে। পার্ট ২ এ টেলিকম শাখার জন্য টেলিকম ও ইঞ্জিনিয়ারিং বিষয়গুলির জন্য ১৬০ টি প্রশ্ন এবং ফাইন্যান্স শাখার জন্য ফাইনান্স ম্যানেজমেন্ট, একাউন্টিং ইত্যাদি বিষয় থেকে ১৬০ টি প্রশ্ন থাকবে।
   প্রতিটি প্রশ্নের জন্য থাকবে এক নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ নেগেটিভ মার্কিন থাকবে। এই পরীক্ষার সময়সীমা ১৮০ মিনিট। 

বিএসএনএল এসইটি রিক্রুটমেন্ট ২০২৬: আবেদন ফি

এই পরীক্ষায় অসংরক্ষিত ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের আবেদন ফি ১০০০ টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি প্রার্থীদের জন্য ৫০০ টাকা।

বিএসএনএল অ্যাপ্লিকেশন ফর্ম ২০২৬: লিংক

১২০ টি শূন্য পদের জন্য যে সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হচ্ছে তার আবেদন করার তারিখ বাড়িয়ে ১৫ই এপ্রিল করা হয়েছে। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট bsnl.co.in থেকে আবেদন করতে পারবে। প্রার্থীদের সুবিধার্থে আবেদন করার লিংক নিচে দেওয়া হল।
 

Join our WhatsApp channel Job Guidance
Join our Telegram channel JobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC CBT 1 Admit Card 2026 Graduate Level:@ rrb.digialm.com থেকে খুব সহজে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে