Bank of Baroda Recruitment 2026: ১০৪ টি শূন্য পদের জন্য ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে


 ব্যাঙ্ক অফ বরোদা (বিওবি) রিক্রুটমেন্ট ২০২৬ এর মাধ্যমে ১০৪টি শূন্যপদে ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করা হচ্ছে। ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের জন্য ২৬ শে মার্চ ২০২৬ এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যে সকল প্রার্থীরা ব্যাংকিং সেক্টরে নিজের ক্যারিয়ার বানাতে ইচ্ছুক তাদের কাছে এটি একটি বড় সুযোগ। 

ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৬:

বিজ্ঞাপন নম্বর BOB/HRM/REC/ADVT/2026/08 এর অন্তর্গত ব্যাঙ্ক অফ বরোদা দ্বারা ছাব্বিশে মার্চ তাদের নিজস্ব ওয়েবসাইট www.bankofbaroda.in এ ১০৪ টি শূন্য পদে প্রার্থী নিয়োগের কথা ঘোষণা করে। এই আবেদন প্রক্রিয়াটি ২৭ এ মার্চ থেকে শুরু করে ১৬ই এপ্রিল ২০২৬ পর্যন্ত চলবে। আবেদনে ইচ্ছুক প্রার্থীরা যেন অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিজ্ঞাপনটি ভালো করে চেক করে নেয় আবেদন পূর্বে।

ব্যাঙ্ক অফ বরোদা ডেপুটি ম্যানেজার রিক্রুটমেন্ট ২০২৬: এক নজরে 

ব্যাঙ্ক অফ বরোদা ১০৪টি শূন্য পদের মাধ্যমে ডেপুটি ম্যানেজার- সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ডেপুটি ম্যানেজার- ওয়েলথ স্ট্রাটেজিস্ট, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট II- গ্রুপ হেড অ্যাসিস্ট্যান্ট ভাই প্রেসিডেন্ট II- টেরিটরি হেড নিযুক্ত করবে।

সংস্থাব্যাঙ্ক অফ বরোদা
বিভাগওয়েলথ ম্যানেজমেন্ট সার্ভিস
পোস্টডেপুটি ম্যানেজার (ডিএম), অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি)
আবেদন প্রক্রিয়াঅনলাইন
শূন্য পদ104
আবেদন শুরু২৭ শে মার্চ ২০২৬
আবেদন শেষ ১৬ এপ্রিল ২০২৬
পরীক্ষার ধরনঅনলাইন
নির্বাচন প্রক্রিয়াঅনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট, ইন্টারভিউ
অফিসিয়াল ওয়েবসাইটbankofbaroda.bank.in

ব্যাঙ্ক অফ বরোদা প্রফেশনাল রিক্রুটমেন্ট ২০২৬: শূন্য পদ 

যে সকল প্রার্থীরা আবেদনের যোগ্য তারা যেন অবশ্যই পোস্ট অনুযায়ী ও ক্যাটাগরি অনুযায়ী শূন্য পদের তালিকা ভালো করে দেখে নেয়। 
পোস্টসংরক্ষিতএস সি এসটিওবিসিইডব্লিউএস
এভিপি II (গ্রুপ হেড)01111
এভিপি II(টেরিটোরী হেড)05354
ডিএম (সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার)015201223
ডিএম (ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট)32233

ব্যাঙ্ক অফ বরোদা প্রফেশনাল রিক্রুটমেন্ট ২০২৬: যোগ্যতা 

প্রার্থীরা যেন ডেপুটি ম্যানেজার এবং এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে আবেদনের পূর্বে বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি যেন ভালো করে চেক করে নেয়। পোস্ট অনুযায়ী এই তালিকা নিচে দেওয়া হল। 
পোস্টবয়স সীমাশিক্ষাগত যোগ্যতাকর্ম দক্ষতা
ডেপুটি ম্যানেজার- সিনিয়র রিলেশনশিপ ম্যানেজারন্যূনতম ২৪ বছর থেকে অধিকতম ৩৫ বছরযেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রিপ্রাইভেট ব্যাংক/ বিদেশি ব্যাংক/ সিকিউরিটি ফার্ম/ পাবলিক ব্যাংক ইত্যাদিতে ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগে ন্যূনতম তিন বছরের রিলেশনশিপ ম্যানেজারের অভিজ্ঞতা
ডেপুটি ম্যানেজার -ওয়েলথ স্টার্টেজিস্টন্যূনতম ২৪ বছর থেকে অধিকতম ৪৫ বছরকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রিরিলেশনশিপ ম্যানেজার হিসেবে নূন্যতম তিন বছরের অভিজ্ঞতা/ওয়েলথ ম্যানেজমেন্টে ইনভেস্টমেন্ট কাউন্সিলর
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-গ্রুপ হেডনূন্যতম ৩১ বছর থেকে অধিকতম ৪৫ বছরকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রি , ২ বছরের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রী/ডিপ্লোমা ম্যানেজমেন্টেন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা ওয়েলথ ম্যানেজমেন্টে/রিটেল ব্যাংকিং/ইনভেস্টমেন্ট, ৫ বছরের টিম লিড করার দক্ষতা
অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-টেরিটোরি হেডন্যূনতম ২৭ বছর থেকে অধিকতম ৪০ বছরস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট ডিগ্রি৬ বছরের রিলেশনশিপ ম্যানেজমেন্ট এ অভিজ্ঞতা, ২ বছরের টিম লিড করার দক্ষতা

ব্যাঙ্ক অফ বরোদা রিক্রুটমেন্ট ২০২৬: আবেদন ফি 

এই পরীক্ষায় আবেদনের জন্য জেনারেল, ওবিসি, ইডব্লিউএস প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা এবং এসসি, এসটি, পিডব্লিউডি, ইএসএম, ডিইএসএম, মহিলা প্রার্থীদের আবেদন ফি ১৭৫ টাকা।

ব্যাঙ্ক অফ বরোদা প্রফেশনাল রিক্রুটমেন্ট ২০২৬: কিভাবে আবেদন করবে? 

ডেপুটি ম্যানেজার, এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে আবেদনের জন্য প্রার্থীদের নিম্নলিখিত ধাপ গুলি অনুসরণ করতে হবে। 
  • প্রথমে ব্যাঙ্ক অফ বরোদা এর অফিসিয়াল ওয়েবসাইট https://www bankofbaroda in/ যেতে হবে। 
  • হোমপেজে কেরিয়ার সেকশনে যেতে হবে।
  • 'Professional of a fixed term contract basis for the wealth management services department in Bank of Baroda' লিংকে ক্লিক করতে হবে। 
  • ইমেল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। 
  • রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগইন করে ফর্ম ফিলাপ করতে হবে। 
  • প্রয়োজনীয় ডকুমেন্ট, ফটো, সই আপলোড করতে হবে‌। 
  • আবেদন ফি জমা দিতে হবে। 
  • ফর্ম জমা দিয়ে কনফার্মেশন পেজ ডাউনলোড করতে হবে।
Join our WhatsApp channel Click Here
Join our Telegram channel Click Here
BOB notification 2026 PDF Click Here

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে