West Bengal Board HS examination 2026

 WB Board HS Examination 2026 :

WB Board HS Examination 2026 আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) আয়োজিত এই পরীক্ষা রাজ্যের লক্ষাধিক ছাত্রছাত্রীর ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাত লক্ষেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সমস্ত কেন্দ্রে পরীক্ষা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার দিকে শিক্ষা পরিষদ গুরুত্ব দিয়েছে। রাজ্যজুড়ে প্রায় 2১০০ টি কেন্দ্রে প্রায় ৭.১০ লক্ষ পরীক্ষার্থী তৃতীয়, চতুর্থ ও তৃতীয় সেমিস্টারের সম্পূরক পরীক্ষায় অংশগ্রহণ করবে।


 পরীক্ষা সময়সূচি ও শিফটের বিবরণ

পরীক্ষা শুরুর তারিখ: ১২ ফেব্রুয়ারি ২০২৬

পরীক্ষা শেষের তারিখ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬

পরীক্ষার সময়: সকাল১০ টা থেকে দুপুর১.১৫ টা পর্যন্ত

পরীক্ষার্থীদের দুপুর ৯.৩০ এর মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে বলা হয়েছে|

 পরীক্ষার্থীদের সঙ্গে যা যা নথিপত্র অবশ্যই নিতে হবে

পরীক্ষার্থীদের নিম্নলিখিত নথি অবশ্যই সঙ্গে রাখতে হবে—

  •  Admit Card (মূল কপি)
  •  রেজিস্ট্রেশন সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)

  •  স্কুল আইডি কার্ড (কিছু ক্ষেত্রে প্রযোজ্য)
  •   স্বচ্ছ পাউচে প্রয়োজনীয় স্টেশনারি
  •   নীল বা কালো বল পেন
  •   পেন্সিল 
  •   জ্যামিতি বক্স

 Admit Card ছাড়া পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।

 নিষিদ্ধ সামগ্রী (যা সঙ্গে নেওয়া যাবে না)

বোর্ডের কড়া নির্দেশ অনুযায়ী নিম্নলিখিত জিনিস বহন সম্পূর্ণ নিষিদ্ধ—

  •  মোবাইল ফোন
  •  স্মার্টওয়াচ বা ডিজিটাল ঘড়ি
  •  ব্লুটুথ ডিভাইস
  •  ক্যালকুলেটর (যদি অনুমোদিত না হয়)
  •  লিখিত কাগজ বা চিট
  •  ইলেকট্রনিক গ্যাজেট

কোনও পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।

 পরীক্ষার্থীদের জন্য সাধারণ নির্দেশিকা

  • পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে পৌঁছাতে হবে
  •  উত্তরপত্রে সঠিকভাবে রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে
  • ইনভিজিলেটরের নির্দেশ মেনে চলতে হবে
  • পরীক্ষার হলে শৃঙ্খলা বজায় রাখতে হবে
  • প্রশ্নপত্র পাওয়ার পর যাচাই করে নিতে হবে

 এবছরের নতুন ব্যবস্থা

২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বোর্ড কিছু নতুন ব্যবস্থা গ্রহণ করেছে। পরীক্ষা কেন্দ্রে কঠোর নজরদারির জন্য অধিকাংশ কেন্দ্রে সিসিটিভি লাগানো থাকবে। এছাড়া প্রশ্নপত্র যাতে সুষ্ঠুভাবে সরবরাহ  হয় তার জন্য কাউন্সিল আরামবাগ, বাঁকুড়া, বোলপুর, রামপুরহাট ইত্যাদি জেলাগুলিতে বিতরণ অফিস চালু করেছে।

নতুন আপডেট এর জন্য যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলJob Guidance

 আমাদের টেলিগ্রাম চ্যানেলJobSeekers

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে