Supreme Court Recruitment 2026

Supreme Court Recruitment 2026 notification:

সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে বিভিন্ন বিভাগে নিযুক্ত করনের জন্য নোটিফিকেশন জারি করা হয়েছে। এই শূন্য পদগুলির মধ্যে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এডিটর (সুপ্রিম কোর্ট রিপোর্টস), অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ( সুপ্রিম কোর্ট মিউজিয়াম), সিনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট (মিউজিয়াম) এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান। এই নোটিফিকেশন জারি করা হয়েছে ১৮ই ফেব্রুয়ারি ২০২৬। এই আবেদন পদ্ধতি চলবে ৮ই মার্চ ২০২৬ পর্যন্ত।
    যোগ্যপ্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট sci.gov.in থেকে তাদের আবেদনপত্র জমা দিতে পারে। এই নিযুক্তিকরণ প্রক্রিয়াটি লিখিত পরীক্ষা ,কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে সম্পন্ন হবে। আবেদনকারীরা যেন অবশ্যই পদ অনুযায়ী যোগ্যতা, বয়স সীমা প্রভৃতি চেক করে নেয় আবেদনের পূর্বে। 

শূন্য পদের বিবরণ

এই নিয়োগ প্রক্রিয়াটি চলবে চারটি পোস্টে ভর্তির জন্য। অ্যাসিস্ট্যান্ট এডিটর পোষ্টের জন্য আছে পাঁচটি শূন্যপদ। একটি শূন্য পদ সুপ্রিম কোর্ট মিউজিয়ামে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের জন্য। দুটি শূন্য পদ মিউজিয়ামে সিনিয়র কোর্ট এসিস্ট্যান্ট এর জন্য এবং ১৪ টি শূন্য পদ অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান এর জন্য।
      অ্যাসিস্ট্যান্ট এডিটর পোষ্টের আবেদনকারীদের মূল বেতন   ৭৮৮০০ এবং তারা পে লেবেল ১২ এর অন্তর্গত। এসিস্ট্যান্ট ডিরেক্টর পদের আবেদনকারী পে লেবেল ১১ এর অন্তর্গত যাদের মূল বেতন ৬৭৭০০। সিনিয়র কোট এসিস্ট্যান্ট ও অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের আবেদনকারীদের পে লেবেল ৮ এর অন্তর্গত যাদের মূল বেতন ৪৭৬০০ ।
     বিভিন্ন পোষ্টের জন্য বয়সসীমা বিভিন্ন। সর্বোচ্চ বয়স সীমা ৩০ থেকে ৪০ এর মধ্যে। বিভিন্ন ক্ষেত্রে আবেদনকারীরা বয়সের ছাড় পাবে। 

যোগ্যতা ও নির্বাচন প্রক্রিয়া

অ্যাসিস্ট্যান্ট এডিটর পদে আবেদনকারীদের অবশ্যই বার কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা স্বীকৃত আইন ডিগ্রি থাকতে হবে। এই পদের নির্বাচন প্রক্রিয়াটি হবে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে। 
     অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের জন্য মিউজোলজিতে মাস্টার ডিগ্রীর সাথে প্রথম বিভাগে উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের রিসার্চ এর অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে নির্বাচন হবে লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে। 
     সিনিয়ার কোর্ট এসিস্ট্যান্ট পদের জন্য ৫৫% নম্বর নিয়ে মিউজোলজিতে  মাস্টার্স থাকতে হবে সঙ্গে দু বছরের অভিজ্ঞতা। অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান পদের জন্য লাইব্রেরী সাইন্স এবং কম্পিউটারে ডিপ্লোমা ও সঙ্গে দু'বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 

আবেদন পত্র ডাউনলোড করার পদ্ধতি

  • অফিসিয়াল ওয়েবসাইট www.sci.gov.in এ যেতে হবে। 
  • হোমপেজে রিক্রুটমেন্ট লিংকে ক্লিক করতে হবে। 
  • বিজ্ঞাপন তারিখ ১৮ই ফেব্রুয়ারি ২০২৬ খুঁজতে হবে। 
  • পিডিএফ লিংক এ ক্লিক করে নোটিফিকেশন খুলতে হবে। 
  • ফাইল ডাউনলোড করে সেভ করতে হবে। 


Join our WhatsApp channel Job Guidance

Our telegram channel JobSeekers

  


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করা হলো

RRB NTPC Undergraduate Exam Date 2026:2025-26 বর্ষের জন্য মোট ৮৮৬৮ টি শূন্য পদের ঘোষণা করা হয়েছে

CRPF Constable Recruitment 2026: ৯১৯৫ টি শূন্য পদের জন্য আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে